Category Archives: দেশ

পঞ্জিকা : ১৬ নভেম্বর, ২০২৬ (সোমবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০ সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৪৭ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় সপ্তমী তিথি (সন্ধ্যা ০৫:৪৬ মিনিট পর্যন্ত), এরপর অষ্টমী তিথি শুরু। নক্ষত্র: শতভিষা নক্ষত্র (রাত ০৩:৩৫ মিনিট, ১৭ নভেম্বর পর্যন্ত), তারপর পূর্বাদ্রা নক্ষত্র শুরু। যোগ: ধ্রুব যোগ শেষ হয়ে ব্যাঘাত যোগ শুরু। করণ: কৌলব করণ […]

সোমবার (১৬ নভেম্বর, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে আপনার কাজের গতি ও দক্ষতা সকলের নজর কাড়বে। আর্থিক লেনদেনে কিছুটা সতর্কতা অবলম্বন করুন। বৃষ (Taurus): পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভের মুখ দেখতে পারেন। মিথুন (Gemini): বুদ্ধিমত্তা ও যোগাযোগের জোরে ব্যবসায়িক বা পেশাগত জটিলতা সহজে সমাধান করতে পারবেন। বন্ধুদের সহযোগিতা পাওয়ায় মন […]

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান! ঘাটালে ঢেঁকিরঘাট ও রাধাকান্তপুরের মাঝে নদীর ওপর নির্মিত হলো বাঁশের সাঁকো

সুমন মণ্ডল,ঘাটাল : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর পান্না এলাকায় রাধাকান্তপুর ও ঢেঁকিরঘাটের মধ্যবর্তী নদীর ওপর নির্মিত হলো বাঁশের সাঁকো। দীর্ঘদিন ধরে বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে সমস্যায় পড়তে হতো এলাকার বাসিন্দাদের। অবশেষে ঘাটালের বিধায়ক শীতল কপাট ও গ্রামবাসীদের সহযোগিতায় তৈরি হলো এই বাঁশের সাঁকো। নবনির্মিত সাঁকোটির শুভ উদ্বোধন করেন ঘাটালের […]

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রেবন্ত রেড্ডির সাক্ষাৎ, বিনিয়োগ সম্মেলন ও খেলো ইন্ডিয়ায় যোগ দেওয়ার আমন্ত্রণ

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি। রবিবারের এই সাক্ষাতে তিনি প্রধানমন্ত্রীকে তেলঙ্গানায় আয়োজিত হতে চলা ‘ইনভেস্ট তেলঙ্গানা গ্লোবাল সামিট’ এবং ‘খেলো ইন্ডিয়া গেমস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। বৈঠকে আসন্ন দুই কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তেলঙ্গানা মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে এই তথ্য জানা গেছে| এই বৈঠকে […]

ছট মহাপর্বের সন্ধ্যা অর্ঘ্য উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : মহাপর্ব ছট পুজোর সন্ধ্যা অর্ঘ্য উপলক্ষে রবিবার দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকৃতি আরাধনার এই পবিত্র উৎসবে সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও নতুন শক্তির সঞ্চার হোক— এই কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি বিশেষ বার্তা পোস্ট করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পোস্টে লিখেছেন, “মহাপর্ব ছটের সন্ধ্যা অর্ঘ্য […]

বরফের চাদরে ঢাকল মাচিল উপত্যকা, কুপওয়ারায় কনকনে শীত

শ্রীনগর : নভেম্বরের মাঝামাঝি সময়ে তুষারপাতের জেরে বরফের পুরু শুভ্র চাদরে ঢেকে গেল জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার সীমান্তবর্তী মাচিল উপত্যকা। রবিবার নতুন করে তুষারপাতের ফলে গোটা উপত্যকা ও সংলগ্ন পার্বত্য অঞ্চলে এক মনোরম প্রাকৃতিক দৃশ্য তৈরি হওয়ার পাশাপাশি তাপমাত্রা একলাফে অনেকটাই নিচে নেমে গিয়েছে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার পরিবর্তনের জেরে মাচিল উপত্যকার […]

দক্ষিণবঙ্গে মৃদু শীতের আমেজ, বুধে ফের বৃষ্টির সম্ভাবনা

কলকাতা : তাপমাত্রার পতনে মৃদু শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা একটু বেশিই অনুভূত হচ্ছে। তবে, শীতের পথে বাধা হতে পারে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলা ঘূর্ণিঝড়। এর প্রভাবে বুধবারই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিও হতে পারে। রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, […]

বিরসা মুণ্ডার অদম্য সাহস দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে চলবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : মহান স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুণ্ডার ১৫১-তম জন্মবার্ষিকী তথা ‘জনজাতীয় গৌরব দিবস’ উপলক্ষে রবিবার সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পবিত্র দিনে ‘ধরতী আবা’ ভগবান বিরসা মুণ্ডার প্রতি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তাঁর অদম্য সাহস, সংগ্রাম ও আত্মবলিদান দেশের প্রতিটি প্রজন্মকে সর্বদা অনুপ্রাণিত করে চলবে। এদিন সকালে সামাজিক […]

ইতিহাসের পাতায় ১৫ নভেম্বর

১. ভারতের আধুনিক শিল্পায়নের অন্যতম স্থপতি ও শিল্পপতি জি. ডি. বিড়লা-র জন্ম ১৮৯৪ (ভারতের অর্থনৈতিক ইতিহাস): ১৮৯৪ সালের ১৫ নভেম্বর বর্তমান রাজস্থানের পিলানিতে জন্মগ্রহণ করেন ভারতের প্রবাদপ্রতিম শিল্পপতি, সমাজসংস্কারক এবং ‘বিড়লা গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা ঘনশ্যাম দাস বিড়লা (জি. ডি. বিড়লা)। ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর ঘনিষ্ট সহযোগী থাকার পাশাপাশি তিনি দেশের শিল্প ও অর্থনৈতিক বুনিয়াদ গড়তে […]

পঞ্জিকা : ১৫ নভেম্বর, ২০২৬ (রবিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:৫৫ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৪৭ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় ষষ্ঠী তিথি (সন্ধ্যা ০৭:১০ মিনিট পর্যন্ত), এরপর সপ্তমী তিথি শুরু। নক্ষত্র: ধনিষ্ঠা নক্ষত্র (রাত ০২:৩২ মিনিট, ১৬ নভেম্বর পর্যন্ত), তারপর শতভিষা নক্ষত্র শুরু। যোগ: বৃদ্ধি যোগ শেষ হয়ে ধ্রুব যোগ শুরু। করণ: বব […]