Author Archives: News Desk

‘২৬-এর ভোট হিন্দু বনাম মুসলিম, আমি মোল্লাদের নেতা’ – বিস্ফোরক মন্তব্য হুমায়ূন কবীরের

বহরমপুর : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তীব্র রাজনৈতিক ভাষায় সরব হলেন তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর। সোমবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “২৬-এর ভোট রাজনৈতিক লড়াই নয়, এটা হিন্দু বনাম মুসলিম লড়াই। ওরা যদি হিন্দুদের নেতা সাজে, আমি ওপেনলি বলছি—আমি মোল্লাদের নেতা।” তাঁর দাবি, মুসলিম ভোটকে সঙ্গে নিয়ে ১০০টি আসন জয়ের ক্ষমতা তাঁর […]

দেশকে অবৈধ বাংলাদেশিমুক্ত করার হুংকার অমিত শাহের

বড়দোয়া (নগাঁও, অসম) : ‘বৈষ্ণব শিরোমণি মহাপুরুষ শ্ৰীমন্ত শংকরদেব কেবল অসমের নয়, গোটা ভারতের আধ্যাত্মিক গুরু। শ্রীমন্ত শংকরদেব চেয়েছিলেন এক ভারত, অসম তার অহিচ্ছেদ্য অঙ্গ। এই মহান আধ্যাত্মিক গুরুর জন্মস্থান থেকে আমি ঘোষণা করছি, সমগ্র দেশে বেছে বেছে বাংলাদেশি শনাক্ত করব, দেশকে বাংলাদেশিমুক্ত করে ছাড়ব।’ বক্তা কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমে বৈষ্ণব ধর্মের প্রবর্তক, মহাপুরুষ শ্ৰীমন্ত […]

উত্তরবঙ্গের চার জেলায় বাংলাদেশিদের জন্য বন্ধ হোটেলের দরজা

দক্ষিণ দিনাজপুর : উত্তরবঙ্গের চার জেলায় বাংলাদেশের নাগরিকদের জন্য হোটেলের ঘর ভাড়া দেওয়া বন্ধ করল হোটেল কর্তৃপক্ষ। শিলিগুড়ি, মালদা, কোচবিহারের হোটেল ব্যবসায়ীরা আগেই বাংলাদেশিদের জন্য হোটেলের ঘর ভাড়া দেওয়া হবে না বলে ঘোষণা করেছিলেন। এ বার তাঁদের সঙ্গে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হোটেল মালিকরাও। রীতিমতো পোস্টার সেঁটে জানিয়ে দেওয়া হলো, আপানারা আমাদের দেশকে অসম্মান করছেন। […]

ফিরে দেখা ২০২৫ : পশ্চিমবঙ্গে ধর্ম ও রাজনীতি প্রবাহিত হলো সমান্তরালভাবে

কলকাতা : প্রায় বিদায়লগ্নে ২০২৫ সাল। আগামী বছর অর্থাৎ ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ফলে তা যে ঘটনাবহুল হবে তা বলাই বাহুল্য| ২০২৫-ও রাজ্যের সামাজিক ও রাজনৈতিক পরিসরে একাধিক তাৎপর্যপূর্ণ ঘটনার সাক্ষী থেকেছে। আস্থা, সংস্কৃতি ও রাজনীতির মিশেলে এই বছরটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র একটি ক্যালেন্ডারের পাতাতেই থাকলো না, বরং এই বছর বিবেচিত হচ্ছে গভীর […]

বেহালায় নাবালকের বন্দুকের গুলিতে আহত যুবক

কলকাতা : গুলিবিদ্ধ হলেন এক যুবক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বেহালা থানা এলাকার বনমালি ঘোষ রোডে। আহত যুবকের নাম অভিষেক রায়। তাঁর বাড়ি নিউ আলিপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। আহত যুবক ওই রাতে বনমালি রোডে আড্ডা মারছিলেন। অভিযোগ, সে সময়ে পাশের আবাসনের চারতলা থেকে এক ১৭ বছরের নাবালক পাখি […]

বাংলাদেশে দীপু খুন, পশ্চিমবঙ্গেও এরকম হতে পারে বলে আশঙ্কা তথাগতের

কলকাতা : “এটাই আজ বাংলাদেশের চেহারা। আগামীকাল যে পশ্চিমবঙ্গের চেহারাও এরকম হবে না তা কে বলতে পারে?” সোমবার সামাজিক মাধ্যমে একথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শিশুকন্যা-সহ মন্দিরের সামনে দীপুর একটি ছবি-সহ তথাগতবাবু লিখেছেন, “মাত্র কয়েক সপ্তাহ আগেকার ছবি। বাংলাদেশের ময়মনসিংহের দীপু চন্দ্ৰ দাস, তার স্ত্রী আর শিশুকন্যা,অনাবিল আনন্দে হাসছেন । আজ দীপু নেই, একদল জেহাদি […]

স্মৃতি মান্ধানা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন

তিরুবনন্তপুরম : মিতালি রাজের পর রবিবার স্মৃতি মান্ধানা দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করলেন। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চতুর্থ টি-টোয়েন্টির আগে এই সাউথপা’র ২৭ রানের প্রয়োজন ছিল। বাকি রান সংগ্রহ করতে এবং এই কীর্তিটি সম্পন্ন করতে তার মাত্র ২০টি বল প্রয়োজন ছিল। দুই ভারতীয় ছাড়াও, সুজি বেটস […]

ফিরে দেখা ২০২৫: বিশ্বজুড়ে মহিলাদের ক্রীড়াঙ্গনে স্মরণীয় বছর

কলকাতা : ২০২৫ সাল বিশ্বজুড়ে মহিলা ক্রীড়াবিদদের জন্য স্মরণীয় বছর। এবছর মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট পেয়েছে ভিন্ন মাত্রা, দর্শক সংখ্যায় হয়েছে রেকর্ড। ভারতের মেয়েরা প্রথমবার জেতে বিশ্বকাপ। ইউরোপিয়ান ফুটবলে মহিলাদের খেলায় বেড়েছে রেকর্ড দর্শক। যুক্তরাষ্ট্রে মহিলাদের বাস্কেটবল লিগ ডব্লিউএনবিএ হয়েছে সম্প্রসারিত। ভারতের মহিলাদের দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্ত: বৈশ্বিক পর্যায়ে ক্রিকেট বছরের অন্যতম সেরা মুহূর্ত উপহার দিয়েছে। […]

টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে আগুন, মৃত্যু এক যাত্রীর

বিশাখাপত্তনম : অন্ধ্রপ্রদেশে ট্রেনে অগ্নিকাণ্ড। গভীর রাতে টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসের দু’টি কামরায় আগুন ধরে যায়। এক জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওই দুই কামরা থেকে বাকি ১৫৭ জনকে নিরাপদে বার করে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ বিশাখাপত্তনমের কাছে আনাকাপল্লির ইয়ালামানচিল্লিতে টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসে আগুন ধরে যায়। বিশাখাপত্তনম থেকে জায়গাটির দূরত্ব ৬৬ […]

ইতিহাসের পাতায় ২৯ ডিসেম্বর

ভারতের ইতিহাসে ২৯ ডিসেম্বর ১৯২৯ — ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ (সম্পূর্ণ স্বাধীনতা) অর্জনের প্রস্তাব গ্রহণ করে, যা ভারতের স্বাধীনতা আন্দোলনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ১৫৩০ — মুঘল সম্রাট বাবরের মৃত্যুর পর তাঁর পুত্র হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। ১৯৮৪ — ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস দল ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ১৯৪২ — জনপ্রিয় বলিউড অভিনেতা রাজেশ খান্না […]