ইন্ডিয়ান সুপার লিগে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই ইস্টবেঙ্গল। ফলে ফোকাসও সরেছে। ইস্টবেঙ্গলের টার্গেট সুপার কাপ এবং এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফর্ম করা। মরসুমের শুরু থেকে একের পর এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে ইস্টবেঙ্গল। মাঝপথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। মাদিহ তালাল পুরো মরসুম থেকেই ছিটকে গিয়েছিলেন। নিত্যনতুন চোটে বিধ্বস্ত ইস্টবেঙ্গল। এ দিন নতুন করে […]
Category Archives: খেলা
একটা বক্সে টিক দেওয়া হয়ে গেল মোহনবাগানের। প্লে-অফ কার্যত নিশ্চিত ছিল। অঙ্কের নিরিখে প্রয়োজন ছিল মাত্র একটা পয়েন্ট। ঘরের মাঠে পঞ্জাব এফসিকে হারিয়েই শীর্ষ ছয়ে থাকা নিশ্চিত করল সবুজ মেরুন। বাকি চার ম্যাচের মধ্যে দুটি জিতলেই লিগ শিল্ডও নিশ্চিত হয়ে যাবে। তবে আর পাঁচ পয়েন্টেও হতে পারে। সেক্ষেত্রে অন্য ম্যাচের ফল কী হচ্ছে সেদিকে দেখতে […]
ঢাকা : ২৮ মাস দায়িত্ব পালন করার পর বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ শ্রীলঙ্কার হাসান তিলকারত্নে দায়িত্ব ছাড়লেন। দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন এই লঙ্কান কোচ। ২০২২ সালের অক্টোবরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন শ্রীলঙ্কা জাতীয় দলের প্রাক্তন তারকা হাসান তিলকারত্নে। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরই […]
ইংল্যান্ড টেস্ট টিমের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। এরপর দুর্দান্ত পারফর্মও করেছিল। ক্রিকেট বিশ্বে সাড়া ফেলেছিল বাজবল। যদিও ভারতের মাটিতে সেই বাজবল থিয়োরি কাজ করেনি। বর্তমানে ইংল্যান্ডের সব ফরম্যাটেই কোচ ব্রেন্ডন ম্যাকালাম। টেস্টে যারা টি-টোয়েন্টির মেজাজে খেলতে অভ্যস্ত, সেই ইংল্যান্ড টিম ভারতে খাবি খেয়েছে এই ফরম্যাটে। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-৪ ব্যবধানে […]
সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। কিন্তু তার আগেটা ছিল হতাশার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে হার। টি-টোয়েন্টিত বিধ্বংসী ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু দীর্ঘ ফরম্যাটে হতাশা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে মাত্র তিনটি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারতীয় দল। চ্য়াম্পিয়ন্স ট্রফি ৫০ ওভারের ফরম্যাটে। […]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর ব্যাটিং ঝড় বেশ কিছু দেখা গিয়েছে। সানরাইজার্সের হয়ে একের পর এক চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন। জাতীয় দলে প্রথম বার ডাক পান টি-টোয়েন্টি ফরম্যাটেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জিম্বাবোয়ে সফরে গিয়েছিল তরুণ ভারত। শুভমন গিলের নেতৃত্বে সেই টিমে ছিলেন অভিষেক। দেশের জার্সিতে কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন। মাঝে কয়েক ইনিংসে […]
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই নিয়ে দ্বিতীয় বার আইসিসি মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ খেতাব এল ভারতীয় শিবিরে । বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় টিমের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই তৃষা, বৈষ্ণবীদের ৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেবে বলে ঘোষণা করেছে। বোর্ডের সভাপতি রজার বিনি এক […]
অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নেমেছিল ভারত। টুর্নামেন্টের শুরু থেকে সব ম্যাচ জিতেছে। খেতাবও ধরে রাখল। টানা দ্বিতীয় বার বিশ্বসেরা ভারতের মেয়েরা। টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারাল ভারত। প্রথম বার ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা কোনও ভাবেই ভারতকে চ্যালেঞ্জের সামনে ফেলতে পারেনি। টুর্নামেন্টে ব্যাট হাতে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস […]
ভারত-ইংল্য়ান্ড সিরিজের ফয়সালা আগেই হয়েছিল। শেষ অবধি স্কোর লাইন কী হয়, সে দিকেই নজর ছিল। মুম্বইতে শেষ টি-টোয়েন্টিতেও ভারতের দাপট। তবে এমন একতরফা জয় আসবে, এটা হয়তো প্রত্যাশিত ছিল না। ভারতের সামনে কার্যত মাথানত করল ইংল্যান্ড। অভিষেক শর্মা একাই করেছিলেন ১৩৫ রান। তাঁর দুরন্ত ইনিংসের সৌজন্যে ইংল্যান্ডকে ২৪৮ রানের টার্গেট দিয়েছিল ভারত। কিন্তু পেস হোক […]
ভারতীয় ক্রিকেট বোর্ডের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তারকা সমাবেশ। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটের বর্তমান ও নতুন প্রজন্মের ক্রিকেটাররা। রঞ্জি ট্রফির সপ্তম রাউন্ডের ম্যাচ খেলায় বিরাট কোহলিকে অবশ্য় দেখা যায়নি। তবে ভারতের পুরুষ ও মহিলা দলের ক্রিকেটারদের পাশাপাশি নতুন প্রজন্মের ক্রিকেটাররা ছিলেন। শুধু তাই নয়, সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, সুনীল গাভাসকরের মতো কিংবদন্তিরাও উপস্থিত। […]










