Category Archives: রাজ্য

পানিহাটির সভা থেকে তৃণমূলের তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর

উত্তর ২৪ পরগনা : শুক্রবার পানিহাটিতে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেন্দ্রে আর জি কর হাসপাতালের নির্যাতিতা মহিলা চিকিৎসকের মা-কে প্রার্থী করেছে বিজেপি। প্রধানমন্ত্রী বলেন, রাজ্যে যে পরিবর্তনের ঝড় বইছিল, তার প্রথম সিলমোহর পড়েছে বৃহস্পতিবার, প্রথম দফার নির্বাচনে। গত কাল ভোট দেখে তৃণমূল নেতারা হতচকিত হয়ে গিয়েছে। তার পর বিজেপির বিরুদ্ধে গুন্ডাদের উস্কানি দিচ্ছে […]

“বাংলায় সুশাসনের এক নতুন যুগের সূচনার স্পষ্ট পূর্বাভাস”, সমাজ মাধ্যমে বার্তা অমিত শাহের

কলকাতা : “বাংলায় সুশাসনের এক নতুন যুগের সূচনার স্পষ্ট পূর্বাভাস”, রাজ্যে প্রথম দফার ভোটের পরেরদিন, শুক্রবার সকালে সমাজ মাধ্যমে এই বার্তা দিলেন অমিত শাহ। তিনি এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, “পশ্চিমবঙ্গে প্রথম দফায় ঐতিহাসিক ভোটগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের মহোৎসবে অংশগ্রহণের সকল রেকর্ড ভেঙে দেওয়ার জন্য রাজ্যের সম্মানিত ভোটারবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই। বাংলার ইতিহাসে অন্যতম […]

৬০ কিমি বেগে কালবৈশাখীর ভ্রুকুটি বঙ্গে, সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

কলকাতা  : তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমের মাঝেই এবার স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কলকাতায় শুক্রবার গরম ও অস্বস্তি আরও বাড়বে। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে […]

ভোটের শেষে রণক্ষেত্র খয়রাশোল :  ইভিএম বিভ্রাট ঘিরে ধুন্ধুমার, ইটবৃষ্টিতে জখম ৬ জওয়ান, পরিস্থিতি সামাল দিতে পিস্তল বের করল পুলিশ

বীরভূম  : ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ যখন শেষের পথে, ঠিক তখনই অগ্নিগর্ভ হয়ে উঠল বীরভূমের খয়রাশোল। ইভিএমে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে খয়রাশোল ব্লকের বুধপুর গ্রাম কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় কমপক্ষে আহত ছয়জন জওয়ান। আহত ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ। এমনকী বন্দুক বার করে ভোটারদের ভয় দেখাতে বাধ্য হন […]

৫০ বছরের রেকর্ড ভেঙে ভোটদান, বাংলায় পরিবর্তনের ইঙ্গিত : মোদী

কৃষ্ণনগর : বৃহস্পতিবার২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে রেকর্ড অংশগ্রহণের দাবি করে বাংলায় পরিবর্তনের ইঙ্গিত দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। বৃহস্পতিবার নদিয়া উত্তর ও দক্ষিণ বিজেপির সংগঠনিক জেলার উদ্যোগে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ গ্রাউন্ড-এ আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, প্রথম দফার ভোটে দুপুরের মধ্যেই প্রায় সব আসনে উল্লেখযোগ্য হারে ভোট […]

ভোটে শৃঙ্খলা বজায় রাখতে কড়া বার্তা সিইওর, প্রয়োজনে ১০০ মিটারের বাইরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ

কলকাতা :- আসন্ন বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা নির্বাচন আধিকারিকদের (ডিইও) কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও)। পরিস্থিতি অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। শুধু বুথের ১০০ মিটারের মধ্যে সীমাবদ্ধ না থেকে, প্রয়োজনে ১০০ মিটারের বাইরেও বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে।সিইও স্পষ্ট করে জানান, […]

পশ্চিমবঙ্গে ভয় দূর হচ্ছে, আস্থা ক্রমশই বাড়ছে : নরেন্দ্র মোদী

কৃষ্ণনগর : পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের নির্বাচনী জনসভা থেকে তৃণমূলকে বিঁধলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জোর দিয়ে বলেন, “ভয় কেটে যাচ্ছে, আস্থা বাড়ছে। যাঁদের কণ্ঠ বছরের পর বছর ধরে দমিয়ে রাখা হয়েছিল, তাঁরা এখন আত্মবিশ্বাসের সাথে মুখ খুলছেন। পুদুচেরি এবং অসমে প্রচুর ভোট পড়েছে। আমরা দেখেছি, যেখানেই ভোটার উপস্থিতি বেশি, সেখানেই বিজেপি শক্তিশালী জনাদেশ […]