Category Archives: খেলা

ইডেনে ‘সুপার সঞ্জু’র ব্যাটে সেমিফাইনালের টিকিট ভারতের 

ঘুটঘুটে অন্ধকার পেরিয়ে অবশেষে বিশ্বকাপে স্বস্তির আলোর দেখা পেল টিম ইন্ডিয়া। সেমিফাইনালে ওঠা নিয়ে যে অনিশ্চয়তা, চাপ আর আশঙ্কার কালো মেঘ জমেছিল, তা সরে গিয়ে ইডেন গার্ডেন্সের আকাশে আবার রোদ উঠল। সেই ইডেন—যেখানে ঠিক এক দশক আগে বিশ্বকাপের স্বপ্ন ভেঙে গিয়েছিল ভারতের। বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিদের নেতৃত্বে যে দল সেদিন থমকে গিয়েছিল, ঠিক […]

রঞ্জিতে ইতিহাস জম্মু ও কাশ্মীরের

২৮ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকল। ১৯৫৯-৬০ মরসুমে প্রথমবার রঞ্জি ট্রফি-তে অভিষেকের দীর্ঘ ৬৬ বছর পর অবশেষে দেশের সর্বোচ্চ ঘরোয়া ট্রফির স্বাদ পেল জম্মু ও কাশ্মীর। অধিনায়ক পরাস ডোগরা-র নেতৃত্বে শক্তিশালী কর্নাটক-কে কার্যত দমিয়ে দিয়ে ২০২৫–২৬ মরসুমের রঞ্জি ট্রফি জয় নিশ্চিত করে নেয় তারা। কর্নাটকের হুব্বলিতে অবস্থিত KSCA ক্রিকেট গ্রাউন্ড-এ অনুষ্ঠিত […]

দুর্বল মহামেডানকে পাঁচ গোল মোহনবাগানের

ঋতিকা চক্রবর্তী: ৮০-৯০ দশকের মোহনবাগান বনাম মহামেডান স্পোর্টিং ডার্বি মানে ছিল সেয়ানে-সেয়ানে লড়াই। শনিবারের যুবভারতীতে অবশ্য এই দৃশ্য দেখা যাবে না তা প্রায় নিশ্চিত ছিল। সাদা-কালো ব্রিগেডকে ৫-১ গোলে হারিয়ে এবারের আইএসএলে জয়ের হ্যাটট্রিক করল লোবেরার মোহনবাগান। অবশ্য ডার্বির মতোই উত্তেজনা নিয়ে ম্যাচের শুরুটা হয়েছিল। অতি বড় মহামেডান সমর্থকরাও আশা করেননি ম্যাচের শুরুতে এগিয়ে যেতে […]

“আমরাই জিতবো” ! হুংকার ভারতের সহকারী কোচের

রবিবার কলকাতার ইডেন গার্ডেন্স-এ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামছে ভারত। সেমিফাইনালে উঠতে গেলে এই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই। সুপার এইটের সমীকরণ এতটাই জটিল যে একটি হার মানেই টুর্নামেন্ট থেকে বিদায়ের আশঙ্কা। ফলে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে প্রস্তুত ভারতীয় শিবির। তবে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট দল হওয়ায় চ্যালেঞ্জ যে কঠিন, তা ভালোভাবেই জানে […]

ইংল্যান্ডের জয়ে সেমিফাইনালের আশা থাকল পাকিস্তানের

শেষ চারের টিকিট হাতছাড়া হল একেবারে শেষ মুহূর্তে। জিতলেই সেমিফাইনালে চলে যেত নিউজিল্যান্ড। কিন্তু রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষে ফাইনাল ওভারে ম্যাচ হেরে শুক্রবার নিজেদের পথ বন্ধ করে দিল কিউইরা। নাটকীয় সেই ম্যাচে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। যদিও ইংল্যান্ডের কাছে এই জয় ছিল অনেকটাই নিয়মরক্ষার, কারণ তারা আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। বরং এই ফলাফলে সবচেয়ে বেশি […]

প্রাক্তনীদের পায়েই জয়ের হ্যাটট্রিক রুখল ইস্টবেঙ্গলের

আইএসএলের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে হ্যাটট্রিকের দোরগোড়ায় ছিল ইস্টবেঙ্গল। তবে জামশেদপুরকে হারাতে পারল না লাল-হলুদ ব্রিগেড। শুক্রবারের যুবভারতীতে এগিয়ে থেকেও ১-২ গোলে পরাজিত ইস্টবেঙ্গল। প্রাক্তনী মাদিহ তালালের পাস থেকেই স্বপ্নভঙ্গ অস্কার ব্রুঁজোর দলের। একাধিক কার্ড ও সল ক্রেস্পোর দলে না থাকাই বড় কারণ হয়ে দাঁড়াল হারের। প্রায় ২৩ হাজার দর্শক ফিরলেন হতাশা নিয়ে। চোটের […]

এক ম্যাচ বাকি থাকতেই উইমেন ইন ব্লুয়ের বিরুদ্ধে সিরিজ জয় অজিদের

বিশ্বকাপে ভারতের কাছে হেরে বিদায় নেওয়ার যন্ত্রণা এখনও তাজা ছিল অস্ট্রেলিয়ার মহিলা দলের মনে। সেই সঙ্গে নিজেদের দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হারও আত্মসম্মানে আঘাত দিয়েছিল। কিন্তু ওয়ানডে সিরিজে নামার সঙ্গে সঙ্গেই একেবারে বদলে গেল অজিদের মেজাজ। প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও একই দাপট দেখিয়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া মহিলা জাতীয় ক্রিকেট […]

জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ইস্টবেঙ্গল

শুক্রবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে জয়ের হ্যাটট্রিক ছাড়া কিছু ভাবছে না ইস্টবেঙ্গল। জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুঁজো তেমনটাই জানিয়ে দিলেন। জামশেদপুর দলে রয়েছে একাধিক ইস্টবেঙ্গল প্রাক্তনী। মাদিহ তালাল, মেসি বাউলিরা ইস্টবেঙ্গলকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে রয়েছেন৷ অন্যদিকে ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে সউল ক্রেসপোর চোট এবং মিগুয়েলের ঘাড়ের সমস্যা। অস্কার […]

চিপকে জিম্বাবোয়েকে উড়িয়ে বিশ্বকাপ স্বপ্নে অটল ভারত, তবে ভাগ্য নির্ধারণ সিটি অফ জয়ে

দেশের মাটিতে বিশ্বকাপ মানেই প্রত্যাশার পাহাড়। গৌতম গম্ভীর–এর নেতৃত্বে সেই প্রত্যাশার ভার কাঁধে নিয়েই ফেভারিট হিসেবে অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচেই ছন্দপতন। সূর্যকুমার যাদবদের দল দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমিফাইনালের অঙ্ক জটিল করে তোলে। তবু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, তা আবারও প্রমাণিত। ভাগ্যদেবীর সহায়তায় কার্যত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবোয়েকে পেয়ে লক্ষ্মীবারের […]

মিগুয়েল-সউলকে নিয়ে আশঙ্কা, ফের চোট সমস্যায় ইস্টবেঙ্গল

শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এই ম্যাচেও জয় ছিনিয়ে নিয়ে হ্যাটট্রিক করতে চাইবে লাল-হলুদ বাহিনী। বুধবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ইস্টবেঙ্গল নিজেদের অনুশীলন সারল। টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে রয়েছে। ইস্টবেঙ্গলে চোট আঘাতের সমস্যা পিছু ছাড়ছে না। এদিনও সাইডলাইনে ছিলেন মিগুয়েল ফিগুয়েরা ও সউল ক্রেসপো। মিগুয়েল কেবল মাঠের সাইডলাইন জুড়ে […]