Author Archives: News Desk

হিন্দুদের মনে যে ক্ষত তৈরি হয়েছে তা আর কোনও মলমেই সারাতে পারবে না তৃণমূল, মন্তব্য অমিত শাহের

কলকাতা : সাম্প্রদায়িক তুষ্টিকরণ চরমে নিয়ে গেছে তৃণমূল। এখন হিন্দুদের মনে যে ক্ষত তৈরি হয়েছে তা আর কোনও মলমেই সারাতে পারবে না তৃণমূল। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| তিনি তৃণমূলকে নিশানা করে বলেন, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর বন্দে মাতরম নিয়ে সংসদে আলোচনার প্রতিবাদ করেছিল তৃণমূল। কারণ […]

তৃণমূলের শাসনে বাংলার মানুষ ভীত সন্ত্রস্ত: কলকাতায় সাংবাদিক সম্মেলনে জানালেন অমিত শাহ

কলকাতা : তৃণমূলের শাসনে বাংলার মানুষ ভীত সন্ত্রস্ত| কলকাতায় এসে এক সাংবাদিক সম্মেলনে জানালেন অমিত শাহ| তিনি এদিন বলেন, ভয় দুর্নীতি আর অনুপ্রবেশের জায়গায় বিকাশ এবং গরীব কল্যাণের জন্য সরকার বানানোর সংকল্প দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যে। তৃণমূলের শাসনে বাংলার মানুষ ভীত সন্ত্রস্ত। আমরা বিজেপির সব কার্যকর্তা আশ্বাস দিচ্ছি বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার […]

অনুপ্রবেশ নিয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্যকে নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা : অনুপ্রবেশ নিয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্যকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| তিনি বলেন, এই রাজ্যে সরকার নিজেদের ভূমি দিয়ে দিচ্ছে অনুপ্রবেশের জন্য। এটা গোটা দেশের জন্য বিপজ্জনক। এই রাজ্য সরকার ৩৭০ ধারার বিরোধ করে, সব কিছুতে বিরোধ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর প্রতি সরাসরি প্রশ্ন তোলেন, কেন রাজ্য সরকার বর্ডার […]

ঘন কুয়াশা, দেশজুড়ে ব্যাহত বিমান পরিষেবা

নয়াদিল্লি : কুয়াশার দাপটে মঙ্গলবারও দিল্লির বিমান পরিষেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর থেকে সকাল ৮টার মধ্যে ১৫০টিরও বেশি বিমান পরিষেবা বিলম্ব হয়েছে। যদিও সোমবার পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। ওই দিন ৫৫০টিরও বেশি উড়ান দেরিতে ছেড়েছিল। সেই সঙ্গে ১৩০টি বিমান বাতিলের পাশাপাশি অন্তত ৮টি উড়ানের রুট পরিবর্তন করা হয়েছিল। […]

বিরাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, যদুবাবুর বাজার প্রায় ভস্মীভূত

বিরাটি  : উত্তর দমদম পুরসভার অন্তর্গত বিরাটির যদুবাবুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার ভোর রাতে, আনুমানিক রাত দেড়টা নাগাদ হঠাৎই বাজারের একাংশ থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ আকার নেয়। বাজারের মোট ১৮৯টি দোকানের মধ্যে হাতে গোনা দু-চারটি দোকান বাদে প্রায় সবকটি দোকানই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে দমকল […]

ফিরে দেখা: ২০২৫ সালে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন যেসব তারকারা

কলকাতা : আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৫ সালটা খুবই স্মরণীয় হয়ে থাকবে। কারণ, এই বছরে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার। এসব অবসর কেবল কয়েকজন খেলোয়াড়ের বিদায় নয়, বরং অনেক দলের জন্যই একেকটি সফল যুগের সমাপ্তি। রোহিত শর্মা (ভারত): রোহিত শর্মা বিতর্কিত পরিস্থিতির মধ্যে ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট ছাড়েন। ইংল্যান্ড সফরের দল থেকে […]

প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া

ঢাকা : প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮০। অশীতিপর বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি গত কয়েক দিন ধরেই সঙ্কটজনক ছিল। হাসপাতালে সিসিইউ-তে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন তিনি। ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। খালেদার কিডনির সমস্যা অনেক পুরনো। গত […]

ইতিহাসের পাতায় ৩০ ডিসেম্বর

 ভারতীয় ইতিহাস ১৯৪৭ – ভারতের প্রথম গভর্নর-জেনারেল লর্ড মাউন্টব্যাটেন তাঁর পদ থেকে অবসর গ্রহণ করেন। ১৯৬৫ – ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পর তাসখন্দ ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় (যুদ্ধবিরতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সময়)। ২০০০ – ঝাড়খণ্ড রাজ্যের প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।  বিশ্ব ইতিহাস ১৮৫৩ – মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো থেকে গ্যাডসডেন ক্রয় চুক্তির মাধ্যমে ভূমি […]

পঞ্জিকা : ৩০ ডিসেম্বর, ২০২৫ (মঙ্গলবার)

ইংরেজি তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৫ বাংলা তারিখ: ১৪ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ সূর্যোদয়: ভোর ৬টা ২০ মিনিট (প্রায়) সূর্যাস্ত: বিকেল ৪টা ৫৭ মিনিট (প্রায়) তিথি: শুক্ল দশমী — সকাল পর্যন্ত শুক্ল একাদশী — বিকাল থেকে শুরু নক্ষত্র: ভরণী (রাত পর্যন্ত) সূর্য রাশি: ধনু চন্দ্র রাশি: মেষ বিশেষ দিন / ব্রত: পৌষ পুত্রদা একাদশী  

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ ৩০ ডিসেম্বরের দিনে কোনো পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ করতে আপনি দ্বিধা অনুভব করতে পারেন। শিক্ষার ক্ষেত্রে আপনি ভালো পারফর্ম করছেন বলে মনে হতে পারে। নিজের ডায়েটের উপর নিয়ন্ত্রণ রাখুন এবং জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন। বৃষ ৩০ ডিসেম্বরের দিনে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনাকে আইনি সাহায্য নিতে বাধ্য করতে পারে। যারা বিদেশ ভ্রমণের পরিকল্পনা […]