পশ্চিম বর্ধমান : পশ্চিমবঙ্গে নৈরাজ্য সমাধানের একটাই উপায়, আর তা হল ডাবল ইঞ্জিন সরকার, জোর দিয়ে বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানে নির্বাচনী জনসভায় যোগী বলেন, “ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির দেখা স্বপ্ন এখন আমাদের প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্ত করা হয়েছে। কাশ্মীরেও ভারতীয় আইন ঠিক সেভাবেই প্রযোজ্য হবে, যেভাবে বাংলা, […]
Category Archives: রাজ্য
কলকাতা : উর্দু ভাষা নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ভবানীপুর ও নন্দীগ্রাম বিধানসভা আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূল যেভাবে বাংলায় আরব সংস্কৃতি এবং উর্দুকে চাপিয়ে দিচ্ছে ও রক্ষা করছে, তা বাঙালি সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির জন্য বিপজ্জনক। উর্দু ভাষায় আমার কোনও আপত্তি নেই। যেমনটা […]
কলকাতা : পশ্চিমবঙ্গে এবার তৃণমূলের বিসর্জন নিশ্চিত, এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, “মুখ্যমন্ত্রী অনেক কথা বলছেন। এখন পশ্চিমবঙ্গের মানুষের উপর তাঁর কথার কোনও প্রভাব নেই। জনগণ তাঁকে বর্জন করেছে। তৃণমূল চলে গেছে; আপনারা যা দেখছেন তা কেবল একটি জীবন্ত জীবাশ্ম। এখন ‘বিসর্জন’-এর […]
ঐতিহাসিক ঘটনাবলি ১. অ্যাপোলো ১৬-এর যাত্রা (১৯৭২) – বিশ্ব ১৯৭২ সালের ১৬ এপ্রিল নাসা (NASA) তাদের দশম মনুষ্যবাহী চন্দ্রাভিযান ‘অ্যাপোলো ১৬’ উৎক্ষেপণ করে। এই অভিযানে মহাকাশচারীরা চাঁদের উচ্চভূমি অঞ্চলে (Lunar Highlands) অবতরণ করেছিলেন এবং সেখান থেকে প্রচুর বৈজ্ঞানিক তথ্য ও নমুন সংগ্রহ করেছিলেন। ২. ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল (১৮৫৩) – ভারত ভারতের পরিবহন ব্যবস্থার […]
ফালাকাটা : আলিপুরদুয়ার জেলার ফালাকাটার নির্বাচনী জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার এই নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, “ত্রিপুরা, অসম, বিহারে পদ্ম সরকার আছে; এখানেও পদ্ম সরকার গঠন করুন, আমরা অনুপ্রবেশকারীদের ঢুকতে দেব না।” অমিত শাহ বলেন, “মোদীজি দেশকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করেছেন, ৩৭০ ধারা বাতিল করেছেন, অযোধ্যায় […]
কলকাতা : “কিছু অশুভ শক্তি এই বাংলাকে কলুষিত করতে উঠেপড়ে লেগেছে”, নববর্ষে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সমাজ মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, এই মন্তব্যও করেন তিনি। তিনি এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, “রাজ্যের সকল প্রান্তের মানুষকে হৃদয়ের অন্তর থেকে জানাই বাংলা নববর্ষের শুভনন্দন। এই নবীন ঊষালগ্নে আপনাদের প্রত্যেকের জীবন হয়ে […]
নয়াদিল্লি : বাংলা নববর্ষ উপলক্ষে বঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠি রাজ্য বিজেপির সমাজ মাধ্যমে শেয়ার করা হয়েছে। চিঠিতে পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছার পাশাপাশি নাম না করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী লিখেছেন, “আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী, জয় মা কালী, আপনাদের সকলকে শুভ নববর্ষ ও ১লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের এই শুভদিনে আমি […]
দক্ষিণ ২৪ পরগনা : তৃণমূলের বাধার মুখে পড়লেন বিজেপি প্রার্থী। বুধবার সকালে ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজেপির প্রার্থী দেবাংশুকে প্রচারের অনুমতি দেওয়া হয়েছিল। সেই অনুমতি নিয়ে প্রচার করলেও ভাদুরা মোড়ে পুলিশের সামনেই তাঁর প্রচারে বাধা দেওয়া হয় বলে […]
কলকাতা : প্রখর রোদ ও অত্যধিক গরমের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। মূলত পশ্চিমের জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ১৮ এপ্রিলের পর ফের শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ১৬-১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। […]
পশ্চিম মেদিনীপুর : “এই লড়াই লড়তে গিয়ে যারা বলছে বার্নল দিয়ে পুড়িয়ে দেব, বার্নল রেখে দাও…তাদের বিরুদ্ধে বলুন তোমাদের বার্নল দেব না। তোমাদের আইসক্রিম দেব। যাতে গরমকালে তুমি আইসক্রিম খেয়ে তোমার শরীরটাকে আইস রাখতে পারো। বরফ রাখতে পারো। তোমাদের সঙ্গে আমাদের এটুকু তফাত।” মঙ্গলবার পিংলার কাঁচডিহা স্ট্যাক ইয়ার্ড মাঠের জনসভা থেকে এভাবে সরব হলেন মুখ্যমন্ত্রী […]









