তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৫ বার: সোমবার বাংলা তারিখ: পৌষ ১৩, ১৪৩২ বঙ্গাব্দ সূর্য ও চন্দ্র সূর্যোদয়: সকাল ৬:১৯ সূর্যাস্ত: বিকেল ৪:৫৭ চন্দ্রোদয়: দুপুর ১২:১৬ চন্দ্রাস্ত: পরের দিন ভোর ১:৩৫ পঞ্চাং তথ্য তিথি: শুক্ল পক্ষ নবমী — রাত ১০:১২ পর্যন্ত এরপর শুক্ল পক্ষ দশমী শুরু নক্ষত্র: রেভতি — সকাল ৭:৪০ পর্যন্ত এরপর অশ্বিনী যোগ: শিব যোগ […]
Author Archives: News Desk
মেষ রাশি – ২৯ ডিসেম্বরের দিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। এটি স্বপ্ন ও বাস্তবতার মধ্যে একটি সুন্দর ভারসাম্য গড়ে তুলতে অনুপ্রাণিত করবে। মহাজাগতিক শক্তি ব্যক্তিগত উন্নতিকে সমর্থন ও উৎসাহ দেবে। সম্পর্ক, কর্মজীবন ও আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে অংশীদারিত্ব ও ধৈর্যের সঙ্গে নিন। বৃষ রাশি – ২৯ ডিসেম্বর নিজের কাজকে অগ্রাধিকার দিন, সময় সঠিকভাবে পরিচালনা করুন […]
ফরাক্কা : হুমায়ুন কবীরের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিধায়ক পুত্র গোলাম নবি আজাদ ওরফে সহেলকে। রবিবার সকালে থানায় অভিযোগ জানান নিরাপত্তারক্ষী। অভিযোগ অস্বীকার করে পালটা নিরাপত্তারক্ষীর দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন হুমায়ুন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমায়ূনের নিরাপত্তারক্ষী হিসাবে কর্মরত রয়েছেন কনস্টেবল জুম্মা খান। তিনি দিনকয়েকের ছুটির আবেদন করেন হুমায়ুনের কাছেই। তাতেই হুমায়ুনের ছেলে গোলাম […]
ঝাড়গ্রাম : বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনলে তিন লক্ষ টাকা ব্যায়ে বাড়ি তৈরি করে দেওয়া হবে—এই আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাকড়া এলাকায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’-তে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও […]
কলকাতা : পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় রবিবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় লিওনেল মেসির কলকাতা সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে । এদিনও শতদ্রুর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। আদালতে প্রবেশের সময়েই দেখা যায়, ডানহাতে গীতা ধরে রয়েছেন শতদ্রু। গম্ভীর মুখে আদালতের দিকে এগোতে দেখা যায় তাঁকে। প্রসঙ্গত গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান […]
কলকাতা : রবিবার ফের মেট্রো পরিষেবায় বিভ্রাট দেখা দেওয়ায় চরম ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। দুপুরের দিকে টালিগঞ্জ মেট্রো স্টেশনে একটি আপ ও একটি ডাউন মেট্রো প্রায় আধ ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে পড়ে। আচমকা ট্রেন থেমে যাওয়ায় স্টেশনের ভিতরে ও প্ল্যাটফর্মে যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে কয়েক মিনিটের জন্য ট্রেন থামলেও পরে […]
নয়াদিল্লি : প্রখ্যাত শিল্পপতি ও পদ্ম পুরস্কারে ভূষিত প্রয়াত রতন টাটার জন্মদিন উপলক্ষে রবিবার দেশজুড়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁর নৈতিক নেতৃত্ব, শিল্পোন্নয়ন এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক পোস্টে বলেন, রতন টাটা প্রমাণ করেছেন যে, প্রকৃত সাফল্য কেবল […]
করাচি : চলতি মাসের শুরুতে বাহরাইনে একটি বেসরকারি টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে খেলার পর পাকিস্তানের একজন সুপরিচিত আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড় উবাইদুল্লাহ রাজপুতকে জাতীয় ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে। শনিবার এক জরুরি বৈঠকের পর পাকিস্তান কাবাডি ফেডারেশন (পিকেএফ) এই নিষেধাজ্ঞা আরোপ করে। ফেডারেশন বা অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বাধ্যতামূলক অনাপত্তি সনদ (এনওসি) না নিয়েই টুর্নামেন্টে খেলার […]
নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নিলেন। তিনি বলেন, ২০২৫ এমন কিছু মুহূর্ত দিয়েছে যা নিয়ে গর্বিত ভারতবাসী, মন কি বাতে জানালেন প্রধানমন্ত্রী| তিনি বলেন, দেশের প্রতিরক্ষা থেকে খেলাধুলোর ময়দান অবধি, বিজ্ঞানের পরীক্ষাগার থেকে বিশ্বের বড়-বড় মঞ্চ পর্যন্ত। প্রতিটি জায়গায় […]
নয়াদিল্লি : দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর ঢেকেছে কুয়াশার চাদরে। ঘন কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। ঘন কুয়াশার জন্য বিমান চলাচলে বাধার সৃষ্টি হওয়ায় যাত্রীদের উদ্দেশে ট্র্যাভেল অ্যাডভাইজরি জারি করা হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে। উড়ান দেরিতে চলার আশঙ্কার কথা জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ফ্লাইট স্ট্যাটাস দেখতে পরামর্শ দেওয়া হয়েছে। কুয়াশার কারণে বিমান […]










