কলকাতা : মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ১১ মার্চের মধ্যে আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন করতে হবে। সিবিআইয়ের বিশেষ আদালতে চলছে এই মামলা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ৩মার্চের মধ্যে অভিযুক্তদের প্রয়োজনীয় নথি পরীক্ষার কাজ শেষ করতে হবে। কীভাবে বিচার প্রক্রিয়া সংগঠিত হবে সে বিষয়ে প্রয়োজন হলে […]
Category Archives: কলকাতা
কলকাতা : মঙ্গলবার বিধানসভার বাইরে ধর্নায় বিজেপি বিধায়কদল। বিধানসভার সিঁড়িতে বসে শাসকদলের বিরুদ্ধে স্লোগানও তুললেন তাঁরা। সোমবার বিধানসভার স্পিকারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি চার বিজেপি বিধায়ককেও সাসপেন্ড করা হয়েছিল। মঙ্গলবার তারই প্রতিবাদে বিধানসভার বাইরে বিজেপি কর্মীরা প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেন। এদিন বিধানসভার বারান্দার সিঁড়ির সামনে মাথায় গেরুয়া পাগড়ি পরে […]
কলকাতা : পদোন্নতির দাবিতে সোমবার পুরসভার অন্দরেই বিক্ষোভ দেখান কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারেরা। সাড়ে তিন বছরের বেশি সময় ধরে পদোন্নতি আটকে রয়েছে, এই অভিযোগে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, তাঁরা অনেক দিন ধরেই আন্দোলন করছেন। মেয়র ফিরহাদ হাকিম তাঁদের জট কাটানোর কথাও বলেছিলেন। সেই মতো কমিটি গঠন হয়। কমিটির কাছে নিজেদের কথা জানান আন্দোলনকারী ইঞ্জিনিয়ারেরা। সেই […]
কলকাতা : সরস্বতী পুজো ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়করা। “সরস্বতী পুজো বন্ধ কেন, জবাব দাও” প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল প্রমুখ। রাজ্য সরকারের সমালোচনায় সরব হন বিজেপি বিধায়করা। এদিকে, অসদাচরণের জন্য বিধানসভা থেকে বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে […]
বর্ধমান : নতুন দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, “রেল মন্ত্রক এই ঘটনাটি তদন্ত করছে, এটা বোঝার জন্য যে কোনও ষড়যন্ত্র অথবা ভুয়ো খবর প্রচার করা হয়েছিল কি না। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁদের অবস্থানের জন্য অত্যন্ত সক্ষম।” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে […]
দক্ষিণ ২৪ পরগনা : জীবনতলায় একটি বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ কার্তুজ। রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে হানা দিয়ে উদ্ধার করল ১৯০ রাউন্ড কার্তুজ। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের সঙ্গে অস্ত্র কারবারিদের যোগাযোগ আছে কি? উঠছে একাধিক প্রশ্ন। জানা গিয়েছে, জীবনতলা থানা এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফের বিশেষ টিম। তদন্তকারীরা শুক্রবার রাতে […]
কলকাতা : শনিবার সকালে ইএম বাইপাসের ধারে আরুপোতায় একটি গ্যারাজে বিধ্বংসী আগুন লাগে। দাউদাউ করে জ্বলে একাধিক গাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। পরিস্থিতি মোকাবিলা করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেন দমকলের আধিকারিকরা। এলাকার বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় গোটা এলাকা। আতঙ্কে রীতিমতো হুড়োহুড়ি শুরু করেন বাসিন্দারা। বাইপাসের ধারে আরুপোতা এলাকার বাসিন্দারা দেখতে […]
খড়গপুর : “বাংলাদেশের ব্যাপারটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই ছাড়লাম”, এমন মন্তব্য করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বাংলাদেশ ইস্যুতে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সমস্যার সমাধান খুঁজে বের করতে সক্ষম হবেন। শনিবার সকালে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, “এমনকি ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী […]
কলকাতা : শহরে চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার জোকা ইএসআই হাসপাতাল এলাকায় বস্তা ভর্তি মাংসপিণ্ড উদ্ধার। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশ ওই মাংসপিণ্ড উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। জোকা ইএসআই হাসপাতালের ভিতরেই রয়েছে ক্যান্টিন। অন্যান্যদিনের মতোই শুক্রবার সকালেও সেখানে রোগীর পরিবারের সদস্য ও ক্যান্টিন কর্মীরা ছিলেন। আচমকাই জানলা দিয়ে চোখ যায় বাইরে। তাঁরা দেখতে […]
নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা বিল’-এ অনুমোদনের দাবিতে এ বার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হল তৃণমূল। দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে বিলের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তা অনুমোদন দেওয়ার আবেদন জানিয়েছেন। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে ১১ জনের সদস্যদল রাষ্ট্রপতি ভবনে যায়। […]










