কলকাতা : সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ পাওয়ার পর অবশেষে প্রকাশ্যে এলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। আদালতের দেওয়া শর্ত মেনেই শনিবার সকাল ১০টার কিছু আগে তিনি ভবানী ভবনে সিআইডি -র মুখোমুখি হতে হাজিরা দেন। শালবনিতে জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা গ্রেফতার হওয়ার পর থেকেই সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছিল সিআইডি। […]
Category Archives: কলকাতা
কলকাতা : নৈহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সনদ দে-কে শনিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকা থেকে তাঁকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদের জন্য নৈহাটি থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, মারধর এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সংঘটিত হিংসার একাধিক অভিযোগ রয়েছে। শনিবারই তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করবে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২০২১ […]
কলকাতা : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক (পিএ) চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড মামলায় বারাসাত আদালতে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। চার্জশিটে মোট ১১ জনের নাম নথিভুক্ত করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হওয়া দুই বিজেপি কর্মী ভাই-ই পেশাদার সুপারি কিলারদের এই খুনের দায়িত্ব দিয়েছিল এবং এর জন্য তাদের বিপুল পরিমাণ টাকাও দেওয়া […]
কলকাতা : পশ্চিমবঙ্গে মিড-ডে মিল প্রকল্পে উপভোক্তা তথা ছাত্রছাত্রীর সংখ্যা বাড়িয়ে দেখানোর অভিযোগকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে রাজ্যের সরকারি স্কুলগুলিতে আচমকা পরিদর্শন (সারপ্রাইজ ভিজিট) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন থেকে নির্দেশিকা মেলার পর বিভিন্ন জেলা প্রশাসন স্কুলগুলিতে প্রকৃত ছাত্র উপস্থিতি এবং মিড-ডে মিল পোর্টালে নথিভুক্ত সংখ্যার মেলবন্ধন বা মিলিয়ে দেখার কাজ শুরু করবে। সরকারি […]
কলকাতা : চাকরি ফিরে পাওয়া, বকেয়া বেতন মেটানো এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠল কলকাতার রাজপথ। শুক্রবার ‘যোগ্য’ শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবস্থান-বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা ও সংলগ্ন এলাকা। ২০১৬ সালে এসএসসি-র মাধ্যমে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া তথাকথিত ‘যোগ্য’ শিক্ষকদের এই আন্দোলনকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় ধর্মতলার ডোরিনা […]
কলকাতা : প্রবীণ বলিউড অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে হাতের অস্ত্রোপচারের জন্য কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে হাসপাতালে আনা হয়, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর হাতের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। […]
কলকাতা : কলকাতা হাই কোর্টে ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের দরজায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই বৃহস্পতিবার রাতে শীর্ষ আদালতে আবেদন করেছেন অভিষেক। ঘটনার সূত্রপাত অভিষেকের বিদেশযাত্রার আবেদনকে কেন্দ্র করে। […]
কলকাতা : এখনও রাষ্ট্রপতির সম্মতি না পাওয়ায় বিল আইনসিদ্ধ সয়নি। এই যুক্তিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্রত্যাহার করে নেওয়া হল গুন্ডা দমন আইনের দুটি মামলা। এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুর এদিন সামাজিক মাধ্যমে এ কথা জানিয়ে লিখেছেন, “আজ কলকাতা হাইকোর্টে তথাকথিত গুন্ডা দমন আইনের বিরুদ্ধে দুটি জনস্বার্থ মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। একটি মামলা […]
হাওড়া : হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগ ডাকাতির পরিকল্পনা বানচাল করে বিহারের ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ৫ আগস্ট ধূলাগড় সংলগ্ন সাঁকরাইল থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে ধরা হয়। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম প্রিন্স কুমার, বিশাল কুমার, কিষাণ কুমার সিং, চন্দন কুমার, অঙ্কিত কুমার এবং লভকুশ […]
কলকাতা : শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালিয়ে গত দু’দিনে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে ১,৪০০-রও বেশি লাউডস্পিকার সরানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত শব্দসীমা লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ শব্দদূষণ (নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণ) বিধি, ২০০০-এর নির্ধারিত শব্দমাত্রা না মানার অভিযোগে রাজ্যের ১,২৭৯টি মসজিদ […]










