Category Archives: জেলা

প্রবীনের বদলে মঘারিয়া, ভোটের আগে হাওড়া পুলিশ কমিশনারেটের শীর্ষে নতুন মুখ।

হাওড়া: বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশের প্রশাসনিক মানচিত্রে গুরুত্বপূর্ণ রদবদল। আর সেই রদবদলের কেন্দ্রবিন্দু হয়ে উঠল হাওড়া পুলিশ কমিশনারেট। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়ার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইপিএস অফিসার আকাশ মঘারিয়া। তিনি এই দায়িত্বে এলেন প্রবীণ কুমার ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হয়ে। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, হাওড়ার কমিশনার পদ থেকে সরে প্রবীণ কুমার ত্রিপাঠীকে পাঠানো […]

ইন্দাসে বিজেপি কর্মীর দাদাকে খুনের অভিযোগ তিন তৃণমূল নেতার বিরুদ্ধে

বাঁকুড়া : বাঁকুড়ার ইন্দাসের খটনগরে এক বিজেপি কর্মীর দাদাকে মারধর করে খুনের অভিযোগ উঠল তিন তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। খটনগরের বাসিন্দা ঝুমা রং এর দাবি, তাঁর দেওর প্রসাদ রং বিজেপির কর্মী। সেই আক্রোশে ঝুমার স্বামী সুজয় রংকে (৪০) বৃহস্পতিবার সন্ধ্যায় তিন তৃণমূল নেতা মারধর করে হত্যা করেছে বলে অভিযোগ। তৃণমূলের ওই তিন […]

মুর্শিদাবাদে একই পরিবারের চারজনের দেহ উদ্ধার

মুর্শিদাবাদ : দুই শিশু ও তাদের মায়ের গলা কাটা দেহ এবং বাবার ঝুলন্ত দেহ উদ্ধার হলো মুর্শিদাবাদে। বুধবার দুপুরে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পুলিশ একটি বাড়িতে ঘরের মধ্যে থেকে ওই চার জনের দেহ উদ্ধার করে। মৃতদের নাম মানিক ব্যাপারী, দোলা ব্যাপারী, তানহা ব্যাপারী ও মায়েসা ব্যাপারী|দেহগুলি কানাপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা […]

দুর্গাপুরে ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দিলেন নিতিন নবীন

দুর্গাপুর : বঙ্গ সফরে এসে বুধবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। মঙ্গলবার বিকেলেই তিনি এই জেলায় পদার্পণ করেন। বুধবার সকালে মন্দির দর্শনের মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু হয়। এদিন সকালে ভিরিঙ্গি কালী মন্দিরে পৌঁছে মা কালীর মূর্তিতে মাল্যদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে তিনি কিছুক্ষণ সময় অতিবাহিত […]

হলদিয়ায় দুর্ঘটনার কবলে বেসরকারি বাস, হতাহতের খবর নেই

হলদিয়া : পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় দুর্ঘটনার কবলে পড়ল একটি বেসরকারি বাস। রবিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে যায় যাত্রিবাহী বেসরকারি বাস। দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন। যদিও, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বাসটি ৪০ জন যাত্রীকে নিয়ে […]

‘চোর, চোর’ স্লোগানে তৃণমূল বিধায়ক সূর্যকান্ত আত্তার অভ্যর্থনা, নারায়ণগড়ে অস্বস্তিতে শাসক শিবির

নারায়ণগড় : শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের কসবা এলাকায় তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়ন গাথা’ কর্মসূচি ঘিরে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। কর্মসূচিতে যোগ দিতে এসে তৃণমূল বিধায়ক সূর্যকান্ত আত্তাকে ‘চোর, চোর’ স্লোগানে অভ্যর্থনা জানানো হয়। বিস্ময়করভাবে, এই স্লোগান তোলেন তৃণমূল কংগ্রেসেরই একাংশ কর্মী ও সমর্থক, যাঁদের হাতে দলের পতাকা দেখা যায়।প্রত্যক্ষদর্শীদের দাবি, বিধায়ক এলাকায় পৌঁছনোর সঙ্গে সঙ্গেই […]

মুর্শিদাবাদের বেলডাঙার হিংসা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি রাজ্য বিজেপির

কলকাতা : মুর্শিদাবাদের বেলডাঙার হিংসা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, এমনটাই দাবি করলো রাজ্য বিজেপি। একাধিক তথ্য তুলে ধরা হয়েছে বিজেপির পক্ষ থেকে। শনিবার এক্স মাধ্যমে বিজেপি জানিয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রতিক হিংসা মোটেও স্বতঃস্ফূর্ত ছিল না। আসলে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে উদাসীনতার প্রশ্নও তুলেছে বিজেপি। উল্লেখ্য, সম্প্রতি প্রায় সাত ঘন্টা ধরে বেলডাঙায় অবাধ জনতার […]

আসানসোলে রাস্তা থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ, তদন্তে পুলিশ

আসানসোল : আসানসোলের রাস্তা থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর রক্তাক্ত দেহ। নিহতের নাম মহম্মদ সাবরুদ্দিন। ৪৭ বছরের ওই লোহা ব্যবসায়ীর দেহটি পাওয়া যায় বাড়ির সামনে থেকে। শনিবার ভোরের নমাজ পড়তে যাওয়ার সময়ে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হীরাপুর থানার পুলিশ দেহটি জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করে নিয়ে […]

পুরুলিয়ায় প্রৌঢ়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, খুনের আশঙ্কায় চাঞ্চল্য

পুরুলিয়া : পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি থানার অন্তর্গত মুকুরুপ গ্রামের কাছে রাস্তার ধার থেকে এক প্রৌঢ়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম সনাতন মাহাতো (৫৫)। তিনি বাঘমুণ্ডি থানার পেড়ে তোড়াং গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার […]

শিলিগুড়িতে শঙ্কর ঘোষের ২৪ ঘণ্টার প্রতীকী অনশন সমাপ্ত

শিলিগুড়ি : উন্নয়ন তহবিলে বৈষম্যের অভিযোগ তুলে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের শুরু করা ২৪ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি শুক্রবার শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমা পূর্ণ হওয়ার পর বিধায়ক শঙ্কর ঘোষ নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে নিজের অনশন কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। ​অনশন মঞ্চে উপস্থিত দলীয় কর্মী ও সমর্থকদের সামনে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন […]