বাগডোগরা : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে আর নেই। কটাক্ষ করে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বাগডোগরার কর্মী সম্মেলনে অমিত শাহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, এবার, বিজেপি বাংলায় সরকার গঠন করতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়ার সময় এসেছে। অমিত শাহ বলেন, “এই দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চেয়ে […]
Category Archives: রাজ্য
শিলিগুড়ি : ব্যারাকপুরের জনসভা শেষ করে শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ শিলিগুড়ির কর্মী সম্মেলনে পৌঁছোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে শাহ বলেন, “মমতাদির যাওয়ার সময় হয়ে গিয়েছে। আপনার থেকে কমিউনিস্টরা অনেক ভালো ছিল।” স্বরাষ্ট্রমন্ত্রী এদিন অভিযোগ করেন যে, রাজনৈতিক স্বার্থে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামো ও […]
কুলপি : দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণ। তৃণমূল বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় অ্যাসবেস্টসের ছাদ। কীভাবে বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার রাতে কুলপির গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। উড়ে যায় গাড়ি […]
নয়াদিল্লি : রীতি মেনে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আগামীকাল লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন নির্মলা। লোকসভার বাজেটের একটি প্রতিলিপি রাজ্যসভায় রাখা হবে। ২০১৯-এ দায়িত্ব পাওয়ার পর এটি হবে সীতারমণের নবম বাজেট। অন্যদিকে মোদী সরকারের তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। সংসদে বাজেট ভাষণের পর বাজেটের নথি মোবাইল […]
কলকাতা : চিটফান্ড কেলেঙ্কারির একটি মামলায় দীর্ঘ সময় ধরে পলাতক থাকার পর অভিযুক্ত তনময় মৃধাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। শুক্রবার এই গ্রেফতারির খবর নিশ্চিত করে সিবিআই জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০২০ সালের ২৩ জুন পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় চিটফান্ড সংক্রান্ত মামলাগুলোর তদন্তভার গ্রহণের পর এই মামলাটি রুজু করা হয়েছিল। সিবিআই সূত্রে জানা গেছে, ধৃত […]
বাঁকুড়া : আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে শুক্রবার ব্যাপক ক্ষোভ ছড়াল তালডাংরা ব্লকের শালতোড়া গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ পড়লেও, নির্মীয়মান দোতলা বাড়ির মালিক পঞ্চায়েত প্রধানের নাম রয়েছে চূড়ান্ত তালিকায়। এই নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত চত্বরে বিক্ষোভে সামিল হন। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল পরিচালিত শালতোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঠাকুর […]
শিলিগুড়ি : শিলিগুড়িতে এক বুথ লেভেল অফিসার (বিএলও)-র অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম শ্রবণ কুমার কাহার। তিনি শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এবং একটি হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার তিনি পাহাড়ের দিকে গিয়েছিলেন। সেখানে কোনওভাবে তিস্তা নদীতে পড়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়। তবে […]
নয়াদিল্লি : আচমকাই ডি অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই জল্পনা শুরু হয়। অনেকেই বিরাটের অ্যাকাউন্টে গিয়ে দেখেন, তা খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে শুক্রবার সকালে ফের চালু হলো বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। বৃহস্পতিবার রাত থেকে নেট নাগরিকরা আচমকাই আবিষ্কার করেন, ইনস্টাগ্রামে বিরাটের ভেরিফায়েড অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে না। ইনস্টাগ্রামে প্রচুর সংখ্যক […]
কলকাতা : আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পরিকাঠামোগত নজরদারির অভাবের অভিযোগ সামনে রেখে গড়িয়ার শীতলা মন্দির থেকে নরেন্দ্রপুর রেল স্টেশন পর্যন্ত মিছিল করতে চান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর জন্য বৃহস্পতিবার মেলেনি পুলিশি অনুমতি। তাই মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এ দিন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়। শুভেন্দুর আবেদনে […]
নয়াদিল্লি : বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। তাঁর মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাতে গিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে মমতাকে আক্রমণ করেছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সংসদ ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এত বড় দুর্ঘটনা। আমরা সকলে স্তম্ভিত। সংসদেও সকলের মুখে একটাই আলোচনা। সকলেই হেলিকপ্টারে চেপে […]









