Category Archives: দেশ

কাশ্মীরে পর্যটনের ব্যাপক ক্ষতি হয়েছে, মেনে নিলেন ওমর আব্দুল্লাহ

শ্রীনগর : পহেলগামে সন্ত্রাসী হামলার পর কাশ্মীরে পর্যটনে ব্যাপক ক্ষতি হয়েছে, মেনে নিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। শনিবার শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আব্দুল্লাহ বলেছেন, “পর্যটনের বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রীষ্মকালে আমাদের কাছে খুব একটা পর্যটক আসে না। আমরা এখন অমরনাথ যাত্রার উপর মনোযোগ দিচ্ছি।” ওমর আব্দুল্লাহ বলেছেন, “আমরা চাই অমরনাথ যাত্রা যেন কোনও […]

মুম্বই বিমানবন্দর ও তাজ হোটেলে বোমার হুমকি, সতর্ক পুলিশ

মুম্বই : বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে। এছাড়াও মুম্বইয়ের তাজমহল প্যালেস হোটেলও বোমার হুমকি পেয়েছে। এক হুমকি ইমেল চিন্তা বাড়িয়েছে মুম্বই পুলিশের। শনিবার সকালে মুম্বই পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং তাজমহল প্যালেস হোটেলে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, যেখানে সন্ত্রাসী আফজাল গুরু […]

অপারেশন সিঁদুর-কূটনীতি: কেন্দ্র পাঠাচ্ছে সর্বদলীয় প্রতিনিধি

নয়াদিল্লি : পহেলগাম সন্ত্রাস এবং ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত পরিস্থিতি দিয়ে বিভিন্ন দেশের কাছে পৌঁছতে কূটনৈতিক প্রক্রিয়ার সমান্তরালে এক অভিনব পন্থা নিল নরেন্দ্র মোদী সরকার। দেশের সমস্ত রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে তৈরি প্রতিনিধি দলকে ভাগে ভাগে বিদেশের বিভিন্ন সরকারের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ২০ মে নাগাদ শুরু হবে এই বিদেশ সফর। শনিবার সংসদ […]

জম্মুর উপকন্ঠে মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয়ও করা হয়েছে

জম্মু : জম্মুর উপকণ্ঠে শুক্রবার একটি গ্রামে নিরাপত্তা বাহিনী মর্টার শেল শনাক্ত করে নিষ্ক্রিয় করেছে, পুলিশ শুক্রবার এমনটাই জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সামরিক সংঘর্ষের সময় পাকিস্তান থেকে মর্টার শেলটি ছোড়া হয়েছিল। বিষ্ণা এলাকার একটি গ্রামের মাঠে স্থানীয়রা মর্টার শেলটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে একটি বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয় এবং শেলটি নিষ্ক্রিয় করা […]

পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ওপর আন্তর্জাতিক নজরদারি চাই, মন্তব্য রাজনাথের

শ্রীনগর : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর সফরে গেছেন। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শ্রীনগরে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প এতটাই দৃঢ় যে আমরা তাদের পরমাণু হুমকির পরোয়াও করিনি। সমগ্র বিশ্ব দেখেছে যে, পাকিস্তান কত দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকে পরমাণু হুমকি দিয়েছিল। আজ, শ্রীনগরের মাটি থেকে আমি সমগ্র বিশ্বের সামনে এই প্রশ্নটি উত্থাপন করতে চাই, এমন […]

পাহেলগাম হামলায় সরকারি ষড়যন্ত্রের অভিযোগ তোলার দায়ে গ্রেফতারকৃত বিধায়ক আমিনুলের বিরুদ্ধে রুজু এনএসএ-এর সুনির্দিষ্ট ধারা

গুয়াহাটি : পহেলগামে সন্ত্রাসী হামলার পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকা ছিল বলে প্ৰকাশ্য জনসভায় অভিযোগ তুললে গত ২৪ এপ্রিল অসমের নগাঁও জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের বিরোধী দল এআইইউডিএফ নেতা তথা ধিঙের বিধায়ক আমিনুল ইসলাম। এবার গ্রেফতারকৃত বিধায়ক আমিনুল ইসলামের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ), ১৯৮০-এর ধারা ৩(২)-এর বলে মামলা […]

আমাদের বাহিনীর লক্ষ্য অভ্রান্ত: রাজনাথ সিং

শ্রীনগর : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর সফরে গেছেন। সেখান থেকে জঙ্গি ও জঙ্গিদের আশ্রয়দাতা দেশের উদ্দেশে কড়া বার্তা দিলেন তিনি। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, অপারেশন সিঁদুরের সাফল্য পাকিস্তানে লুকিয়ে থাকা জঙ্গি সংগঠন এবং তাদের মূল পরিকল্পনাকারীদের কাছে স্পষ্ট করে দিয়েছে যে তারা কোথাও নিরাপদ নয়। তারা এখন ভারতীয় বাহিনীর লক্ষ্যবস্তু। […]

পুলওয়ামায় সেনা-জঙ্গির গুলির লড়াই, নিকেশ ৩ জঙ্গি

শ্রীনগর : বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়। গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। এর পরেই শুরু হয় লড়াই। জানা যাচ্ছে, নিরাপত্তা বাহিনী তিন জঙ্গিকে নিকেশ করেছে। নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, এই অভিযানে তিনজন জঙ্গি নিহত হয়েছে। […]

উত্তর প্রদেশে চলন্ত বাসে আগুন, মৃত ৫

লখনউ : উত্তর প্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। হঠাৎই চলন্ত বাসে আগুন, আর তার জেরে মৃত্যু হলো ৫ জনের। জানা গেছে, এর মধ্যে দু’জন শিশুও রয়েছে। জানা যাচ্ছে, ‍বৃহস্পতিবার ভোরে উত্তর প্রদেশের লখনউয়ের কাছে মোহনলালগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে। একটি বিহার–দিল্লি রুটের বেসরকারি বাসে ৬০ জনের বেশি যাত্রী ছিলেন। তার মধ্যে জীবন্ত দগ্ধ হয়ে মারা যান দু’জন মহিলা […]

নাম পরিবর্তন করলেই সত্যিটা বদল হয় না, চিনকে তোপ ভারতের

নয়াদিল্লি : ফের ন্যক্কারজনক ষড়যন্ত্র চিনের। অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের চেষ্টা করে চলেছে চিন। বিষয়টি ভারতের নজরে আসতেই চিনকে সহবত শেখাতে তৎপর হয়েছে বিদেশ মন্ত্রক। চিনের এমন আগ্রাসী মনোভাবের তীব্র নিন্দা করেছে ভারত সরকার। বুধবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। নাম পরিবর্তন করলেই এই সত্যিটা […]