প্রয়াত ক্রিকেট মহাকাশের উজ্জ্বল নক্ষত্র স্যার গারফিল্ড সোবার্স

ক্রিকেট মহাকাশের উজ্জ্বলতম নক্ষত্রদের একজন চলে গেলেন মহাকালের নিয়মে। বাইশ গজের সর্বকালের সেরা অলরাউন্ডার, ক্রিকেট দুনিয়ার কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স। ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন ক্যারিবিয়ান ক্রিকেটের অপ্রতিরোধ্য তারকা। ১৯৩৬ সালের ২৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে জন্মগ্রহণ করেছিলেন স্যার গ্যারি। একদিকে বাঁ-হাতি ব্যাটিংয়ের জাদু, অন্যদিকে মিডিয়াম পেস কখনও স্পিন বোলিংয়ে রূপান্তরিত করা, আবার চিতা বাঘের ক্ষিপ্রতায় ফিল্ডিং – স্বয়ং ডন ব্র্যাডম্যান তাঁকে আখ্যা দিয়েছিলেন ‘ফাইভ ইন ওয়ান’ ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছ’টি ছক্কা হাঁকানোর রেকর্ড তো সারা বিশ্বে তিনিই করেছিলেন প্রথমবার। ৯০ বছরের জন্মদিনের আগেই চিরবিদায় নিলেন ক্রিকেটের রোমান্টিসিজমের অন্যতম জন্মদাতা। গ্যারি সোবার্সের প্রয়াণে শোকাহত ক্রিকেট দুনিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − four =