Tag Archives: Horoscope

সোমবার (১৮ মে, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আজ সপ্তাহের প্রথম দিনে কর্মক্ষেত্রে নতুন উদ্যম অনুভব করবেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আর্থিক লেনদেনের সময় নথিপত্র ভালোভাবে যাচাই করে নিন। বিকেলের দিকে কোনো পুরনো সমস্যা মিটে যেতে পারে। বৃষ রাশি: আজ আপনার মানসিক দৃঢ়তা ও স্থিরতা বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো সিদ্ধান্ত ঊর্ধতন কর্তৃপক্ষের নজর কাড়বে। পরিবারে সুখ ও শান্তি […]

রবিবার (১৭ মে, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আজ আপনার কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। আর্থিক ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে। পরিবারের সাথে খোলামেলা আলোচনা আপনার মানসিক চাপ কমাবে। বিকেলের দিকে কোনো শুভ সংবাদ পেতে পারেন। বৃষ রাশি: আজ আপনার ধৈর্য ও পরিশ্রমের সুফল মিলবে। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। নতুন কোনো চুক্তি বা অংশীদারিত্বের কথা ভাবলে আজ আলোচনা শুরু করতে পারেন। […]

শনিবার (১৬ মে, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আজকের পূর্ণিমা তিথি আপনার মনে আধ্যাত্মিক প্রশান্তি আনবে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো সাহসী পদক্ষেপ সফল হতে পারে। পারিবারিক পরিবেশ আজ বেশ আনন্দদায়ক থাকবে। তবে বিকেলের পর কিছুটা শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন। বৃষ রাশি: আজ আপনার সৃজনশীল কাজে বড় কোনো সাফল্যের যোগ রয়েছে। আর্থিক বিনিয়োগের জন্য দিনটি শুভ। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার […]

নির্ধারিত সময়েই রাজ্যে বর্ষার ইঙ্গিত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা ও দক্ষিণবঙ্গে বাড়বে গরম

কলকাতা : রাজ্যে নির্ধারিত সময়েই বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহ বিদের মতে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী দু’ থেকে তিন দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়তে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর ফলে ওই দ্বীপপুঞ্জে প্রবল বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে, যার জেরে পর্যটকদের জন্য আগাম সতর্কবার্তাও জারি করা হয়েছে। […]

শুক্রবার (১৫ মে, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আজ আপনার কর্মক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বন্ধুদের কাছ থেকে দীর্ঘদিনের প্রত্যাশিত সাহায্য পাবেন। প্রেম ও দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে। তবে আজ ভ্রমণের সময় সতর্ক থাকুন। বৃষ রাশি: আজ আপনার আর্থিক যোগ অত্যন্ত শুভ। ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি সই করতে পারেন। পরিবারের বড়দের স্বাস্থ্যের উন্নতি আপনার দুশ্চিন্তা কমাবে। আজ নিজের শখ […]

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর ভিডিও পোস্ট, কোচবিহারে গ্রেফতার ২ কন্টেন্ট ক্রিয়েটর

কোচবিহার : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কুরুচিকর ও আপত্তিকর ভিডিও পোস্ট করার অভিযোগে কোচবিহারের দিনহাটা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনহাটা থানার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এই গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। ধৃতরা পেশায় কন্টেন্ট ক্রিয়েটর বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়, যেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অত্যন্ত কুরুচিকর […]

বিদেশ সফর নিয়ে রাহুলকে তীব্র আক্রমণ সম্বিত পাত্রর

নয়াদিল্লি : বিজেপি বৃহস্পতিবার কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে তীব্র সমালোচনা করেছে। নতুন দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, রাহুল গান্ধী গত ২২ বছর ধরে জনজীবনে সক্রিয় রয়েছেন এবং এই সময়ের মধ্যে তিনি ৫৪ বার বিদেশ সফর করেছেন। তিনি অভিযোগ করেন, রাহুল গান্ধী তাঁর ব্যক্তিগত বিদেশ […]

মমতাকে কটূক্তি, হাইকোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ

কলকাতা : এখন তিনি আর মুখ্যমন্ত্রী নন, এবার আইনজীবীর ভূমিকায় দেখা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে আসেন মমতা। ভোট-পরবর্তী অশান্তির একটি মামলায় সওয়াল করতে হাইকোর্টে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। সওয়াল শেষে এজলাস থেকে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। মমতাকে লক্ষ্য করে কটূক্তি করেন আইনজীবীদের একাংশ। বেলা ১১টার কিছু আগে হাইকোর্ট […]

উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

কলকাতা : পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ হল উচ্চমাধ্যমিক পরীক্ষার। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর, এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ। এর পর রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং। মোট ৬৪ জন প্রথম দশের তালিকায়। মোট পাশ করেছেন ৫,৭১,৩৫৫ জন ছাত্র-ছাত্রী। পাশের হার ৯১.২৩ শতাংশ। ৪৯৬ পেয়ে প্রথম হয়েছেন […]

সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপের, দুধের গুণমান নিয়েও দিলেন বার্তা

কলকাতা : দেশের সীমান্ত সুরক্ষার গুরুত্বের কথা তুলে ধরলেন মন্ত্রী দিলীপ ঘোষ। একইসঙ্গে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনায় সরব হয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্বতন সরকারের কাছে বারবার আবেদন করেছেন। রাজনাথ সিং এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৫০০-৬০০ কিলোমিটার […]