উত্তর ২৪ পরগনা : সারারাত ধরে চলল নোট গোনা, আর বৃহস্পতিবার সকালে জানা গেল, উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের পাটের খেতে যে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছিল, তার পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ টাকা। বুধবার সন্ধ্যা থেকে টাকা গোনা শুরু হয়। রাতভর টাকা গোনার প্রক্রিয়া চলে, উপস্থিত ছিলেন ব্যাঙ্ক এবং বিভিন্ন দফতরের আধিকারিকেরা। […]
Category Archives: কলকাতা
কলকাতা : অনুপ্রবেশের বিরুদ্ধে ফের শূন্য সহনশীলতার কথা জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বিদেশিদের ডাকা হতো, সরকারি সুবিধা দেওয়া হতো, ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্রও দেওয়া হতো। কিন্তু আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোনও বিদেশিকে কোনও সুবিধা দেওয়া হবে না অথবা থাকতে দেওয়া হবে না। আমরা আশা করি যারা এখানে অবৈধভাবে এসেছে […]
হাওড়া : বুধবার প্রকাশ পেল অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র। জুন মাসের গোড়া থেকেই এই যোজনা চালু হলেও, যাচাইয়ের ভিত্তিতে উপভোক্তা হিসাবে নাম নথিবদ্ধ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৯০ দিনের জন্য প্রাথমিক ভাবে এই ফর্ম পূরণ প্রক্রিয়া চলবে। গ্রাম স্তরে বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করবেন সরকারি আধিকারিকেরা। তবে, যতদিন অন্নপূর্ণা যোজনার যাচাই বা […]
কলকাতা : বারাসতের জেলা সভাপতি পদ ছাড়ার পর এবার তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকেও ইস্তফা দিলেন প্রবীণ সাংসদ কাকলি ঘোষদস্তিদার। বুধবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে একটি দীর্ঘ চিঠি পাঠিয়ে তিনি অল ইন্ডিয়া তৃণমূল মহিলা কংগ্রেসের চেয়ারপার্সন পদসহ সমস্ত সাংগঠনিক দায়িত্ব ও কমিটি থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। মাত্র তিন দিন আগেই তিনি জেলা […]
বীরভূম : ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বাড়ির সামনে পাহারায় থাকতেন পুলিশ কর্মীরা। এবার সেই নিরাপত্তা কমানো হয়েছে বলে প্রাথমিক খবর। কেবল অনুব্রত মণ্ডলই নয়, তৃণমূল নেতা কাজল শেখ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিরাপত্তাও কমানো হয়েছে। মঙ্গলবার রাত থেকেই এই ব্যবস্থা চালু হয়েছে বলে বুধবার জানা গেছে। বুধবার বীরভূম […]
কলকাতা : প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট ও জনপ্রিয় পরিচালক অনীক দত্ত। বুধবার গড়িয়াহাটে তাঁর স্ত্রীর বাড়ির ৬ তলার ছাদ থেকে পড়ে গিয়ে প্রখ্যাত এই পরিচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর তাঁকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে টলিউড ইন্ডাস্ট্রি এবং চলচ্চিত্র […]
কলকাতা : পুরীর একটি হোটেল থেকে আটক তৃণমূল নেতা তথা বিধায়ক দিলীপ মণ্ডল। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তিনি। বেঙ্গল এসটিএফ-এর একটি টিম তাঁকে আটক করেছে বলে খবর। বেশ কিছুদিন ধরে তিনি পলাতক বলে খবর। সম্প্রতি বিষ্ণুপুরের বিধায়কের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ, ওই ভিডিওতে অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করেছেন দিলীপ মণ্ডল। ওই ঘটনাকে কেন্দ্র […]
কলকাতা : ভারতে অনুপ্রবেশকারীদের কোনও স্থান নেই, সেই অবস্থান স্পষ্ট করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “তারা যদি স্বেচ্ছায় নিজেদের দেশে ফিরে যান, তবে সেটাই আদর্শ হবে। নতুবা সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে।” বুধবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “বাংলাদেশীরা এখানে কেন থাকবে? তারা কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিটি সুযোগ-সুবিধা গ্রহণ করছে। […]
কলকাতা : তীব্র দাবদাহের মধ্যে অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। ২৮ ও ২৯ মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ওই সময়ে ৫০-৬০ কিমোলিটার বেগে বইবে দমকা হাওয়াও। বাঁকুড়া, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় তীব্র ঝড় বইতে পারে। বাকি জেলাগুলিতে […]
কলকাতা : ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের রক্ষাকবচ তুলে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার হাই কোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। হাই কোর্টের পর্যবেক্ষণ, যে পুনর্নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য রক্ষাকবচ দেওয়া হয়েছিল, তা সমাপ্ত হয়েছে। জাহাঙ্গিরের বিরুদ্ধে যে এফআইআর আছে, তা গুরুতর। এই পরিস্থিতিতে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। […]










