Category Archives: কলকাতা

নিউটাউনে নাবালিকা খুনে ধৃত টোটো চালক, জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা

কলকাতা : নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে এক টোটো চালককে গ্রেফতার করলো পুলিশ। অভিযোগ, নাবালিকার যৌন হেনস্থা করেছে সে। তার পর তাঁকে খুন করে দেহ ফেলে দেয় জঙ্গলে। কীভাবে কিশোরীর সঙ্গে অভিযুক্তের পরিচয় ঘটল, তাঁরা আগে থেকে পরিচিত ছিলেন কি না, কেন কিশোরীকে খুন করা হল, জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা […]

শেষদিনে একঘন্টা বেশি খোলা বইমেলার দরজা

কলকাতা : রবিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিন। এদিন মেলার ভিড় উপচে পড়ার সম্ভাবনা। তাই আয়োজকরা জানিয়েছেন, শেষ দিনে রাত ৮টা নয়, অতিরিক্ত আরও এক ঘণ্টা খোলা থাকবে বইমেলা। গিল্ড সূত্রে জানা গেছে, শনিবার পর্যন্ত ২৩ লক্ষ মানুষ এসেছিলেন। রবিবার বাঙালির বই-পার্বণের ‘বিজয়া’। এবার ১৩ দিনের বইমেলা। গতবছর ১৪ দিনের ছিল। কিন্তু পাঠকদের এই উৎসাহ-উদ্দীপনায় খামতি […]

কলকাতায় উদ্ধার পিস্তল-গুলি, পাকড়াও ভিন রাজ্যের তিন দুষ্কৃতী

কলকাতা : ফের সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। কলকাতার বড়বাজার থেকে উত্তর প্রদেশের তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭ এমএম ও ৯ এমএম পিস্তল ও ১৭ রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয়েছে উত্তর প্রদেশের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি। গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজার থানার পুলিশকে সঙ্গে […]

মাধ্যমিক পরীক্ষার জন্য উদ্যোগ, বিশেষ বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত

কলকাতা : আসন্ন মাধ্যমিক পরীক্ষা উপলক্ষ্যে পরিবহণ দফতর বিশেষ বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম পরীক্ষার দিন গুলিতে দু’টো শিফটে বেশি পরিমাণ বাস পরিষেবা দেওয়ার জন্য সমস্ত ডিপো ম্যানেজারকে নির্দেশ দিয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে ১০টা এবং দুপুর দুটো থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই বিশেষ বাস পরিষেবা দিতে বলা হয়েছে নির্দেশিকায়। বাসের সামনে […]

টলিপাড়ার পরিচালকদের সংগঠনের কর্মবিরতির ডাক

কলকাতা : বৃহস্পতিবার রাতে টলিপাড়ার পরিচালকদের সংগঠনের তরফে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তার পর থেকেই শুটিংয়ের অচলাবস্থা নিয়ে টলিপাড়ায় আশঙ্কা দানা বাঁধে। কর্মবিরতির অর্থ ছবি ও ধারাবাহিকের শুটিং ব্যাহত হওয়া। এর আগে ডিরেক্টর্স গিল্ড-এর সভাপতি সুব্রত সেন এবং সম্পাদক সুদেষ্ণা রায় জানিয়েছিলেন, শুক্রবার থেকে ফ্লোরে যাবেন না পরিচালকেরা। তিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ […]

নিউটাউনে ঝোপের মধ্যে মিলল যুবতীর অর্ধনগ্ন দেহ

কলকাতা : ঝোপের মধ্যে যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নিউটাউনে। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, ধর্ষণের পর খুন করা হয়েছে তরুণীকে। কিন্তু নেপথ্যে কে? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিউটাউনের লোহার ব্রিজ সংলগ্ন ঝোপে প্রাতঃকৃত্য সারতে শুক্রবার সকালে কয়েকজন যান। তাঁরাই দেখতে পান, কিছু একটা পড়ে […]

আর জি কর-কাণ্ডে জরুরি ভিত্তিতে শুনানিতে ‘না’ সুপ্রিম কোর্টের, তালিকাভুক্ত ১৭ মার্চ

নয়াদিল্লি : কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা ও মা। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে, এই মামলা পুনরায় তদন্তের জন্য আর জি করের নির্যাতিতার বাবা-মা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। কিন্তু, জরুরি ভিত্তিতে নতুন আবেদনের শুনানিতে সম্মত হয়নি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে শুক্রবার […]

হাইকোর্টের নজরদারিতে চলবে আর জি কর তদন্ত

কলকাতা : কলকাতা হাইকোর্টের নজরদারিতেই আলিপুর আদালতে আর জি কর দুর্নীতি মামলার তদন্ত হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। তবে মামলার চার্জগঠন প্রক্রিয়া ক্রমশ পিছিয়ে যাওয়ায় অভিযুক্তরা জামিন পেয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সিবিআই। এদিকে, আর জি কর দুর্নীতি মামলায় চার্জ গঠন প্রক্রিয়া ফের পিছিয়ে গেল। বৃহস্পতিবার শুনানির কথা থাকলেও তা হয়নি। শুক্রবার মামলাটি শুনবেন […]

সহকর্মীদের ছুরির কোপ সরকারি কর্মীর, চাঞ্চল্য নিউটাউনে

কলকাতা : ছুটি নিয়ে বিবাদের জেরে রাগে সহকর্মীদের উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল সরকারি কর্মীর বিরুদ্ধে। আহত হয়েছেন ৪ কর্মী। অভিযুক্তকে রাস্তায় রক্তাক্ত ছুরি নিয়ে দাপিয়ে বেড়াতেও দেখা যায়। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক নিউটাউনের সরকারি কারিগরী ভবন এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানার পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত […]

কলকাতায় পুরনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি 

কলকাতা : বুধবার বড়বাজারে বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি। জানা গেছে, বুধবার দুপুর আড়াইটে নাগাদ কলকাতার ৪২ নম্বর ওয়ার্ড–এ একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। বাড়িটি প্রায় শতবর্ষ প্রাচীন বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনায় কেউ আহত হননি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাড়িটির যা অবস্থা তাতে এমন ঘটনা অনেক আগেই ঘটতে পারতো। এলাকায় এমন আরও বেশ কিছু বাড়ি […]