কলকাতা : পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর বসে আছে। সাম্প্রতিক বেশ কিছু দিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন স্থান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করেছে পুলিশ। এ প্রসঙ্গে সোমবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর বসে আছে। সমগ্র […]
Category Archives: রাজ্য
দুর্গাপুর : পান্ডবেশ্বরে এনুমারেশন ফর্মে কিউআর কোড স্ক্যান করতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। স্থানীয় বাসিন্দা মায়ারানী গোস্বামীর নামে রাজ্যের ৪৪টি বিধানসভায় ভোটার তালিকায় এন্ট্রি পাওয়া গেছে। যদিও পদবি আলাদা, তবে স্বামীর নাম একই। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল, কারচুপির অভিযোগ তুলে সরব বিজেপি। পান্ডবেশ্বরের ডিভিসি মোড় এলাকায় একটি বাড়িতে থাকেন মায়ারানী গোস্বামী। স্বামীর মৃত্যুর পর […]
শিলিগুড়ি : জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)–র ভুয়ো আধিকারিক সেজে লোকজনকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা হল এহসান আহমেদ, রেহান বাবর ও মানিক রায়। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে চটহাট মেডিক্যাল মোড়ের এক ব্যক্তিকে ভয় দেখিয়ে প্রায় ১ লক্ষ টাকা […]
বর্ধমান : পাড়া প্রতিবেশীদের সঙ্গে জমি বিবাদকে কেন্দ্র করে চললো গুলি। অভিযোগ এমনই। শনিবার রাতে এই ঘটনাটি ঘটে বর্ধমান শহরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে গুলি চালানোর ঘটনায় হতাহতের খবর নেই। ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এলাকায়। তবে কেউ আটক বা গ্রেফতার হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুবীর মণ্ডল। […]
দুর্গাপুর : পরকীয়া সন্দেহ ও চাকরিতে যাওয়া নিয়ে বিবাদের জেরে জনবহুল রাস্তায় স্ত্রীকে এলোপাথাড়ি ছুরির কোপ মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার সকালেই অন্ডালের হরিপুর বাজারে ঘটে মর্মান্তিক এই ঘটনা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং উন্মত্ত স্বামীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আক্রান্ত পায়েল গোপ সিঁদুলি গ্রামের বাসিন্দা। আট বছর […]
কলকাতা : “এসআইআর (SIR) এর দৌলতে আর কত রঙ্গ দেখবে বঙ্গ! ছেলের বয়স ৭৬, মায়ের বয়স ৬৫ !” শনিবার এক্সবার্তায় একথা লিখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতের ২৬৪ নং বুথের ৭৬ বছর বয়সী ভোটার – আব্দুল মজিদ সেখ এর নাম ২০০২ সালের ভোটার […]
কলকাতা : রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া ঘিরে তীব্র ক্ষোভ উগরে দিল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, নির্বাচন কমিশন নাকি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে খুশি করতেই অস্বাভাবিক তৎপরতায় কাজ চালাচ্ছে। শুধু তাই নয়, এসআইআর-এর চাপেই একের পর এক সাধারণ মানুষ, এমনকি বিএলও-র মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে শনিবার কমিশনকে সরাসরি কাঠগড়ায় তুলল রাজ্যের শাসক দল। শনিবার সিইও […]
কলকাতা : পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দ্রুত আগামী নির্বাচনে বিজেপি-র মুখ করার দাবি তুললেন প্রাক্তন রাজ্যপাল তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথাগত রায়। শনিবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “বিলম্ব না করে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করলে বা শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করলে ব্যক্তিগতভাবে আমার কাছে কাছে প্রাপ্তি হবে। […]
কলকাতা : “সময়ের দাবি স্পষ্ট— জনগণ উন্নয়ন চায়, আর উন্নয়নকে আটকানোর রাজনীতির বিরুদ্ধে মানুষের আওয়াজ আরও জোরালো হবে।” শনিবার এক্সবার্তায় এ কথা লিখলেন বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি লিখেছেন, “কলকাতার মানুষ আজ একটাই কথা বলছে— ‘আমাদের দোষ কী? কেন আমাদের যাতায়াতের স্বপ্ন রাজনৈতিক স্বার্থে আটকে থাকবে?’ মোদী সরকারের আগে মেট্রো মানেই ছিল অপেক্ষা, […]
কলকাতা : সফররত নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের কাছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ নিয়ে মন্তব্যে নারাজ রাজ্য নির্বাচনী দফতর। শুভেন্দুবাবুর অভিযোগ, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরুণ প্রসাদের সঙ্গে প্রায় প্রতি দিন ফোনে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এবং কথা বলছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের ফোন থেকে। এ প্রসঙ্গে রাজ্য নির্বাচনী দফতর থেকে এখনও কিছু […]







