Category Archives: রাজ্য

ফলতায় বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এলাকায় উত্তেজনা

দক্ষিণ ২৪ পরগনা : তৃণমূলের বাধার মুখে পড়লেন বিজেপি প্রার্থী। বুধবার সকালে ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজেপির প্রার্থী দেবাংশুকে প্রচারের অনুমতি দেওয়া হয়েছিল। সেই অনুমতি নিয়ে প্রচার করলেও ভাদুরা মোড়ে পুলিশের সামনেই তাঁর প্রচারে বাধা দেওয়া হয় বলে […]

বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, ১৮ এপ্রিলের পর শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে

কলকাতা : প্রখর রোদ ও অত্যধিক গরমের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। মূলত পশ্চিমের জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ১৮ এপ্রিলের পর ফের শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ১৬-১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। […]

কমিশনের বিজ্ঞপ্তিতে ‘বার্নল ’-এর দাওয়াইয়ের পাল্টা মমতার আইসক্রিম

পশ্চিম মেদিনীপুর : “এই লড়াই লড়তে গিয়ে যারা বলছে বার্নল দিয়ে পুড়িয়ে দেব, বার্নল রেখে দাও…তাদের বিরুদ্ধে বলুন তোমাদের বার্নল দেব না। তোমাদের আইসক্রিম দেব। যাতে গরমকালে তুমি আইসক্রিম খেয়ে তোমার শরীরটাকে আইস রাখতে পারো। বরফ রাখতে পারো। তোমাদের সঙ্গে আমাদের এটুকু তফাত।” মঙ্গলবার পিংলার কাঁচডিহা স্ট্যাক ইয়ার্ড মাঠের জনসভা থেকে এভাবে সরব হলেন মুখ্যমন্ত্রী […]

পুরুলিয়ায় ‘হোম ভোটিং’ ব্যবস্থার মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ প্রবীণ নাগরিকের

কলকাতা : অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রের উৎসবে প্রতিটি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এক মানবিক পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। শারীরিক সীমাবদ্ধতা বা বয়সের ভারে যাঁরা বুথ পর্যন্ত পৌঁছাতে অক্ষম, তাঁদের জন্য মঙ্গলবার থেকে শুরু হল ‘ডোর-টু-ডোর’ বা ‘হোম ভোটিং’ পরিষেবা। মঙ্গলবার পুরুলিয়া জেলার ২৪৫-পাড়া (তফসিলি জাতি সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রের ৬৬ নম্বর বুথে […]

পুলকিত ও বার্বিকে সমন ইডি-র, ১৫ এপ্রিল হাজিরার নির্দেশ

নয়াদিল্লি : পুলকিত জৈন ও প্রতীক জৈনের স্ত্রীকে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ১৫ এপ্রিল তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রে মঙ্গলবার জানা গিয়েছে, ১৫ এপ্রিল পুলকিত জৈন এবং প্রতীক জৈনের স্ত্রী বার্বি জৈনকে আইপ্যাক মামলার সঙ্গে যুক্ত ‘হাওয়ালা লেনদেনের’ জন্য দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুলকিত জৈন হলেন ভারতীয় রাজনৈতিক অ্যাকশন […]

মালদায় রাহুল গান্ধীর নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা

চাঁচল : মালদার চাঁচল কলম বাগানে রাহুল গান্ধীর নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে তৈরি হলো চরম বিশৃঙ্খলা। মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে একঝলক দেখতে মানুষের ঢল নামে সভাস্থলে।কিন্তু সেই জনজোয়ার সামলাতে হিমশিম খেতে হয় উদ্যোক্তাদের। মালদা ১২টি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের সমর্থনে এদিন চাঁচলের কলম বাগানে পৌঁছানোর কথা ছিল রাহুল গান্ধীর। […]

আই-প্যাক ও তৃণমূল যোগসাজশ, চুরি ও দুর্নীতিতে লিপ্ত হয়েছে : অধীর চৌধুরী

বহরমপুর : আই-প্যাক ও তৃণমূল যোগসাজশ, চুরি ও দুর্নীতিতে লিপ্ত হয়েছে, এমনই দাবি করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আইপ্যাকের অন্যতম কর্তা বিনেশ চান্দেলের গ্রেফতারির বিষয়ে মঙ্গলবার বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “গত কয়েক মাস ধরে কয়লা কেলেঙ্কারির তদন্ত চলছে। যখন ইডি আইপ্যাক-এর অফিসে তদন্ত করতে গিয়েছিল, তখন আমরা সবাই দেখেছি […]

বিনেশ-কে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানাল তৃণমূল

কলকাতা : আইপ্যাক-এর সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল-কে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানাল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, “আমরা বিনাশ চান্দেলের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি।” ডেরেক বলেছেন, “চলুন এমন একটি সংস্থার কথা বলি, যা গতরাতে নিজস্ব নতুন নাম ঘোষণা করেছে। সংগঠনটি ইডি নামে পরিচিত ছিল। এখন তারা […]

সংবিধান ধ্বংসের চেষ্টা চলছে, ভোট প্রচারে বিজেপি-কে বিঁধলেন রাহুল

উত্তর দিনাজপুর : পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রচার শুরু করলেন রাহুল গান্ধী। মঙ্গলবার রায়গঞ্জের জনসভা থেকে রাহুল বলেন, “দেশে কী চলছে, তা আপনারা ভালই বোঝেন। বিজেপির ঘৃণা ছড়ানোর চিন্তাধারা সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে।” রাহুল বলেন, “সরাসরি সামনে এসে সংবিধানকে আক্রমণ করতে পারে না। কিন্তু যখনই সুযোগ পায় সংবিধানের উপর আক্রমণ করে। প্রতিষ্ঠানগুলিতে নিজেদের লোককে বসায়। […]

বিনেশ-কে দিল্লির আদালতে পেশ, ১০ দিন হেফাজতে পেল ইডি

নয়াদিল্লি : কয়লা কেলেঙ্কারি মামলায় ভোটকুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আইপ্যাক)-এর অন্যতম কর্তা বিনেশ চান্দেলকে ১০ দিনের জন্য হেফাজতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার ভোরে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট এই নির্দেশ দিয়েছে। সোমবার কয়লা কেলেঙ্কারির তদন্তে আইপ্যাক-কর্তার ঠিকানায় হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। রাতেই বিনেশকে ইডি গ্রেফতার করে। মঙ্গলবার ভোরে পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা […]