Author Archives: News Desk

ভবানীপুর-কাণ্ড, ফুটেজ খতিয়ে দেখে ৩৫-৪০ জনকে চিহ্নিত করে নোটিস পাঠানো শুরু

কলকাতা : ভবানীপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এ বার পদক্ষেপ করল কলকাতা পুলিশ। সিসিটিভি ক্যামেরার ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে ওই ঘটনার জড়িত ৩৫-৪০ জনকে চিহ্নিত করে নোটিস পাঠানো শুরু হয়েছে বলে লালবাজার সূত্রের খবর। বৃহস্পতিবারের ওই ঘটনা সংক্রান্ত তিনটি মামলায় ওই নোটিস পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মনোনয়ন […]

ভবানীপুরে শাহর সমাবেশে বিক্ষোভ, ৪ পুলিশ অফিসারকে সাসপেন্ড

কলকাতা : শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভবানীপুর। এ বার সেই ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কারণে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। একই সঙ্গে ওই চার জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়ে অবিলম্বে পদক্ষেপ করতে বলেছে কমিশন। যে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা […]

রাহুলের মৃত্যুর ঘটনায় রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের আর্টিস্ট ফোরামের

কলকাতা : অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানালেন অভিনেতা-অভিনেত্রীরা। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও ছিলেন। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির ধারায় মামলা করা হয়েছে বলে খবর। আর্টিস্টস্ ফোরামের তরফে বলা হয়েছে, আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করা হবে। এদিন ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল-সহ আরও অনেকে। উল্লেখ্য, […]

অনেক কাজ করা হয়েছে, সামসির জনসভা থেকে দাবি মমতার

মালদা : শনিবার বেলায় মালদার মানিকচকের এনায়েতপুরে নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে মালদার মানিকচক থেকে সামসির সভাস্থলের দিকে রওনা দেন। এ দিন দুপুরে সামসি কলেজ মাঠে নির্বাচনী সভায় পৌঁছন মুখ্যমন্ত্রী। রতুয়ার তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায় এবং মালতীপুরের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সীর সমর্থনে আয়োজিত হয় এই সভা। মালতীপুরের জন্য অনেক কাজ করা হয়েছে বলে […]

টিএমসি মানেই “টেরর, মার্ডার এবং ক্রাইম” : অনুরাগ সিং ঠাকুর

শিলিগুড়ি : বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর শনিবার বাগডোগরা বিমানবন্দরে নেমেই তৃণমূল কংগ্রেসের (টিএমসি) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। ইসলামপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, টিএমসি মানেই হলো ‘টেরর, মার্ডার এবং ক্রাইম’। তাঁর অভিযোগ, বর্তমানে পশ্চিমবঙ্গে দুর্নীতি, শোষণ এবং মাফিয়াগিরি চরম সীমায় পৌঁছেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অনুরাগ সিং ঠাকুর বলেন, […]

পশ্চিমবঙ্গের ক্রীড়া পরিকাঠামো নিয়ে উদ্বেগ লিয়েন্ডার পেজের

কলকাতা : পশ্চিমবঙ্গের ক্রীড়া পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন আন্তর্জাতিক টেনিস তারকা লিয়েন্ডার পেজ। শনিবার সল্টলেকে বিজেপির পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন যে, রাজ্যে এখনও পর্যাপ্ত আধুনিক সুবিধা নেই, বিশেষ করে ইনডোর টেনিস কোর্টের অভাব রয়েছে। ডেভিস কাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য অস্থায়ী পরিকাঠামো তৈরি করতে হয়, যা দীর্ঘমেয়াদে ক্রীড়া উন্নয়নের পথে […]

দ্বিতীয় দিনেও মালদায় পুরোদমে চলছে এনআইএ-এর তদন্ত

মালদা : মালদায় দ্বিতীয় দিনেও অ্যাকশন মুডে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শুক্রবার গভীর রাত পর্যন্ত তদন্ত চালানোর পর শনিবার সকাল থেকে ফের মোথাবাড়ি কান্ডে তদন্ত শুরু করেছেন এনআইএ-এর আধিকারিকেরা। সূত্রের খবর, শুক্রবার রাতভর পুলিশকে সঙ্গে নিয়ে একাধিক জায়গায় ধরপাকড় চালায় এনআইএ-এর কর্তারা। সেই সঙ্গেই বুধবার রাতে যে পাইলট গাড়ি করে বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়া […]

মানিকচকের জনসভা থেকে বিজেপিকে নিশানা মমতার

মালদা : শনিবার মালদা জেলার মানিকচকের এনায়েতপুর মাঠে পুরাতন মালদার নারায়ণপুর থেকে হেলিকপ্টারে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচকের তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডলের সমর্থনে এই জনসভার আয়োজন। এ দিন মানিকচকের এনায়েতপুর মাঠে আয়োজিত জনসভা থেকে বিজেপিকে নিশানা করেন মমতা। হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৬ সালে দিল্লিতে বিজেপির সরকারের পতন হবে। যদি একটু চিনে থাকি, তা হলে অবশ্যই […]

তৃণমূলকে এবার উৎখাত করবে বাংলার জনগণ : রেখা গুপ্তা

খড়গপুর : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে নির্বাচনী জনসভা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি দাবি করে বলেন, তৃণমূলকে এবার উৎখাত করবে বাংলার জনগণ। শনিবার নির্বাচনী প্রচারের ফাঁকে রেখা গুপ্তা বলেন, “এবার বাংলার মানুষ এই (তৃণমূল) সরকারকে সমূলে উৎখাত করার সংকল্প করেছে এবং এখানকার মানুষের উদ্দীপনা এটাই ইঙ্গিত দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হবেন এবং এবার […]

মালদার হিংসা ও বিশৃঙ্খলাকে ‘পূর্ব পরিকল্পিত’ বলে দাবি পুনাওয়ালার

নয়াদিল্লি : মালদার হিংসা ও বিশৃঙ্খলাকে ‘পূর্ব পরিকল্পিত’ বলে দাবি করলেন বিজেপি–র মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসকেও তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। পুনওয়ালা শনিবার বলেন, তৃণমূলের পৃষ্ঠপোষকতায় এটি পূর্বপরিকল্পিত অভিসন্ধি ছিল, কারণ গ্রেফতার হওয়া প্রধান অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে মমতা ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি-সহ টিএমসি-র সব শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দেখা গিয়েছিল। আমরা ইডি, সিবিআই, এনআইএ-র ওপর হামলাও […]