পুরো বিশ্বকাপে গোল হজম করেছেন মাত্র একটি, জিতেছেন বিশ্বকাপও। এমন পারফরম্যান্সের পর স্পেনের গোলরক্ষক উনাই সিমনকে দেওয়া হয়েছে বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস। কিন্তু এমন সাফল্যের পর তা নিয়ে রসিকতাই করলেন স্প্যানিশ গোলকিপার। বললেন, বিশ্বকাপে হাতে পরা গ্লাভসগুলোর তেমন কোনো কাজই ছিল না। পুরো বিশ্বকাপে সিমনকে খুব বড় পরীক্ষা দিতে হয়নি। ৭ ম্যাচে ক্লিনশিট […]
Category Archives: খেলা
স্পেনের কয়েকজন খেলোয়াড়কে অভিনন্দন জানালেন লিওনেল মেসি। তারপর ধীরে বসে পড়লেন মাঠেই। একা। ঠিক যেমন কোনো রাজা তাঁর শেষ যুদ্ধের পর বসে পড়েন নিজের রণক্ষেত্রেই। বুট আর মোজা দুটো খোলার অভিনয়ে মেসি ভেতরকার ব্যথাটা লুকাতে পারেননি। বোঝা যাচ্ছিল, কোথাও একটা পাড় ভাঙছে অনবরত, নিঃশব্দে। কিন্তু কোথায় সে নদী, কেউ জানত না তখনো। দেখা গেল একটু […]
বিশ্বকাপের ফাইনালে একপেশে লড়াইয়ের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হল স্পেন। নিউ জার্সির ফাইনালে স্পেনের আধিপত্য ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। অন্যদিকে, গোটা ম্যাচে নিজেদের সেরার ধারেকাছেও পৌঁছতে পারেনি আর্জেন্টিনা। টানা ২ বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিল স্পেনের শৃঙ্খলাবদ্ধ ফুটবল। ১২০ […]
তিরুঅনন্তপুরম : মাঝরাতে ফুটবলের মহারণ, আর তারপরের দিন সকালেই স্কুল! কীভাবে সম্ভব? এই চিন্তায় যখন ঘুম উড়েছিল কেরলমের পড়ুয়াদের, ঠিক তখনই ত্রাতা হয়ে এগিয়ে এল ভি ডি সতীশন-সরকার। ফুটবল বিশ্বকাপের ফাইনাল নির্বিঘ্নে উপভোগ করার জন্য সোমবার রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করল কেরলম সরকার। রবিবার কেরলমের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে […]
গত বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষাকর্তা ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। মাঠে যত যা–ই হয়ে যাক না কেন, গোলপোস্টকে রক্ষা করার দায়িত্ব ঠিকঠাক পালন করছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে শেষ মিনিটে তাঁর দুর্দান্ত সেভ আর টাইব্রেকারে কিংসলে কোমানের শট থামিয়ে আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন আরাধ্য শিরোপা। চার বছর আগের এমি মার্তিনেজের সঙ্গে এখনকার মার্তিনেজকে মেলানো দুষ্কর। কারণ, বিশ্বকাপে যখন গোলরক্ষকেরা নিজেদের […]
বিশ্বকাপে ফ্রান্স ও ইংল্যান্ড এসেছিল শিরোপা জিততে। সেখানে তৃতীয় হওয়ার ম্যাচ খেলাটা দুই দলের জন্যই বেশ কষ্টের। দুই দলের কোচও জানিয়েছিলেন, এই ম্যাচটি কেউ খেলতে চায় না। ৬ গোল করা হ্যারি কেইন যেমন বেঞ্চেই ছিলেন। শেষ বাঁশি বাজার পর তাঁর কি একটু আক্ষেপ হয়নি? কেইন যেহেতু গোল করতে ভালোবাসেন, ১০ গোলের ম্যাচটা বেঞ্চে বসে দেখে […]
টোকিও : শনিবার সেমিফাইনাল ম্যাচে চিনের বিশ্ব র্যাঙ্কিংয়ের ৪ নম্বর খেলোয়াড় চেন ইউফেই চোটের কারণে খেলা থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়ায় ভারতের পিভি সিন্ধু জাপান ওপেন ২০২৬-এর ফাইনালে প্রবেশ করেছেন। ভারতীয় শাটলার ২১-১৯, ১৫-১০ পয়েন্টে এগিয়ে ছিলেন, এমন সময় হ্যামস্ট্রিং-এর সমস্যার কারণে চেন ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। প্রথম গেমের মাঝামাঝি সময়ে সিন্ধু দ্রুত […]
ক্রিকেট মহাকাশের উজ্জ্বলতম নক্ষত্রদের একজন চলে গেলেন মহাকালের নিয়মে। বাইশ গজের সর্বকালের সেরা অলরাউন্ডার, ক্রিকেট দুনিয়ার কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স। ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন ক্যারিবিয়ান ক্রিকেটের অপ্রতিরোধ্য তারকা। ১৯৩৬ সালের ২৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে জন্মগ্রহণ করেছিলেন স্যার গ্যারি। একদিকে বাঁ-হাতি ব্যাটিংয়ের জাদু, অন্যদিকে মিডিয়াম পেস কখনও স্পিন বোলিংয়ে রূপান্তরিত করা, আবার চিতা বাঘের […]
ফিফা বিশ্বকাপের মহারণের আগে এক মুহূর্তের জন্য হলেও স্পেন সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিলেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। দলের নিয়মিত অনুশীলনের সময় তাঁকে সতীর্থদের সঙ্গে না দেখে আলাদা করে ফিটনেস ট্রেনিং করতে দেখা যায়। একইভাবে আলাদা অনুশীলন করেন স্পেনের ডিফেন্ডার পেদ্রো পোরোও। এই দৃশ্য সামনে আসতেই ফুটবলমহলে গুঞ্জন শুরু হয়—ফাইনালের আগে কি চোটে পড়েছেন স্পেনের […]
বিশ্বকাপের ফাইনালের আগে ফের সমালোচকদের বিরুদ্ধে সরব হলেন লিওনেল মেসি। দীর্ঘদিন ধরেই একাংশের অভিযোগ, ফিফা নাকি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে এবং তুলনামূলক সহজ পথ তৈরি করে দিয়েছে। সেই সমস্ত দাবি একেবারে উড়িয়ে দিয়ে মেসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার সাফল্যের পেছনে কোনও বাড়তি সুবিধা নয়, রয়েছে শুধুই কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা এবং মাঠের লড়াই। ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে […]










