Category Archives: কলকাতা

News Update : ভূমিকম্পে কাঁপলো কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা

কলকাতা : কলকাতায় অনুভূত ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা বেজে ২০ মিনিট নাগাদ থেকে কয়েক মিনিটের মধ্যে অন্তত দুবার কেঁপে ওঠে কলকাতা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫। হাওড়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতা ও লাগোয়া এলাকার একাধিক সরকারি অফিস, ব্যাঙ্ক, হাসপাতালে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায়। সবাইকে […]

বসন্ত আবাহনে সাজছে জাদুঘর ডোনা গাঙ্গুলি ও আনন্দ গুপ্তের মহড়ায় উৎসবের প্রস্তুতি

কলকাতা : প্রকৃতিতে এখন পলাশের আগুন আর শিমুলের লাল আভা। বসন্ত এসেছে দ্বারে, আর সেই ঋতুরাজকে স্বাগত জানাতে এক অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিতে মেতেছে ভারতীয় জাদুঘর। সহযোগিতায় বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির সংস্থা ‘দীক্ষা মঞ্জরী’। আগামী ১ মার্চ জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে এই বর্ণাঢ্য ‘বসন্ত উৎসব’।মূল অনুষ্ঠানের প্রাক্কালে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। সম্প্রতি […]

রবিবার ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে আসছে, চলছে সমন্বয়-বৈঠক

কলকাতা : রবিবার ২৪০ কোম্পানি বাহিনী বাংলায় এসে পৌঁছবে বলে খবর। ইতিমধ্যে কোথায় কোথায় এই বাহিনী মোতায়েন করা হবে সেই সংক্রান্ত তালিকাও কমিশন চূড়ান্ত করে ফেলেছে বলে খবর। তাদের মোতায়েন এবং সমন্বয়ের বিষয়টি যাতে আরও মসৃণ হয়, বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের আধিকারিকরা তা খতিয়ে দেখেন। ভোট ঘোষণা হওয়ার আগেই বঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার অর্থাৎ ২৮ […]

বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায় যোগ দিলেন বিজেপি-তে

কলকাতা : সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য এবং শ্রম দফতরের প্রাক্তন বরিষ্ঠ পদাধিকারী সুমিত্র চট্টোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)–তে যোগ দিলেন। বৃহস্পতিবার বিজেপি-র সল্ট লেকের দফতরে দলে যোগ দেওয়ার পর তিনি পশ্চিমবঙ্গ সরকারের কর্মসংস্থান নীতির বিরুদ্ধে গুরুতর প্রশ্ন তোলেন। বলেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত লক্ষাধিক যুবকের তথ্য একটি প্রশাসনিক আদেশের মাধ্যমে মুছে ফেলা হয়। তার বদলে […]

তিলজলা গুলিকাণ্ডে গ্রেফতার বাবা ও ছেলে, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

কলকাতা : কলকাতার তিলজলা এলাকার গুলিকাণ্ডের ঘটনায় বুধবার ভোরে অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সলমন এবং তাঁর বাবা মহম্মদ আনোয়ার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহর ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তিলজলা রেলগেট সংলগ্ন এলাকা থেকে তাদের ধরা হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতের […]

হাওড়া দুষ্কৃতীদের গুলিতে খুন প্রোমোটার, সন্দেহভাজনদের খোঁজ শুরু

হাওড়া : হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানায় বুধবার ভোরে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে এক যুবককে গুলি করে পালায়। গুলিবিদ্ধ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। সে পেশায় প্রোমোটার। খবর পেয়ে সেখানে পৌঁছয় গোলাবাড়ি থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। হাওড়া […]

মার্চেই রাজ্যে দু’দফায় ৪৮০ কোম্পানি, দ্বিস্তরীয় নিরাপত্তা ছক চূড়ান্ত

কলকাতা : ভোটের প্রাক্কালে নিরাপত্তা প্রস্তুতিতে বড়সড় রদবদল। মার্চ মাসের প্রথম দশ দিনের মধ্যেই দুই দফায় রাজ্যে ঢুকছে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ১ মার্চ প্রথম পর্যায় এবং ১০ মার্চ দ্বিতীয় পর্যায়ে বাহিনী পৌঁছবে। ইতিমধ্যেই জেলাভিত্তিক বণ্টন ও মোতায়েনের খসড়া তৈরি হয়েছে। প্রথম দফা: ১ মার্চ (মোট ২৪০ কোম্পানি) সিআরপিএফ […]

মঙ্গলবার রাজ্যের একাধিক আদালতে বোমা হামলার হুমকি

কলকাতা : কলকাতার নগর দায়রা আদালতে বোমাতঙ্ক। একটি হুমকি মেল থেকে আতঙ্ক ছড়ায় মঙ্গলবার সকালে। ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। বোমার খোঁজে তল্লাশি চলে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে পাঠানো ওই হুমকি ইমেলে দাবি করা হয়, নগর দায়রা আদালতে বোমা রাখা হয়েছে। এরপরই দ্রুত গোটা আদালত চত্বর খালি করে দেওয়া হয়। বোমা নিষ্ক্রিয়কারী দল […]

ফের মা ফ্লাইওভারে দুর্ঘটনা; আহত দু’জন, ব্যস্ত সময়ে যানজট

কলকাতা : মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট হয়। পুলিশ সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা মারে সেনা বাহিনীর ট্রাক। সেনাবাহিনীর নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। বৃষ্টি ভেজা রাস্তায় মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার ভোরে বৃষ্টি হয় কলকাতায়, রাস্তা ছিল ভেজা। এদিন সকালেই মা ফ্লাইওভারের […]

কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি, সঙ্গে বইলো ঝোড়ো হাওয়া

কলকাতা : শীতের বিদায় বেলায় স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে থাকে। মঙ্গলবার ভোর থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত। ঘড়ির কাঁটায় ভোর তখন চারটে হবে, বৃষ্টিপাত শুরু হয় কলকাতায়। কলকাতার বিভিন্ন জায়াগায় মাঝারি বৃষ্টিপাতই হয়। বৃষ্টিপাতের […]