কলকাতা : মানিকতলা থানা এলাকার মুরারিপুকুরে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি গিয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে শাটার ভাঙা দেখে সন্দেহ হয় মালিকের। এর পরে ভিতরে ঢুকে তিনি দেখতে পান, জিনিসপত্র লন্ডভন্ড। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকতলা থানার পুলিশ।
Category Archives: কলকাতা
কলকাতা : রাজনীতি, খেলা, সিনেমা সব মিলিয়ে ২০২৫ ছিল ঘটনাবহুল এক বছর। বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে ফিরে দেখা ২০২৫-এর সেই সব মুহূর্ত, যা খবরের শিরোনামে এসেছে। দেশজুড়ে সেইসব সাড়া জাগানো কিছু ঘটনাবলী: পহেলগাম হামলা: ধর্ম জিজ্ঞেস করে করে হত্যা, হাহাকার, কান্নার রোল। ২০২৫ সালের ফিরে দেখার শুরুতেই উল্লেখ করতে হয় উপত্যকার বুকে ঘটে যাওয়া সাম্প্রতিক […]
কলকাতা : হাওয়া অফিসের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাবে। বিশেষ করে পশ্চিমের জেলা যেমন পশ্চিম বর্ধমান ও বীরভূমে কুয়াশার প্রভাব বেশি থাকবে। কলকাতা-সহ অন্য জেলাগুলিতেও সকালের দৃশ্যমানতা কমতে পারে। কুয়াশার কারণে দিনের তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে জানানো হয়েছে। আপাতত রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী এক সপ্তাহে বৃষ্টির […]
বাগডোগরা : বিমান যাত্রীর লাগেজ থেকে উদ্ধার হয়েছে দেশি পিস্তলের কার্তুজ। সোমবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাগডোগরা বিমানবন্দর চত্বরে। জানা গিয়েছে, এদিন দিল্লি যাওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরে লাগেজ স্ক্যান করতেই মহম্মদ জাহির নামে এক বিমান যাত্রীর ব্যাগে দেশি পিস্তলের কার্তুজ উদ্ধার করে সিআইএসএফ। স্পাইসজেট এসই ২২৪১ বিমানে দিল্লির টিকিট ছিল ধৃতের। এই ঘটনার পর কর্তব্যরত […]
কলকাতা : সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীর হেনস্থার ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত স্কুল মালিক৷ তাঁর সঙ্গে রাজ্যের শাসক দলের যোগাযোগের প্রসঙ্গ উঠেছে। যদিও তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যোগসাজশের অভিযোগ খারিজ করেছে দলের নেতৃত্ব। রবিবার রাতে দলের মুখপাত্র কুণাল ঘোষ এক্সবার্তায় লিখেছেন, “শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, তা দুর্ভাগ্যজনক, নিন্দনীয়। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ […]
কলকাতা : সাতসকালে রাজাবাজারে হাড় হিম করা খুনের ঘটনা ঘটল প্রকাশ্যে। ছুরির আঘাতে প্রাণ হারালেন মেহবুব আলম নামে এক যুবক। পুলিশ সূত্রের খবর, মেহবুবকে এলোপাথারি ছুরির কোপ মেরে গাড়িতে চেপে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন ওই যুবক। পরে তাঁকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়| চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থলে গিয়েছে […]
কলকাতা : এসআইআর-এর ‘ষড়যন্ত্র’ রোখার রণনীতি ঠিক করতেই সোমবার সভার ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল থেকেই শুরু হয়েছে দলীয় ও প্রশাসনিক স্তরে ব্যস্ততা। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম-সহ রাজ্যস্তরের নেতৃত্বের উপস্থিতিতে সকাল ১১টায় সভা শুরুর কথা। এসআইআরের খসড়া তালিকায় কাদের নাম উঠল না, তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দলে কড়া নজরদারির […]
কলকাতা : রবিবার দুপুরে মৌলালির জনবহুল এলাকার এক বহুতলে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যাপক। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ছুটির দিন থাকায় প্রাণহানি এড়ানো গিয়েছে বলে জানাচ্ছেন দমকল কর্মীরা। মৌলালির আনন্দ পালিত রোডে বেশ […]
কলকাতা : রবিবার কলকাতায় তাঁর বক্তৃতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত সংঘের প্রতিষ্ঠা, উদ্দেশ্য এবং কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন যে, সংঘ সম্পর্কে মতামত প্রায়শই তৃতীয় পক্ষের দ্বারা ছড়িয়ে পড়া ভ্রান্ত বর্ণনার উপর ভিত্তি করে তৈরি হয়। সংঘ নিশ্চিত করার চেষ্টা করে যে, সংঘ সম্পর্কে মানুষের ধারণা যেন তথ্যের উপর ভিত্তি […]
কলকাতা : যুবভারতী ক্রীড়াঙ্গনে হাঙ্গামার ঘটনায় বেলেঘাটা থেকে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই নিয়ে স্টেডিয়ামে হাঙ্গামার ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করা হল। সিসি ক্যামেরা এবং সমাজমাধ্যমের বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতকরণের কাজ চলছে। সেই সূত্রে আগেই ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। এর পরে শনিবার রাতে বেলেঘাটা থেকে আরও এক […]






