নয়াদিল্লি : সিবিআই-এর ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানালেন আর জি করের নির্যাতিতার বাবা। বৃহস্পতিবার দিল্লিতে সিবিআই-এর ডিরেক্টরের সঙ্গে দেখা করার পর আর জি করের নির্যাতিতার বাবা বলেছেন, “আমরা তাঁকে (সিবিআই ডিরেক্টর) সিবিআই-এর অনুসন্ধান সম্পর্কে সমস্ত কিছু বলেছি। তিনি আমাদের ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন। আমরা তাঁর উপর বিশ্বাস রাখি। আমাদের স্থানীয় বিধায়ক, কমিশনার, প্রাক্তন কমিশনার প্রধান অভিযুক্ত […]
Category Archives: কলকাতা
কলকাতা : বিজেপির সামনে কখনই মাথা নত করবো না, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশে এমনটাই মন্তব্য করেছেন দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূলের কর্মিসভার বৈঠকে অভিষেক বলেছেন, “কিছু খবর প্রচার করা হয়েছিল যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেবেন। আমি বলতে চাই, আমি কখনই বিজেপির সামনে মাথা নত করব না।” অভিষেক আরও বলেছেন, […]
কলকাতা : আগামী বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশ। এদিন মহাসমাবেশে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, তা জানার অপেক্ষায় ছিল রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, যাঁরা ভালো কাজ করছেন, তাঁদের পদোন্নতি করব। কিন্তু যাঁরা কাজ করেন না, শুধু ভাষণ দেন, বিজেপি-কংগ্রেসের বিরুদ্ধে লড়াই […]
কলকাতা : ফের দুর্ঘটনা সাদার্ন বাইপাসে। এবার রাস্তার ধারে রাখা ইটে ধাক্কা খেয়ে উল্টে গেল পাটের দড়ি বোঝাই একটি ট্রাক। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সাদার্ন বাইপাসের খাসমল্লিকের কাছে। স্থানীয় সূত্রে খবর, ১৬ চাকার একটি বড় ট্রাককে জায়গা দিতে গিয়ে রাস্তার বাঁদিকে সরে যায় দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি। সেখানে রাস্তার ধারে রাখা ছিল ইট, বালি-সহ একাধিক […]
ব্যান্ডেল : ওভারহেডের তার ছিঁড়ে সকালের ব্যস্ত সময়ে বিপত্তি! বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল ও হুগলি স্টেশনে মাঝে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিপত্তির শুরু। এদিন সকালে ব্যান্ডেল স্টেশনের কাছে হাওড়াগামী (ডাউন) বর্ধমান মেন লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। সঙ্গে সঙ্গে ওভারহেডের তার ছিঁড়ে যায়। সেখানেই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। […]
কলকাতা : অভিযান চালিয়ে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ পেল পুলিশ। এই অবৈধ কর্মকান্ডের অভিযোগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ৪। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধৃতদের গার্ডেনরিচ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। কল সেন্টার থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের জেরা করে বিশদ জানার চেষ্টা হবে। পুলিশ সূত্রে […]
কলকাতা : ইদে দুদিনের ছুটি, আর বিশ্বকর্মা পুজোয় নেই! কলকাতা পুরসভার নয়া বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল। বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসকদলের বিরুদ্ধে বিশেষ একটি ধর্মকে তোষামোদ করার অভিযোগ তুলেছে বিজেপি। প্রশ্ন তোলা হয়, “এটা পশ্চিমবাংলা নাকি বাংলাদেশ?” বিতর্ক শুরু হতেই অবশ্য সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে পুরসভা। পরে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা বলেন, “রাজ্য […]
নয়াদিল্লি : মহাকুম্ভ সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বুধবার মমতাকে তিরস্কার করে সৌমিত্র বলেছেন, হিন্দুত্ব ছেড়ে অন্য ধর্মে যোগ দেওয়া উচিত মমতার। সম্প্রতি মহাকুম্ভে ‘মৃত্যু কুম্ভ’ বলে মন্তব্য করেন মমতা। এই মন্তব্যের সমালোচনা করে সৌমিত্র বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্মে যোগ দেওয়া। […]
কলকাতা : টালিগঞ্জে টেকনিশিয়ান স্টুডিওর কাছে অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। যদিও ওই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ঘনিভূত হচ্ছে। জানা গিয়েছে, একটি বাইকে করে টালিগঞ্জে টেকনিশিয়ান স্টুডিওর কাছ দিয়ে যাচ্ছিলেন তিন যুবক। কোনও কারণে তাঁরা রাস্তায় পড়ে যান। যার মধ্যে ওই বাইকের পিছনে থাকা যুবকটির মৃত্যু হয়। যদিও কীভাবে পড়ে গেলেন তাঁরা, সেই বিষয়ে বিস্তারিতভাবে […]
কলকাতা : এক্স হ্যান্ডলে শুরু ও শেষে ‘#উই_ওয়ান্ট_জাস্টিস’ লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবারের ভূমিকার সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, ”আর জি কর ধর্ষণ কাণ্ড স্বাধীন ভারতে ঘটা পশ্চিমবঙ্গের সব থেকে কালিমালিপ্ত অধ্যায়।” মঙ্গলবার সকালে সেই বার্তা পুনরায় পোস্ট করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। ওঁদের পোস্টে লেখা, “আর জি কর মেডিক্যাল […]










