Category Archives: জেলা

মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে হিংসার ঘটনায় গ্রেফতার ৮, রঘুনাথগঞ্জে ১৪৪ ধারা জারি

বহরমপুর : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে শুক্রবার সন্ধ্যায় রামনবমীর মিছিল চলাকালীন ঘটা হিংসার ঘটনায় শনিবার সকাল পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। রঘুনাথগঞ্জে ১৪৪ ধারা জারি করার পাশাপাশি প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জঙ্গিপুর ও রঘুনাথগঞ্জ এলাকায় রামনবমীর মিছিল চলাকালীন বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। মুহূর্তের মধ্যে […]

”আয় ভোটার ভোট দিয়ে যা”

#eci #vote #election   ”আয় ভোটার ভোট দিয়ে যা”   ‘ভোটের ডাক গঙ্গার হাওয়ায়, হাওড়া জুড়ে উৎসবের রং’ কলকাতা : শুক্রবার সকালটা যেন অন্য রকম ছিল হাওড়ার। ব্যস্ত শহর হঠাৎই ছন্দ বদলেছে—লোহার সেতুর নীচে, গঙ্গার হাওয়ায়, সাইকেলের চাকার ঘূর্ণনে মিশে গেল এক অদৃশ্য আহ্বান—“ভোট দিন”। কেবল প্রশাসনিক কর্মসূচি নয়, এ যেন এক চলমান গল্প, যেখানে […]

অভিষেকের সভার দিন নন্দীগ্রামে তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ ১১ নেতা-কর্মীর

পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার দিনই। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসে ভাঙনের অভিযোগ তুলে বিরোধী শিবিরে যোগ দিলেন ১১ জন তৃণমূল নেতা-কর্মী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র হাত ধরে তারা ভারতীয় জনতা পার্টি-তে যোগদান করেন। রামনবমী উপলক্ষে শুক্রবার নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জানকিনাথ মন্দির পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পদযাত্রা করেন শুভেন্দু […]

উদাসীন দীন দুঃখী লালবাবা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই উৎসবে সাধু ভাণ্ডারা ও প্রসাদ বিতরণ

■ হাওড়ায় রামদাস মহারাজের তিলক উৎসব পালিত হাওড়া : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে হাওড়ায় পালিত হল রামদাস মহারাজের তিলক উৎসব। উদাসীন দীন দুঃখী লালবাবা ট্রাস্টের উদ্যোগে রবিবার ৩ নম্বর পাল ঘাট লেনে অবস্থিত ট্রাস্টের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই শুরু হয় তিলক উৎসবের মূল আচার অনুষ্ঠান। বৈদিক মন্ত্রোচ্চারণ ও গুরুবন্দনার মধ্য দিয়ে […]

রামনবমীর পূজামণ্ডপ থেকেই মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ, পরিবর্তনের বার্তায় জোর বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের

◆ প্রচারে ঝড় তুললেন অর্জুন সিং, নোয়াপাড়ায় জনজোয়ারে ভাসছে বিজেপি শিবির নোয়াপাড়া : বাড়তে থাকা গরমের সঙ্গে সঙ্গে চড়ছে রাজ্যের রাজনৈতিক পারদ। এই আবহেই বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র জুড়ে প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। সকাল থেকেই একের পর এক কর্মসূচিতে অংশ নিয়ে কার্যত জনসংযোগে ঝাঁপিয়ে পড়েন তিনি। রামনবমী উপলক্ষে কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে হিন্দু […]

ব্যারাকপুরে বিজেপির তুরুপের তাস কৌস্তভ বাগচী, প্রচারে বেরিয়ে পেলেন মানুষের আশীর্বাদ

◆ ব্যারাকপুরে তারকা প্রার্থীর বিরুদ্ধে মাঠে নেমে ভোটযুদ্ধে মরিয়া কৌস্তভ বাগচী ব্যারাকপুর : ভোট যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে রাজনৈতিক প্রচারের লড়াই। সেই আবহেই বৃহস্পতিবার ব্যারাকপুরে জোর প্রচারে নামলেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। দিনভর বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কোথাও পান আশীর্বাদ, কোথাও শুভেচ্ছা-সব মিলিয়ে মানুষের মনে জায়গা করে নিতে […]

বেলুড়ে পথচারীদের উপরে ভেঙে পড়ল পাঁচিল, আহত ৩

হাওড়া : বুধবার আচমকাই পথচারীদের গায়ের উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচিল। বুধবার সকালে হাওড়া জেলার বেলুড়ের ঘটনা। জানা গিয়েছে, গিরিশ ঘোষ রোডের ডনবস্কো মোড়ের কাছে ভোটবাগানে ঢোকার মুখে জনতা হিন্দি হাইস্কুলের উল্টো দিকে একটি গুদামের পাঁচিল আচমকা তিন জনের উপরে ভেঙে পড়ে। ঘটনায় এক জন মহিলা-সহ দুই জন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হন। তিন জনকে […]

রামপুরহাটে দেওয়াল লিখন ঘিরে রাজনৈতিক সংঘর্ষ, ছড়ালো উত্তেজনা

বীরভূম : বিধানসভা নির্বাচনকে ঘিরে বীরভূমের রামপুরহাটে দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার নিয়েছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিযোগ–পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে রামপুরহাট বিধানসভার মাসরা অঞ্চলের শালবাদরা এলাকা।বুধবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শালবাদরা এলাকার ২০২ নম্বর বুথে তাদের করা দেওয়াল লিখন মুছে তার উপর তৃণমূল কংগ্রেস নতুন করে দেওয়াল […]

বিজেপি কর্মীর গলাকাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়ালো রায়দিঘিতে

দক্ষিণ ২৪ পরগনা : ভোটের আগেই রহস্যজনক মৃত্যু এক বিজেপি কর্মীর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের ২১৬ নম্বর বুথের মেনা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম কিশোর মাঝি। মেনা এলাকারই বাসিন্দা। সক্রিয় বিজেপি কর্মী ছিল সে। এই রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই তিন জনকে আটক করেছে। […]

নন্দীগ্রামে বিজেপির কার্যালয় উদ্বোধনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ, ক্ষোভে দলত্যাগ পুরনো কর্মীর

নন্দীগ্রাম : ভোট ঘোষণার পর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধনের দিনই তৃণমূল কংগ্রেসে ভাঙনের ছবি দেখা গেল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ২৫৬ নম্বর পারুলবাড়ি বুথের তৃণমূল সদস্য দেবাশীষ দলপতি। সোমবার নন্দীগ্রামে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধনের পর বিজেপি নেতা সাহেব দাস ও জয়দেব দাস-এর হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন।দেবাশীষ দলপতির অভিযোগ, দীর্ঘদিন তৃণমূল […]