মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ বিধানসভার দলীয় প্রার্থী শাওনী সিংহ রায়ের সমর্থনে জিয়াগঞ্জে সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে তিনি জিয়াগঞ্জে পৌঁছন। এ দিন সভায় বক্তৃতায় বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেন মমতা। বলেন, যে মানুষ ভোট দেবার সুযোগ পাবে, সবগুলো তৃণমূল পাবে। বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে না। বিজেপির লোকেরাও বিজেপিকে ভোট দেবে না। […]
Author Archives: News Desk
চেন্নাই : পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই ইরানে আটকে পড়া ৩৪৫ জন ভারতীয় মৎস্যজীবীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনল ভারত সরকার। আর্মেনিয়ার পথ ধরে তাঁদের উদ্ধার করে শনিবার চেন্নাইয়ে পৌঁছে দেওয়া হয়। এই উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর আর্মেনিয়ার সরকার এবং সেদেশের বিদেশমন্ত্রী আরাত মির্জোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, এই মানবিক উদ্যোগ […]
ওয়াশিংটন : পশ্চিম এশিয়ায় চলা সামরিক সংঘাতের আবহে ইরানের মাটি থেকে আমেরিকা নিজেদের যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে সফলভাবে উদ্ধার করেছে। এই ঘটনাকে দেশের ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বিমানবাহিনীর এফ-১৫ ঈগল যুদ্ধবিমানটি শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলের মাটিতে আছড়ে পড়ে। বিমানে থাকা দুই ক্রু সদস্য—একজন পাইলট ও অন্য আরেকজন— সময়ের […]
মুর্শিদাবাদ : রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের দিন ইভিএমে নজর রাখতে হবে সকলকে| ভোটের এজেন্ট যারা হবেন, ভাইয়েরা দয়া করে বিজেপির কাছে বিক্রি হয়ে যাবেন না। বিজেপিকে উন্নয়নের জন্য হিংসুটে বলতেও দ্বিধা করেননি মমতা। আগামী ৪ মে সকলকে অসম্মান করার বদলা নিতে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান […]
পটনা ও লখনউ : মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হতে চলেছেন, জোর দিয়ে বললেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ| রবিবার পটনায় তিনি বলেন, মমতা এখন দিশেহারা। ইভিএম-এর মাধ্যমেই তিনি নির্বাচনে জয়লাভ করেছিলেন। যখন তিনি জিতেছিলেন, তখন ইভিএম ঠিকঠাক ছিল; আর এখন যখন তিনি হারতে চলেছেন, তখন নাকি ইভিএম-এ ত্রুটি আছে। এমন হতাশাজনক মন্তব্য এই ইঙ্গিতই দেয় যে, মমতা […]
কলকাতা : রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। দুর্যোগের পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ঝড় হতে পারে। এর ফলে গরম কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হবে। রবিবার সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। […]
ঐতিহাসিক ঘটনাবলি (Historical Events) ১. ডান্ডি মার্চের সমাপ্তি (১৯৩০) – ভারত মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত ঐতিহাসিক লবণ সত্যাগ্রহ বা ডান্ডি অভিযান ১৯৩০ সালের ৫ই এপ্রিল ডান্ডি সমুদ্র উপকূলে পৌঁছে সমাপ্ত হয়। পরের দিন অর্থাৎ ৬ই এপ্রিল সকালে গান্ধীজি লবণ আইন অমান্য করে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করেন, যা ভারতের স্বাধীনতা সংগ্রামে এক যুগান্তকারী ঘটনা। […]
১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ২২ চৈত্র ১৪৩২। ঋতু: বসন্ত। ২. তিথি ও নক্ষত্র তিথি: তৃতীয়া (শুক্ল পক্ষ)। তৃতীয়া তিথি শুরু: ৪ এপ্রিল বিকাল ০৪:৫৩ মিনিটে। তৃতীয়া তিথি শেষ: ৫ এপ্রিল দুপুর ০৩:১৭ মিনিটে। (এরপর চতুর্থী শুরু) নক্ষত্র: বিশাখা (দুপুর ১২:৪৯ পর্যন্ত), তারপর অনুরাধা নক্ষত্র শুরু। যোগ: বজ্র (দুপুর ০২:২৩ পর্যন্ত)। করণ: গর (ভোর ০৫:০৫ পর্যন্ত), […]
মেষ রাশি: দিনটি বেশ দৌড়ঝাঁপের মধ্য দিয়ে কাটতে পারে। একসাথে অনেক কাজ আসায় চাপ অনুভব করবেন। অফিসে হঠাৎ কোনো পরিবর্তন হতে পারে, তাই আগে থেকে পরিকল্পনা করে রাখা ভালো। টাকা-পয়সার ব্যাপারে তাড়াহুড়ো করবেন না। পরিবারের পরিবেশ স্বাভাবিক থাকলেও ছোটখাটো তর্কে জড়াবেন না। ক্লান্তি বোধ হতে পারে। বৃষ রাশি: কাজে স্থিতিশীলতা ফিরে আসবে। আটকে থাকা কাজগুলো […]










