কমিশনের বিজ্ঞপ্তিতে ‘বার্নল ’-এর দাওয়াইয়ের পাল্টা মমতার আইসক্রিম

পশ্চিম মেদিনীপুর : “এই লড়াই লড়তে গিয়ে যারা বলছে বার্নল দিয়ে পুড়িয়ে দেব, বার্নল রেখে দাও…তাদের বিরুদ্ধে বলুন তোমাদের বার্নল দেব না। তোমাদের আইসক্রিম দেব। যাতে গরমকালে তুমি আইসক্রিম খেয়ে তোমার শরীরটাকে আইস রাখতে পারো। বরফ রাখতে পারো। তোমাদের সঙ্গে আমাদের এটুকু তফাত।” মঙ্গলবার পিংলার কাঁচডিহা স্ট্যাক ইয়ার্ড মাঠের জনসভা থেকে এভাবে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত প্রতিটি জনসভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন তিনি। তুলছেন একাধিক গুরুতর অভিযোগ।

তৃণমূলনেত্রী এদিন বিজেপি-র শীর্ষ নেতাদের নামোল্লেখ না করে বলেন, “ভাষার প্রয়োগ দেখুন…বলছে, গরমে পুড়ে যাবে। যদি জ্বলে যায় বার্নল রেখে দাও। বোরোলিন রেখে দাও। এই সমস্ত সার্কুলার ব্যবহার করা হয়েছে।”

তিনি বলেন, “আমি যখন বলছি, তখন আমি দায়িত্ব নিয়ে সার্কুলারটা দেখেছি বলেই বলছি। কাদের এত ভয় দেখাচ্ছেন ? কাদের এত চমকাচ্ছেন ? হিম্মত থাকলে সরাসরি মানুষের সঙ্গে লড়াই করুন। এত ভোট কেটেছেন কেন ? কারণ, বাংলার মানুষকে আপনারা ভয় পান।

মুখ্যমন্ত্রী বলেন, “বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না। কাল সুপ্রিম কোর্টও এটা বলেছে। তাহলে বাংলায় কেন ? তার কারণ, দিল্লি থেকে এসেছেন মোটা ভাই। সঙ্গে এসেছে ইডি-সিবিআই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 12 =