কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে একতলায় উপাচার্যের অফিস ঘরে রাতভর ঘেরাও হয়ে আছেন উপাচার্য ভাস্কর গুপ্ত৷ ছাত্ররা শুয়ে ছিলেন তাঁরই ঘরে৷ গোটা অফিস চত্বরে সকালেও ঘুম চোখে পাহারারত ছিলেন ছাত্ররা৷ অভিযোগ, গণিতের দ্বিতীয় বর্ষের ছাত্রদের বেশিরভাগই ফেল করেছে। ছাত্রদের দেওয়া হিসেব অনুযায়ী, প্রায় ১৩০ জনের মধ্যে ১০৫ জনই ফেল করেছেন। জানা যাচ্ছে, তাই নিয়েই […]
Category Archives: কলকাতা
কলকাতা : মুণ্ডহীন দেহ গঙ্গায় ফেলতে এসে ধরা পড়ে গেল দুই মহিলা। মঙ্গলবার সকালে ওই দুই মহিলা কুমোরটুলি ঘাটের কাছে একটি ট্রলি ব্যাগ গঙ্গায় ফেলার তোড়জোড়় করছিল। তাঁদের দেখে সন্দেহ হয় স্থানীয়দের। ট্রলি ব্যাগ খুলে দেখা যায়, ভিতরে একটি মুণ্ডহীন দেহ রয়েছে। এরপরই ওই দুই মহিলাকে পাকড়াও করা হয়। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। […]
কলকাতা : মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬.১০ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন অঞ্চলে কম্পন অনূভূত হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি, দিঘায় কম্পন অনুভূত হয়েছে। […]
কলকাতা : রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে ফের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁর নাম করে সোমবার বলেন “নারায়ণ, তুমি আরও সিরিয়াস হও। নিজেদের যোগাযোগ আরও বাড়াও।” এদিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে বলেন, “তোমাকে আরও আইএএস দিয়েছি। আমার খারাপ লেগেছিল শুনে, সুপ্রিম কোর্টে একজন বলেছিলেন, বাংলার হাসপাতালে তুলো পাওয়া যায় না।” তিনি বলেন, “কোনও […]
পশ্চিম বর্ধমান : গাড়ি নিয়ে গয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু পথে মত্ত যুবকদের হাত থেকে নিজেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল চন্দননগরের বাসিন্দা, ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী এক তরুণীর। তিনি যে গাড়িতে ছিলেন সেটির পিছু নিয়েছিল অন্য একটি গাড়ি। তাতে কিছু মত্ত যুবক ছিল। তাঁদের হাত থেকে বাঁচতেই তরুণীর গাড়ি চলে যায় রাস্তার উল্টো লেনে। সঙ্গে […]
কলকাতা : চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সরকারি চিকিৎসকদের সর্বস্তরে ভাতা ও বেতন বৃদ্ধি হল। নতুন কাঠামোর কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টার্ন, পিজিটি, জুনিয়র, সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ও ভাতা গড়ে ১০ থেকে ১৫ হাজার টাকা বাড়ানো হল। ইন্টার্ন, পিজিটি, হাউসস্টাফদের ভাতা বাড়ানো হল ১০ হাজার টাকা। আর রেসিডেন্ট চিকিৎসকদের মাসিক […]
কলকাতা : সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে অংশ নিলেন না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা৷ স্পষ্ট করে জুনিয়র চিকিৎসকদের এই সংগঠন জানিয়ে দিল চিকিৎসা কেবল সেবা নয়, তা হল মানুষের অধিকার৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের সভার আগে এই কথা মনে করিয়ে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিলেন, আর চিকিৎসার অধিকার পাওয়া জন্য বৈঠকে হাজির না হয়ে […]
কলকাতা : সোমবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। কিন্তু তার আগেই তালতলার সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডে তার উপর দিয়ে বয়ে গেল বড় বিপত্তি। সড়ক দুর্ঘটনার শিকার শাসক নেতা তথা কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ। এসএন ব্যানার্জি রোডে সরকারি বাস এসে ধাক্কা মারে অতীন ঘোষের গাড়ির বাঁ দিকে। […]
কলকাতা : মন কি বাত অনুষ্ঠানের ১১৯-তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদের সঙ্গে রবিবার প্রধানমন্ত্রীর বার্তা শুনেছেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভার অন্তর্গত থিয়েটার রোডে (শেক্সপিয়র সরণী) স্থানীয় নাগরিকবৃন্দ এবং দলীয় কার্যকর্তাদের সঙ্গে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু […]
কলকাতা : মহানগরী কলকাতায় ফের বৃদ্ধি পেল তাপমাত্রা। রবিবাসরীয় সকালে কলকাতার নূন্যতম তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ২২.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি। তাপমাত্রা বৃদ্ধি পেলেও, রবিবার সকালে শহর ও শহরতলিতে হালকা ঠান্ডা অনুভূত হয়েছে। মূলত বৃষ্টির সৌজন্যেই এই ঠান্ডা। শনিবার রাতেও দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির […]










