Author Archives: News Desk

শুক্রবার (২৬ ডিসেম্বর) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি – আজ একা এগোনোর বদলে অন্যদের সঙ্গে মিলেমিশে কাজ করলে বেশি লাভ হবে। অফিসে কোনো সিনিয়র বা টিম মেম্বারের পরামর্শ কাজে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে মনে কোনো কথা থাকলে খোলাখুলি বলুন, এতে সম্পর্ক হালকা ও ভালো হবে। টাকার বিষয়ে আজ তাড়াহুড়ো করবেন না, বিশেষ করে বড় কোনো খরচ পিছিয়ে দেওয়াই ভালো। স্বাস্থ্য ঠিক […]

মাথাভাঙায় বিবাদের জেরে প্রাণ গেল একই পরিবারের ২ জনের

কোচবিহার : প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে প্রাণ গেল একই পরিবারের ২ জনের। বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের মাথাভাঙায়। ইতিমধ্যেই দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, কোচবিহারের মাথাভাঙার হাজরা হাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাসি আলোকার চর এলাকার বাসিন্দা সরকার ও সিকদার পরিবার। দুই পরিবারের অশান্তি দীর্ঘদিনের। বড়দিনের […]

বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, নন্দীগ্রামে বাজপেয়ি জন্মদিনে রাজনৈতিক আক্রমণ তীব্র

নন্দীগ্রাম : বৃহস্পতিবার নন্দীগ্রামে অটল বিহারী বাজপেয়ির জন্মদিন ও তুলসী পূজন দিবস পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচি থেকে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকার ও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একাধিক কড়া মন্তব্য করেন।শুভেন্দু অধিকারী বলেন, আগামী এপ্রিল মাসে রাজ্যে সুশাসন আসবে। তাঁর দাবি, ২০১১ সালে পরিবর্তন এলেও প্রকৃত পরিবর্তন […]

মেরি ক্রিসমাসে আলিপুর চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়, উৎসবের আমেজ শহরজুড়ে

কলকাতা : বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর, বড়দিন বা মেরি ক্রিসমাস। উৎসবের আনন্দে সকাল থেকেই কলকাতার আলিপুর চিড়িয়াখানায় উপচে পড়ল ভিড়। শীতের সকাল, ছুটির দিন এবং বড়দিনের বিশেষ আনন্দ—সব মিলিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বহু মানুষ চিড়িয়াখানামুখী হন। সকাল থেকেই টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন দেখা যায়।শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষই আজ আলিপুর চিড়িয়াখানায় ভিড় […]

ক্রীড়াবিদরা বিশ্ব ক্রীড়া মানচিত্রে দেশের পরিচয় প্রতিষ্ঠিত করছেন: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারতীয় ক্রীড়াবিদরা ধারাবাহিকভাবে রেকর্ড ভাঙছেন এবং বিশ্ব ক্রীড়া মানচিত্রে দেশের জন্য একটি নতুন পরিচয় প্রতিষ্ঠিত করছেন। তিনি বলেন, আজ খেলাধুলো কেবল প্রতিযোগিতার মাধ্যম নয়, বরং দেশের গৌরব এবং যুব ক্ষমতায়নের একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশব্যাপী সাংসদ খেল মহোৎসবের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেন। […]

কলকাতায় মরশুমের শীতলতম দিন, উত্তরবঙ্গে শীতল দিনের সতর্কতা জারি

কলকাতা : রাজ্যজুড়ে শীতের দাপট আরও জোরালো হয়েছে। কলকাতা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ মরশুমের শীতলতম দিন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের মতে, আগামী দু’দিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। বছরের শেষের দিক বা নতুন বছরের শুরুতে সামান্য তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকলেও আপাতত শীতের প্রভাব বজায় থাকবে। আবহাওয়া […]

ডুয়ার্সে হাতির হানায় বৃদ্ধের মৃত্যু

আলিপুরদুয়ার : বৃহস্পতিবার ফের হাতির হানায় প্রাণ হারালেন এক প্রৌঢ় । ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জটেশ্বর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ব্যাংকান্দি এলাকায়। মৃতের নাম পবিত্র রায় (৫৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যেতেই হাতির সামনে পড়ে যান তিনি। এরপর দৌড়ে পালানোর চেষ্টা করেন ওই প্রৌঢ়। কিন্তু গজরাজ তাঁর পিছু ধাওয়া […]

জাতীয় ক্রীড়া পুরষ্কারের জন্য কোনও ক্রিকেটারের নাম তালিকাভুক্ত হয়নি,খেলরত্ন মনোনীত একমাত্র হার্দিক সিং

নয়াদিল্লি : বুধবার রাতে নয়াদিল্লিতে এক নির্বাচন প্যানেলের সভায় সুপারিশগুলি চূড়ান্ত করা হয়। টানা দ্বিতীয় বছরের মতো, জাতীয় ক্রীড়া পুরষ্কারের জন্য কোনও ক্রিকেটারের নাম তালিকাভুক্ত হয়নি, বুধবার নির্বাচন কমিটি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এবং অর্জুন পুরষ্কারের জন্য তাদের সুপারিশ প্রকাশ করেছে। এই বছরের খেলরত্নের জন্য একমাত্র ভারতের পুরুষ হকি দলের সহ-অধিনায়ক হার্দিক সিংকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে […]

বাসন্তীতে বোমা ফেটে জখম শিশু

দক্ষিণ ২৪ পরগনা : বোমা ফেটে জখম হল এক শিশু। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া পঞ্চায়েতের খড়িমাচান এলাকার ঘটনা। পরিত্যক্ত একটি ঘরের ভিতরে হঠাৎ বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। কোথা থেকে বোমাটি ওই ঘরে এল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে বোমার সুতলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। রয়েছে রক্তের দাগও। খবর পেয়ে […]

কর্নাটকে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, জীবন্ত দগ্ধ ৯

◆ কর্নাটকে বাস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, ঘোষণা আর্থিক সহযোগিতার বেঙ্গালুরু : বেঙ্গালুরু থেকে শিবমোগার দিকে যাওয়ার সময়ে একটি বেসরকারি স্লিপার বাসে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক। তাতে বাসটিতে আগুন ধরে যায়। সেই অবস্থাতে ছুটতে থাকে বাস। এই ঘটনায় অন্তত ৯ জন জীবন্ত পুড়ে মারা গিয়েছেন। ৪৮ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার ভোররাতে এই […]