কলকাতা : সোমবার ভোররাতে নিউটাউনে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন ভোররাতে নিউটাউনের ১৪ নম্বর ট্যাংক এলাকায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ওই এলাকায় গিয়ে পৌঁছোয় পুলিশ। যুবককে উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, মৃত যুবক সুশান্ত ঘোষ পেশায় […]
Category Archives: কলকাতা
কলকাতা : পশ্চিমবঙ্গে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাড়ায় পাড়ায় জোট বাঁধার ডাক দিলেন। বদলে দিলেন এক্স হ্যান্ডলে তাঁর ডিপি। রবিবার বেশি রাতে তিনি লিখেছেন, “यतो धर्मस्ततो जयः” l ‘ইয়াতো ধর্মস্ততো জয়’। অর্থাৎ যেখানে ধর্ম সেখানেই জয়। তবে আর কত-শত বার হিন্দুরা আক্রান্ত হলে আমরা জোট বাঁধবো? একে অপরের পাশে দাঁড়াবো? […]
কলকাতা : বিজেপি ও সিপিআই (এম)-কে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “লাল আর গেরুয়া এক হয়ে অশান্তি করছে। আমরা বিভাজনের রাজনীতি করি না। ধর্মের নামে ব্যবসা করে কিছু রাজনৈতিক দল।” প্রতি বারের মতো এই বছরেও রেড রোডে ঈদের নমাজে যান মুখ্যমন্ত্রী। সোমবার সকাল ৯টা নাগাদ রেড রোডে যান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন […]
কলকাতা : চৈত্র মাসের ১৬ তারিখ হয়েছে সবে। ইতিমধ্যেই তাপপ্রবাহে হাঁসফাঁস করতে শুরু করে দিয়েছেন কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গের বাসিন্দারা। রোদের তেজে তীব্র গরমে নাজেহাল অবস্থা সবার। চৈত্রের মাঝামাঝি সময়েই গা-জ্বালা করা গরম দক্ষিণবঙ্গে। আবার পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাপমাত্রা। তার […]
কলকাতা : চলতি হিন্দি বছরের শেষ দিনে বড়বাজারে হাজার প্রদীপ জ্বালিয়ে নতুন বছরকে বরণ করার প্রস্তুতি চলছে। ছবি : অদিতি সাহা
কলকাতা : আগামী সপ্তাহেই রাজ্যে দু’টি ধর্মীয় উৎসব রয়েছে। পুলিশের সন্দেহ, তার আগেই শুরু হয়ে গিয়েছে গন্ডগোল বাধানোর ‘ষড়যন্ত্র’। রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি বাধানোর চেষ্টাও চলছে। উৎসবের প্রাক্কালে এমনটা জানিয়ে রাজ্যবাসীকে সতর্ক থাকার বার্তা দিল রাজ্য ও কলকাতা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবারই হাওড়ার শ্যামপুর থানায় দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। দু’জনের বিরুদ্ধে অভিযোগগুলিও […]
কলকাতা : রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ তুলে শনিবার মিছিল করে বিজেপি। লেকটাউন থেকে শুরু হয় ওই মিছিল। সেটিকে ঘিরে পুলিশ ও গেরুয়া শিবিরের কর্মীদের বাকবিতণ্ডা, ধস্তাধস্তি হয়। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ভিআইপি রোড। তীব্র যানজটে ভোগান্তির শিকার হয় যাতায়াতকারীরা। যানচলাচল দ্রুত স্বাভাবিক করার চেষ্টা হয় বলে দাবি পুলিশের। দমদম পার্ক এলাকায় পৌঁছনোর সময় মিছিলে […]
কলকাতা : কলকাতার একটি গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র রবীন্দ্র সরোবর সংরক্ষণের লক্ষ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফের আবেদন করলেন পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ। আগেও রবীন্দ্র সরোবরের জীববৈচিত্র্য অক্ষুন্ন রাখতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আর্জি জানিয়েছেন পরিবেশবিদদের একাংশ। শুক্রবার সোমেন্দ্রবাবু জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীকে আজই আমি মেল করেছি। পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য বোর্ডের বিস্তৃত জরিপে ঐতিহ্য সমৃদ্ধ জীববৈচিত্র্যের কেন্দ্রবিন্দু হিসাবে হ্রদের গুরুত্ব তুলে ধরা হয়েছে। […]
কলকাতা : বেলেঘাটায় বাড়ি থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুক্রবারও রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। মৃতের নাম রোহন মণ্ডল। সাতাশ বছর বয়সি ওই যুবক দাদার সঙ্গে থাকতেন। স্থানীয়দের দাবি, বছরখানেক আগে বিয়ে হয় রোহনের। তবে তাঁর স্ত্রী এক বাড়িতে থাকতেন না। ওই বাড়ির একটি ঘরে রোহনকে […]
কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের পদ থেকে ভাস্কর গুপ্তকে সরানো হল। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়। আগামী ৩১ মার্চ অধ্যাপক হিসাবে তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা। তার চার দিন আগে ২৭ মার্চ রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, উপাচার্যপদে আর থাকছেন না ভাস্কর। অর্থাৎ, সময়ের আগেই তাঁকে […]









