Author Archives: Mousumi Sarkar

ভয় দেখানোর খেলা চলছে : মমতা

মিলন গোস্বামী ভোটের আগে বিজেপি বিরোধীদের ভয় দেখানোর খেলা খেলছে। ওরা গণতন্ত্রকে জেলখানায় ভরে দিয়েছেন। নাম না করে তারাপীঠে নির্বাচনী জনসভায় মোদিকে এভাবেই নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের হাঁসনে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে জনসভায় এসে তিনি বলেন, ‘বিজেপি ঘাবড়ে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছে। ওরা ভাগাভাগি করতে চায় তাই […]

বঙ্গের জোড়া সভায় অমিত শাহর নিশানায় রাজ্যের দুর্নীতি ইস্যু

মালদহে দক্ষিণে রোড-শো এবং তার পরে রায়গঞ্জে সমাবেশ। বাংলায় এসে জোড়া কর্মসূচিতে চাকরি বাতিল নিয়েও আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবারই কলকাতা হাইকোর্টের রায়ে ২৫,৭৫৩ চাকরি বাতিল হয়। মঙ্গলবার নানা বিষয়ে আক্রমণের মধ্যে এসএসসি দুর্নীতির প্রসঙ্গও তুললেন শাহ। মঙ্গলবার দুপুরে দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে নির্বাচনী প্রচার এবং রোডশো […]

ফের ১৪ দিনের জেল হেপাজত দিল্লির মুখ্যমন্ত্রীর

আরও ১৪ দিন জেল হেপাজতের মেয়াদ বাড়ল কেজরিওয়ালের। তিহার জেলেই আরও ১৪ দিন থাকতে হবে তাঁকে।মঙ্গলবার এই নির্দেশ দিল্লির একটি আদালত। শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছিল, ২৩ এপ্রিল পর্যন্ত জেল হেপাজতেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। সেই মেয়াদ ফুরনোর দিনই দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে কেজরির জামিনের আবেদন নিয়ে শুনানি হয়। সেখানে আদালতের নির্দেশ, আরও ১৪ দিন […]

মণিপুরের পর অরুণাচলেও পুনর্নির্বাচনের নির্দেশ কমিশনের

রবিবার মণিপুরের ১১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার ফের ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হল উত্তর-পূর্বাঞ্চলের আর এক রাজ্য অরুণাচল প্রদেশের আটটি বুথে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচনও চলছে সেরাজ্যে। অরুণাচলের মুখ্য নির্বাচনী আধিকারিক লিকেন কোয়ু সোমবার বলেন, ‘আগামী ২৪ এপ্রিল সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত ওই বুথগুলিতে ফের ভোট হবে। গত শুক্রবার […]

এসএসসি রায়: বাতিল ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি, ৪ সপ্তাহের মধ্যে ফেরাতে হবে সুদ-সহ বেতনও

ভোটের মুখে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় বড়সড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। ২০১৬ সালের বিতর্কিত প্যানেল খারিজ করল আদালত। এর ফলে চাকরি হারালেন ২৫ হাজার ৭৫৩ জন। চাকরিহারাদের আগামী ৪ সপ্তাহের মধ্যে বেতন ফেরাতে হবে। ১২ শতাংশ হারে সুদও দিতে হবে তাঁদের। আবার জেলাশাসক পরবর্তী ২ সপ্তাহের মধ্যে ওই টাকা আদালতে জমা দেবে।  নতুনরা চাকরি পাবেন। হাইকোর্ট জানিয়ে […]

নতুন সংঘাতে রাজ্য-রাজ্যপাল, বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে ডাকা বৈঠকে এলেন না রাজ্যপাল

রাজ্যের বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাতে নতুন মাত্রা যোগ হলো। শনিবার রাজভবনে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, শিক্ষাবিদদের ডেকে পাঠানো হয়েছিল। রাজ্যপালের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, তাঁদের সঙ্গে রাজ্যপাল দেখা করেননি বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রতী বসু। নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তিনি। শনিবার রাজ্যপালের […]

কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের সতর্কতা, জারি লাল সতর্কতা

রবিবার কলকাতা-সহ একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করেছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁতে পারে, এমনটাই আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার দক্ষিণবঙ্গে অতি তীব্র তাপপ্রবাহ চলবে। এই মর্মে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আলিপুর। একইসঙ্গে […]

কেজরিওয়ালকে জেলের ভিতরেই হত্যার চেষ্টা চলছে!

সুগার লেবেল বেড়ে যাওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে ওষুধ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়েছে আপের তরফে। জেলের মধ্যে ধীরে ধীরে হত্যার চেষ্টা চলছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তিহার জেলের অন্দরে কেজরির অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। আপ নেতার অভিযোগ, ডাক্তারদের তরফে বারবার বলা হচ্ছে কেজরিওয়ালকে ইনসুলিন […]

রাজভবনের পিস রুম থেকে প্রথম দফার নির্বাচনে নজরদারি রাজ্যপালের 

সারা দেশের সঙ্গে প্রথম দফার ভোট শুরু হয়েছে বঙ্গেও। এই প্রথম দফার ভোটে অংশ নিয়েছেন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বাসিন্দারা। এদিকে রাজভবনের তরফ থেকে জানানো হয়েছিল নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানাতে খোলা হচ্ছে পিস রুম। সেই মতো শুক্রবার রাজভবনের পক্ষ থেকে খোলা সেই পিস রুমেই শুক্রবার দেখা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। রাজভবনের পিস রুমে ইমেলের মাধ্যমে […]

কোচবিহার ও শিলিগুড়িতে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিপূর্ণ প্রথম দফা, জানাল কমিশন

অশান্তির আশঙ্কা ছিল। তাই প্রথম দফার নির্বাচনে উত্তরের ৩ কেন্দ্রে ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামিয়েছিল নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের সুফল দেখল বাংলা। কিন্তু অশান্তির আঁচ দেখা গেল কোচবিহার ও শিলিগুড়িতে। তবে কমিশনের মতে, দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, প্রথম দফায় কার্যত রক্তপাতহীন নির্বাচন সম্পন্ন হল তিন লোকসভা কেন্দ্রে। পাশাপাশি, তীব্র গরমকে উপেক্ষা করে দেশের নিরিখে রেকর্ড […]