কলকাতা : পশ্চিমবঙ্গ সরকার দ্বারা শুক্রবার সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়া বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী নতুন দায়িত্ব পাওয়ার পর রাজ্যে চলচ্চিত্রে শুটিংয়ের ওপর ৩০ শতাংশ ভর্তুকি (সবসিডি) দেওয়ার কথা ঘোষণা করেছেন। এর এক দিন আগে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিঠুন জানিয়েছিলেন যে, তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চলচ্চিত্র নির্মাণের জন্য বিশেষ ভর্তুকি দেওয়ার […]
Category Archives: রাজ্য
আলিপুরদুয়ার : জেলার শালকুমার মোড় এলাকার একটি ব্যক্তিগত মালিকানাধীন কোল্ড স্টোরেজে পুলিশ ও শ্রম দফতরের যৌথ অভিযানে এক পরিযায়ী শ্রমিক এবং দুই নাবালক শ্রমিককে উদ্ধার করা হলো। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সোনাপুর ফাঁড়ির পুলিশ, শ্রম দফতর এবং চাইল্ড হেল্পলাইন ইউনিটের প্রতিনিধিরা যৌথভাবে ওই কোল্ড স্টোরেজে এই অভিযান চালান। পুলিশ সূত্রে খবর, উদ্ধার […]
কলকাতা : “দেখবো নতুন রূপে, দেখবো নতুন চোখে”—পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন পরিচয়ের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য প্রেক্ষাগৃহে শুক্রবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয়।অনুষ্ঠানের শুরুতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী উত্তরীয় দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ড. শঙ্কর ঘোষ, শিল্প ও […]
বীরভূম : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় জড়িত থাকার অভিযোগে বীরভূমের একটি পঞ্চায়েতের উপপ্রধানকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, গ্রেফতার করা হয়েছে বীরভূম জেলার চণ্ডীদাস নানুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে। বৃহস্পতিবার গভীর রাতে নানুর থানার সাকুলিপুর গ্রামে তাঁর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত উপপ্রধানকে শুক্রবার আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। শুক্রবার স্থানীয় সূত্রে […]
কলকাতা : আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে, তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। একই অবস্থা চলতে পারে সপ্তাহান্তে শনি এবং রবিবার। এরপর আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিকে, শুক্রবার উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ার ও […]
কলকাতা ও নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলার ৩২৭ নম্বর জাতীয় সড়কের ৩১.০২ কিলোমিটার দীর্ঘ বাগডোগরা–পানিটানকি–খারিবাড়ি–গলগালিয়া অংশকে ৪ লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বৃহস্পতিবার এক্স মাধ্যমে জানান, এ জন্য ২ হাজার ৭৭ দশমিক ১৮ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ৩টি প্রধান সেতু, ১টি […]
কলকাতা : ‘উত্তম মঞ্চ’কে ঢেলে সাজানো থেকে পদযাত্রা, বছরজুড়ে অনুষ্ঠানের অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার টালিগঞ্জে উত্তম-স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যুজুড়ে উত্তমকুমার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের কথা জানান তিনি। কর্মসূচি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা যেমন শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীকে গুরুত্ব দিয়েছি, মহানায়কের ক্ষেত্রেও তাই। শুক্রবার উত্তমকুমার নামাঙ্কিত প্রতিষ্ঠান গড়ে উঠবে। তার ভূমি পুজো আছে, আমরা […]
কলকাতা : পশ্চিমবঙ্গ জুড়ে গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টির পর বৃহস্পতিবার আবহাওয়া পরিস্থিতিতে বড়সড় পরিবর্তনের কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া আধিকারিকদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা গভীর নিম্নচাপটি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের দিকে সরে গিয়েছে। এই পরিবর্তনের কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি থেকে সাময়িক স্বস্তি মেলার সম্ভাবনা রয়েছে। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় […]
দার্জিলিং : দার্জিলিং রেলস্টেশনের কাছে পুরনো টয় ট্রেনের লোকোশেডের টিনের ছাউনি হঠাৎ ভেঙে পড়ায় আহত হলেন ৭ জন। বুধবার সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে কাছাকাছি দার্জিলিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের রেলওয়ে হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা গেছে। রেল সূত্রে খবর, দার্জিলিংয়ের এই পুরনো লোকোশেডে টয় ট্রেনের একাধিক ইঞ্জিন রাখা থাকে। […]
কলকাতা : পুজোর পর কলকাতা, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোট হতে পারে। এর প্রস্তুতি শুরু করছে রাজ্য নির্বাচন কমিশন। বুধবার সংশ্লিষ্ট কিছু জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন। সূত্রের খবর, ভোটের আগে কোথায় কী প্রস্তুতি রয়েছে, ইভিএমের কী অবস্থা— সব কিছু নিয়েই আলোচনা হবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি, ৫ সেপ্টেম্বর থেকে পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে […]








