মেষ রাশি: আজ আপনি কোনো ভালো খবর পেতে পারেন। কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে এবং আটকে থাকা কাজগুলো শেষ হবে। বিশেষ কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে। বিবাহিতদের প্রেমজীবন সুখের হবে। বৃষ রাশি: আজ কিছু বড় খরচের সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক বাজেটে প্রভাব ফেলতে পারে। সময় এবং অর্থ—উভয়ই আজ ভেবেচিন্তে ব্যয় করুন। শারীরিক বা মানসিকভাবে […]
Author Archives: News Desk
■ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মীরজাফর’ বলে কটাক্ষ কলকাতা : আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বেহালা পশ্চিম কেন্দ্রে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ও বিজেপির ডঃ ইন্দ্রনীল খাঁ-র হাই-ভোল্টেজ লড়াইয়ের মাঝেই নজর কাড়ছেন কংগ্রেস প্রার্থী শৈবাল রায়। তাঁর সমর্থনে এলাকায় জোরদার প্রচারে নামলেন পশ্চিমবঙ্গ প্রদেশ আইএনটিইউসির সিনিয়র সেক্রেটারি তথা সর্বভারতীয় যুব কংগ্রেসের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর গৌতম […]
■ ‘মোহনবাগান দিদা’-র শেষ কাজে, পাশে দেবাশিস দত্ত কলকাতা : মোহনবাগানের গ্যালারির এক চেনা মুখ হারানোর বেদনায় ভারাক্রান্ত ময়দান। ‘মোহনবাগান দিদা’ নামে পরিচিত প্রবীণ সমর্থক শান্তি চক্রবর্তীর প্রয়াণে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সোমবার তাঁর শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত। সঙ্গে ছিলেন ক্লাবের প্রবীণ সদস্য মিন্টু বাগ এবং সৌমক দাসও। শুধু […]
◆ নৃত্যের মূর্ছনায় , ওড়িশি ঐতিহ্যে মুগ্ধ দর্শক কলকাতা : ধ্রুপদী নৃত্যের আবহে এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকল তিলোত্তমা। পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবর্ষ উপলক্ষে রবিবার আইসিসিআর-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ‘নটেশ্বর ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল ২০২৬’। আয়োজনে ছিল ‘নৃত্যানুসৃতি’ সংস্থা। বিশিষ্ট নৃত্য পরিচালক তমাল দাসের পরিকল্পনা ও নির্দেশনায় গোটা অনুষ্ঠানটি গড়ে ওঠে এক নিবেদিত […]
◆ মিলেনিয়াম কাপে টানটান উত্তেজনা, ২৭ বছরে ঐতিহ্যের ধারাবাহিকতা কলকাতা : প্রায় তিন দশকের ঐতিহ্যকে সঙ্গী করে এগিয়ে চলেছে সিসিডি মিলেনিয়াম কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ২০০০ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা এ বছর ২৭ বছরে পা দিল। সিএবি অনুমোদিত ক্লাব ও নামী কোচিং সেন্টারের তরুণ ক্রিকেটারদের কাছে এই টুর্নামেন্ট বরাবরই নিজেদের প্রমাণ করার অন্যতম গুরুত্বপূর্ণ […]
নয়াদিল্লি : নিরাপত্তা বেষ্টনী ভেঙে জোরপূর্বক দিল্লি বিধানসভা চত্বরে প্রবেশের চেষ্টা করলো একটি গাড়ি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। ফুলের তোড়া রেখে গাড়ির চালক চম্পট দেয়। গাড়িটিতে উত্তর প্রদেশের নম্বর প্লেট ছিল। পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত […]
কলকাতা : এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা আসনে পরাজিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, বাংলায় এবার রামরাজ্য প্রতিষ্ঠা হবে। এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়বেন শুভেন্দু। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনেও তিনি প্রার্থী। শুভেন্দু অধিকারী এদিন বলেন, “সমগ্র রাজ্য এখন গেরুয়াময়। ঠিক যেমনটা আপনারা কোচবিহারে […]
পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান ও নদিয়ার তৃণমূল প্রার্থীদের সমর্থনে সোমবার পূর্ব বর্ধমান জেলায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বস্থলীর সমুদ্রগড়ে নিমতলা মাঠে এই সভা হয়। উপস্থিত ছিলেন প্রার্থীরা ও দলের কর্মী-সমর্থকেরা। বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশনকে ‘তোতাপাখি কমিশন’ বলে কটাক্ষ করলেন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতা ও প্রার্থীদের সতর্ক করে তিনি বলেন, ইভিএম ভাল করে […]
মুর্শিদাবাদ : বহরমপুর বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনায় ভেসে গেলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। সোমবার সকাল থেকেই তিনি খাগড়া ষষ্ঠীতলা এলাকা থেকে প্রচার শুরু করেন। এরপর পাউন্ড রোড হয়ে একাধিক পাড়ায় ঘুরে তেলগড়িয়া এলাকায় গিয়ে এ দিনের প্রচার শেষ করেন।প্রচারের সময় সব জায়গায় স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজরে পড়ে। বহু জায়গায় […]
গুয়াহাটি : পবন খেড়ার শেষ পরিণিত হবে অসমের জেলে, দাবি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার। কংগ্রেস নেতা পবন খাড়ের প্রচারিত কিছু নথিতে একাধিক ‘অসঙ্গতি’র অভিযোগ তুলে মুখ্যমন্ত্ৰী দাবি করেন, এগুলি জাল নথি। তাই ভারতীয় ন্যায় সংহিতা-র অধীনে এর জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন কংগ্রেস নেতা পবন খেড়া এবং গৌরব গগৈয়ের উত্থাপিত […]










