Author Archives: News Desk

১৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড

মেলবোর্ন : শেষবার ইংল্যান্ড ২০১১ সালের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৮৩ রানের ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল। সেই সিরিজটাও ৩-১এ জিতেছিল অ্যান্ড্রু স্ট্রাউসের দল। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড টেস্ট ম্যাচ জিততে পারেনি। অবশেষে অস্ট্রেলিয়ায় টেস্ট জয় ইংল্যান্ডের সম্ভব হল বক্সিং ডে টেস্টে । এর আগে এই পাঁচ ম্যাচে সিরিজে টানা তিন টেস্ট হেরে সিরিজ হারিয়েছে […]

দ্বিতীয় হুগলি সেতুতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল কন্টেনার বোঝাই ট্রাক

কলকাতা : দ্বিতীয় হুগলি সেতুতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি কন্টেনার বোঝাই ট্রাক। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন চালক। শনিবার সকালে দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট হয় হুগলি সেতুতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার দিক থেকে কন্টেনার বোঝাই ট্রাকটি কলকাতার দিকে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন চালক। ট্রাক থেকে […]

কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের চারজনকে এসআইআরের শুনানিতে ডাক

কলকাতা : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে ডাক পেলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবার। চার সদস্যকে নথি নিয়ে শুনানিতে হাজির থাকার নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘হেনস্তা’র অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ। জানা গিয়েছে, শুনানি পর্বে ডাকা হয়েছে বারাসতের তৃণমূল সাংসদের বৃদ্ধা মা, দুই পুত্র ও তাঁর […]

ছাপড়ায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু

সারান : বিহারের ছাপড়া শহরের ভগবান বাজার থানা এলাকার অম্বিকা কলোনিতে শুক্রবার রাতে আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনটি শিশু ও তাদের ঠাকুমা রয়েছেন। গুরুতর অবস্থায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার জানা গেছে, তীব্র শীতের কারণে পরিবারের সদস্যরা একটি বন্ধ ঘরে আগুন জ্বালিয়ে ঘুমিয়েছিলেন। দীর্ঘক্ষণ ঘর বন্ধ থাকায় অক্সিজেনের […]

জলপাইগুড়িতে আগুনে ভস্মীভূত একটি বাড়ি

জলপাইগুড়ি : আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি। শুক্রবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে শহিদ কলোনিতে। খবর পেয়ে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নেভায়। দমকল সূত্রে খবর, ইন্ডিয়ান অয়েলের ডিপোর কাছাকাছি ওই এলাকায় চোরাই তেল মজুত করে রাখার অভিযোগ রয়েছে। তাঁদের সন্দেহ, শীতে আগুন তাপা পোহানোর সময় তা থেকে আগুন লাগতে […]

বহিরাগতদের হামলায় বাংলাদেশে ভেস্তে গেল জেমসের অনুষ্ঠান

ঢাকা : বহিরাগতদের হামলায় ভেস্তে গেল বাংলাদেশের রক তারকা জেমস ও তাঁর ব্যান্ডের অনুষ্ঠান। শুক্রবার রাতে ফরিদপুর জেলা বিদ্যালয়ের ১৮৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে হামলার জেরে তা বাতিল হয়ে যায়। আহত বেশ কয়েক জন ছাত্রও। আয়োজকদের দাবি, বেশ কয়েক জন বহিরাগত অনুষ্ঠান দেখার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকতে চেয়েছিলেন। তবে তাঁদের […]

ইতিহাসের পাতায় ২৭ ডিসেম্বর

ভারত ১৯১১ – দিল্লিকে ভারতের রাজধানী ঘোষণা করা হয় (কলকাতার পরিবর্তে)। ১৯৬১ – ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে গোয়া, দমন ও দিউকে ভারতের অংশ হিসেবে সম্পূর্ণভাবে সংযুক্ত করে। ২০০৪ – ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-র জিএসএলভি রকেট সফলভাবে উৎক্ষেপণ হয় (একটি উল্লেখযোগ্য মিশন)।  বিশ্ব ১৮৩১ – চার্লস ডারউইন HMS Beagle জাহাজে করে তাঁর ঐতিহাসিক গবেষণা অভিযান শেষ […]

পঞ্জিকা : ২৭ ডিসেম্বর, ২০২৫ (শনিবার)

ইংরেজি তারিখ: 27 December 2025 বার: শনিবার বাংলা তারিখ: ১১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ সূর্য ও চন্দ্র সূর্যোদয়: সকাল প্রায় ৬:১৫ সূর্যাস্ত: বিকেল প্রায় ৫:০১ চন্দ্রোদয়: দুপুর প্রায় ১২:১৪ চন্দ্রাস্ত: গভীর রাতের পর তিথি শুক্ল পক্ষ সপ্তমী — দিনের প্রথম ভাগ শুক্ল পক্ষ অষ্টমী — দুপুরের পর শুরু  নক্ষত্র পূর্বভাদ্রপদ — সকাল পর্যন্ত উত্তরভাদ্রপদ — পরবর্তী […]

শনিবার (২৭ ডিসেম্বর) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

  মেষ রাশি (Aries) ২৭ ডিসেম্বর আপনার মেজাজ তুলনামূলকভাবে ভালো থাকবে। ভেতর থেকে আপনি বেশ এনার্জেটিক অনুভব করবেন। যেসব কাজ দীর্ঘদিন ধরে মনে ছিল, সেগুলোর দিকে আজ এগোতে পারেন। মানুষের সঙ্গে কথা বলা সহজ হবে এবং সম্পর্কেও খোলামেলা ভাব আসবে। আজ আপনি যা বলবেন, মানুষ তা বোঝার চেষ্টা করবে। কাজকে নতুনভাবে করার চিন্তা আসতে পারে। […]

ভারত-বিরোধী স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা : শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হওয়া এক বিশাল মিছিলে ফের আছড়ে পড়ল ভারত-বিরোধী স্লোগান। ‘ইনকিলাব মঞ্চ’-এর নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তাঁর খুনিদের ফাঁসির দাবিতে এই বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। চলতি মাসের শুরুতে আততায়ীদের গুলিতে নিহত হন শরিফ ওসমান হাদি। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে অশান্তির […]