Category Archives: খেলা

ডার্বি জিতে ফের আইএফএ শিল্ড মোহনবাগানের

মোহনবাগান: ১ (জেলকোভিচ)    ইস্টবেঙ্গল: ০ নিজস্ব প্রতিবেদন: ফুটবলপ্রেমী বাঙালির কাছে ডার্বি মানেই এক আলাদা আবেগ। ব্রাজিল বা উরুগুয়ের ফুটবল উন্মাদনার আবহেও ঘরের মাঠে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের দ্বৈরথ যেন সব আনন্দকে ছাপিয়ে যায়। চলতি মরশুমের পরিসংখ্যান বলছিল, দুই প্রধানের লড়াই ছিল সমানে-সমানে। কলকাতা লিগে ম্যাচ ড্র হওয়ার পর, ডুরান্ড কাপে দু’দলই জিতেছিল একটি করে ম্যাচ। […]

রাশিয়ার দাপটে ৪ গোল হজম ক্রিসপিন ছেত্রীর ছাত্রীদের

কলকাতার মাঠে ইতিহাস গড়ার ম্যাচটা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে পারল না ভারতের মহিলা ফুটবল দল। বৃহস্পতিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বৃষ্টিভেজা ম্যাচে শক্তিশালী রাশিয়ার কাছে ০-৪ গোলে হারল ভারত। প্রথমার্ধে লড়াইটা বেশ জমিয়ে তুললেও দ্বিতীয়ার্ধে রাশিয়ার একের পর এক আক্রমণের সামনে শেষ পর্যন্ত ভেঙে পড়ে ভারতের রক্ষণ। ফিফা ক্রমতালিকায় ৬৯ নম্বরে থাকা ভারত শুরু থেকেই […]

অভিষেক পোড়েলকে রেখেই বাংলার রঞ্জি দল ঘোষণা, অধিনায়ক অভিমন্যু

বেল পাওয়ার কয়েক দিনের মধ্যেই রঞ্জি ট্রফির দলে জায়গা পেলেন অভিষেক পোড়েল। দিল্লির বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচের জন্য বাংলার ১৬ জনের দলে রাখা হয়েছে এই উইকেটরক্ষক-ব্যাটারকে। বুধবার ঘোষিত দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে আলোচনা। অভিষেক সম্প্রতি ধর্ষণের একটি মামলায় বেল পেয়েছেন। সেই ঘটনার মধ্যেই তাঁকে রঞ্জি দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলা। দলের […]

চার গোলের অভিশাপ ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান, আত্মবিশ্বাসী হাবাসের ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিবেদন: আইএফএ শিল্ডের ফাইনালে কলকাতা ডার্বি। বৃহস্পতিবার যুবভারতীতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ডুরান্ড কাপ ফাইনালের চার গোলের অভিশপ্ত রাত ভুলে ঘুরে দাঁড়াতে চাইবে মোহনবাগান। এদিকে ডার্বির আগে খাতায় কলমে খানিকটা হলেও এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল। নতুন বিদেশি ফুটবলারদের ফর্মই তা বলে দিচ্ছে। গত ম্যাচেই গোল পেয়েছেন একে লোবা ও লুকাস। চোট ও ঠাসা […]

দিল্লির কোচিং দায়িত্বে মহারাজ, আইপিএলের অধরা ট্রফি কি এবার আসবে ‘দাদা’র হাত ধরেই?

অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন। প্রশাসক হিসেবেও সামলেছেন দেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবার কোচ হিসেবেও নিজের ছাপ রাখার পথে সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে কোচ হিসেবে প্রথম অভিযানেই দলকে ফাইনালে তুলেছিলেন। সেই সাফল্যের পর এবার আরও বড় দায়িত্ব তাঁর কাঁধে। ভারতের মাটিতে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হলেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। মঙ্গলবার […]

আগারকর সরতেই ভুবির প্রত্যাবর্তন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে বৈভবও

নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার। ৩৬ বছরের অভিজ্ঞ পেসারকে নিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নির্বাচকমণ্ডলী। দীর্ঘ দিন পর দেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন ভুবনেশ্বর। ভারতের হয়ে তাঁর শেষ টি-টোয়েন্টি ম্যাচও ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ২০২২ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। দীর্ঘ বিরতির পর ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ফের […]

শ্রেয়সের ঝোড়ো শতরানে স্তব্ধ ক্যারিবিয়ান ক্যালিপসোর মূর্ছনা

শ্রেয়স আইয়ারের ঝোড়ো শতরানে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করল ভারত। লখনউয়ে প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে ১৭১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৪.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭২ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক শ্রেয়স। ওয়েস্ট ইন্ডিজের হয়ে […]

চার দিনে দুই বিশ্বচ্যাম্পিয়ন, ক্লান্তির কাছে ভেঙে পড়ে উরুগুয়ের কাছে হাফ ডজন গোল হজম ভারতের

চার দিনের ব্যবধানে ব্রাজ়িল এবং উরুগুয়ের মতো দুই বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলতে নেমে কঠিন বাস্তবের মুখোমুখি হল ভারত। ব্রাজ়িলের কাছে ০-৪ গোলে হারের পর উরুগুয়ের বিরুদ্ধেও বড় ব্যবধানে হারতে হল সুনীলদের উত্তরসূরিদের। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১-৬ গোলে হারল ভারত। প্রথমার্ধে লড়াই করার মানসিকতা দেখা গেলেও দ্বিতীয়ার্ধে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। ভারতীয় দলের একমাত্র সান্ত্বনা […]

ব্রাজিল ম্যাচ এখন অতীত, উরুগুয়েই এখন পাখির চোখ খালিদ জামিলের

ব্রাজিলের বিরুদ্ধে ০-৪ গোলে হারলেও ভারতীয় দলের পারফরম্যান্সকে একেবারে ব্যর্থ বলা যাচ্ছে না। ম্যাচের বেশ কিছু সময় দারুণ লড়াই করেছে সুনীল ছেত্রীর উত্তরসূরিরা। প্রতিপক্ষের তারকাখচিত দলকে বেশ কয়েকবার চাপে ফেলতেও দেখা গিয়েছে ভারতকে। সেই লড়াইয়ের প্রশংসা করেছেন ফুটবলমহলের অনেকেই। ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তিও ভারতীয় দলের মানসিকতা ও প্রতিরোধের প্রশংসা করেছেন। কিন্তু সেই ম্যাচ এখন অতীত। […]

নর্থইস্টকে সাত গোল দিয়ে ডার্বিতে নামবে ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিবেদন: আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে হারের পর সেমিফাইনালে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই হারের পর দুর্দান্ত কামব্যাক ইস্টবেঙ্গলের। পিছিয়ে পড়া লাল-হলুদ শিবির বরাবরই ভয়ঙ্কর, তার প্রমাণ মিলল আরও একবার। আইএফএ শিল্ডের সেমিফাইনালে ৭-২ গোলের বড় ব্যবধানে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে হারাল লাল-হলুদ ব্রিগেড। সৌজন্যে ডেভিড লালহানসাঙ্গার হ্যাটট্রিক। একটি করে গোল করেন ইকোনমিডিস, রোহিত কুমার, একে লোবা ও লুকাস। গতকালই মোহনবাগান পাঞ্জাব এফসিকে […]