নয়াদিল্লি : জাতীয় গৌরবের অবমাননা প্রতিরোধ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানি করে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। শুনানির সময় আদালত জানিয়েছে, কোনও ব্যক্তি ‘বন্দে মাতরম’-এর সবকটি স্তবক না গাইলেই তাঁর বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ করা উচিত নয়। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রকে দু’সপ্তাহের মধ্যে জবাব দাখিলের নির্দেশ […]
Category Archives: দেশ
আইচি-নাগোয়া : জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমস ২০২৬-এ ফের বাজিমাত করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। রোমাঞ্চকর ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে মঙ্গলবার এশিয়ান গেমসে সোনা জিতল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে হেলায় ১৪৭ রানে গুঁড়িয়ে দিয়ে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ক্রিকেটের সোনার পদক জিতে নিল ভারতীয় মহিলা দল। স্মৃতি মন্ধানার ব্যাটিং এবং বোলারদের সম্মিলিত দাপটে দাঁড়াতেই পারল না দ্বীপরাষ্ট্রের […]
জামুই (বিহার) : বিহারের জামুইয়ে এক নাবালক ছাত্র ও ছাত্রীকে পথ আটকে চরম হেনস্থা, শ্লীলতাহানি এবং সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামুই শহরের রাজপথে নেমে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। মঙ্গলবার এই বিক্ষোভ চলাকালে এবিভিপি নেতাকর্মীরা প্ল্যাকার্ড […]
নয়াদিল্লি : সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার ফাঁকা হতে চলা আসনগুলির জন্য নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের মোট ১১টি রাজ্যসভা আসনে নির্বাচন এবং পশ্চিমবঙ্গের ১টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর প্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের ১টি— মোট ১১টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের […]
আদিলাবাদ : তেলেঙ্গানার আদিলাবাদের রাজীব গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! সোমবার গভীর রাতে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় এক পাঁচ দিনের নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্মী ও দমকলের তৎপরতায় ওই ওয়ার্ডে ভর্তি থাকা বাকি ২৮টি শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। দমকল বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার […]
নয়াদিল্লি : ফের গণধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। এ বার পুলিশ সেজে দিল্লির এক পার্কে কিশোরীর উপরে নির্যাতন চালাল তিন অভিযুক্ত। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিল্লির কালকাজি মন্দির সংলগ্ন এক পার্কে। ঘটনায় জড়িতদের খোঁজে রাতেই অভিযানে নামে পুলিশ। তল্লাশির সময়ে মঙ্গলবার ভোরে এক অভিযুক্তের সঙ্গে গুলির লড়াইও হয় পুলিশের। শেষে তাঁকে পাকড়াও করেছেন তদন্তকারীরা। বাকি অভিযুক্তদের […]
১. কালজয়ী বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের জন্ম ১৭৯১ (বিজ্ঞান ও বিশ্ব ইতিহাস): ১৭৯১ সালের ২২ সেপ্টেম্বর বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাডে (Michael Faraday) জন্মগ্রহণ করেন। তড়িৎচুম্বকত্ব (Electromagnetism) ও তড়িৎ-রসায়নের (Electrochemistry) ক্ষেত্রে তাঁর যুগান্তকারী আবিষ্কার আধুনিক বৈদ্যুতিক প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছিল। ২. আব্রাহাম লিঙ্কনের ‘মুক্তি ঘোষণা’ (Emancipation Proclamation) ১৮৬২ (বিশ্ব ইতিহাস ও মানবাধিকার): ১৮৬২ সালের […]
সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:৩১ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:৩০ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় দ্বাদশী তিথি (রাত ০৮:৩০ মিনিট পর্যন্ত দ্বাদশী তিথি, তারপর ত্রয়োদশী তিথি শুরু)। নক্ষত্র: ধনিষ্ঠা নক্ষত্র (রাত ০৪:২৫ মিনিট পর্যন্ত), তারপর শতভিষা নক্ষত্র শুরু। যোগ: অতিগণ্ড যোগের পর সুকর্মা যোগ শুরু। করণ: বালব করণ […]
মেষ (Aries): নতুন উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়নে উৎসাহ বাড়বে। ধৈর্য ধরে কাজ করলে দিনের শেষে শুভ ফলাফল পাবেন। বৃষ (Taurus): আর্থিক ক্ষেত্রে স্থিরতা বজায় থাকবে। পারিবারিক কোনো পুরনো বিষয়ের ইতিবাচক সমাধান হতে পারে। মিথুন (Gemini): যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহায়তা ও নতুন দায়িত্ব পেতে পারেন। কর্কট (Cancer): গৃহস্থালি কাজে ব্যস্ততা বাড়বে। মানসিক প্রশান্তির […]
অযোধ্যা : শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রথম পূর্ণকালীন সিইও হিসেবে সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জীতেন্দ্র মিশ্র। অযোধ্যার রাম মন্দির চত্বরের দৈনন্দিন পরিচালনা, প্রশাসনিক কাজকর্ম এবং নজরদারি ব্যবস্থাকে আরও পেশাদার ও স্বচ্ছ করে তুলতে এই নতুন পদ তৈরি করা হয়েছে। ভারতীয় বায়ুসেনায় ৩৮ বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করা […]









