প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রেবন্ত রেড্ডির সাক্ষাৎ, বিনিয়োগ সম্মেলন ও খেলো ইন্ডিয়ায় যোগ দেওয়ার আমন্ত্রণ

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি। রবিবারের এই সাক্ষাতে তিনি প্রধানমন্ত্রীকে তেলঙ্গানায় আয়োজিত হতে চলা ‘ইনভেস্ট তেলঙ্গানা গ্লোবাল সামিট’ এবং ‘খেলো ইন্ডিয়া গেমস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

বৈঠকে আসন্ন দুই কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তেলঙ্গানা মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে এই তথ্য জানা গেছে| এই বৈঠকে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য উপস্থিত ছিলেন।

এছাড়া তেলঙ্গানা সরকারের মন্ত্রী উত্তম কুমার রেড্ডি এবং ভাকিটি শ্রীহরিও বৈঠকে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *