দক্ষিণ ২৪ পরগনা : পুর নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র মুখোমুখি হওয়া থেকে আপাতত স্বস্তি পেলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট জানিয়েছে, ভোট মেটার পরে তাঁকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে। গত কয়েক দিনের মধ্যে সুজিতকে একাধিক বার তলব করেছিল ইডি। তবে সুজিত জানিয়েছিলেন, তিনি ভোটের কাজে ব্যস্ত […]
Category Archives: কলকাতা
কৃষ্ণনগর : বৃহস্পতিবার২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে রেকর্ড অংশগ্রহণের দাবি করে বাংলায় পরিবর্তনের ইঙ্গিত দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। বৃহস্পতিবার নদিয়া উত্তর ও দক্ষিণ বিজেপির সংগঠনিক জেলার উদ্যোগে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ গ্রাউন্ড-এ আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, প্রথম দফার ভোটে দুপুরের মধ্যেই প্রায় সব আসনে উল্লেখযোগ্য হারে ভোট […]
কৃষ্ণনগর : পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের নির্বাচনী জনসভা থেকে তৃণমূলকে বিঁধলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জোর দিয়ে বলেন, “ভয় কেটে যাচ্ছে, আস্থা বাড়ছে। যাঁদের কণ্ঠ বছরের পর বছর ধরে দমিয়ে রাখা হয়েছিল, তাঁরা এখন আত্মবিশ্বাসের সাথে মুখ খুলছেন। পুদুচেরি এবং অসমে প্রচুর ভোট পড়েছে। আমরা দেখেছি, যেখানেই ভোটার উপস্থিতি বেশি, সেখানেই বিজেপি শক্তিশালী জনাদেশ […]
কৃষ্ণনগর : পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই নাগরিকত্ব দেওয়ার কাজ জোরদার হবে, আশ্বাস দিলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের মতুয়া পরিবার, নমশূদ্র পরিবার অথবা শরণার্থী পরিবারগুলোর… কারোরই তৃণমূলকে ভয় পাওয়ার দরকার নেই। কেউ আপনাদের ছুঁতে পারবে না। প্রত্যেক শরণার্থী যারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছেন। মোদী তাঁদের […]
নন্দীগ্রাম : ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে কাঁথিতে তাঁর বাড়ি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে ভোটকেন্দ্রের উদ্দেশে যান শুভেন্দু। কাঁথির নন্দনায়কবাড় এলাকার ভোটার তিনি। বাড়ি থেকে বেরোনোর সময়ে তিনি বলেন, “শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করুন।” শান্তিকুঞ্জের বাড়ি থেকে ভোট দিতে বেরোনোর সময়ে শুভেন্দু অধিকারী বলেন, “পরিবর্তন আনুন। বিজেপির হাতে দায়িত্ব […]
কলকাতা : পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় ভোটগ্রহণ হচ্ছে ১৬টি জেলার ১৫২টি আসনে। এই জেলাগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। […]
কলকাতা : সব বাধা কাটিয়ে অবশেষে কলকাতায় নির্বাচনী জনসভা করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী ২৫ এপ্রিল কলকাতার শহীদ মিনার ময়দানে তাঁর এই সভা অনুষ্ঠিত হবে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সভার জন্য ভারতীয় সেনার পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমতি মিলেছে। চলতি বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনেই এককভাবে লড়াই করছে কংগ্রেস। প্রথম দফার ভোটের […]
কলকাতা : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ মে এই পরীক্ষার ফল ঘোষণা করা হবে। উল্লেখযোগ্যভাবে, রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ৪ মে প্রকাশিত হওয়ার ১০ দিনের মাথায় এই রেজাল্ট বের হতে চলেছে। সংসদের সভাপতি […]
হাওড়া : হাওড়ার উদয়নারায়ণপুরে নির্বাচনী জনসভা থেকে তৃণমূলকে নির্মূল করার ডাক দিলেন বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার তিনি বলেন, “কাশ্মীরে যেমন ৩৭০ ধারা স্থায়ীভাবে বাতিল করা হয়েছে, ঠিক তেমনই আমাদেরও তৃণমূল, কংগ্রেস এবং কমিউনিস্টদের নির্মূল করতে হবে, যারা বাংলার পরিচয় নিয়ে ছিনিমিনি খেলে এবং রাজ্যকে তোলাবাজি ও গুণ্ডামির আখড়ায় পরিণত করে। […]








