ছত্তিশগড় আছে ছত্তিশগড়েই। শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের মাঝেই উত্তপ্ত হল বিজাপুর। ভোট চলাকালীনই হল আইডি বিস্ফোরণ। আহত এক সিআরপিএফ জওয়ান। আহত জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের পরই আতঙ্কে বুথ ছেড়ে পালিয়েছেন ভোটাররা। সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ শুরু হয়েছে ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি কেন্দ্রে। ছত্তিশগড়েও চলছে ভোটগ্রহণ। […]
Author Archives: Mousumi Sarkar
‘রাজনৈতিক দাবার বোড়ে হিসাবে আমাকে ব্যবহার করতে দেব না।’ উত্তরবঙ্গ কর্মসূচি স্থগিত করে এমনই বার্তা দিতে দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। এর আগে কোচবিহার যেতে চেয়েছিলেন রাজ্যপাল। তখনও নির্বাচন কমিশনের তরফে অনুমতি মেলেনি। এবারও বিশেষ কারণে আলিপুরদুয়ার সভা বাতিল করেন রাজ্যপাল। এদিকে রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ৩ টের সময় এয়ারফোর্সের বিশেষ বিমানে তাঁর […]
ফরেন্সিক রিপোর্টে মিলে গেলে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। সূত্রের খবর, সিভিক ভলান্টিয়র রাহুল বেরার সঙ্গে ফোনে কথা বলেছেন সুজয়কৃষ্ণ ভদ্রই। তবে জেরা চলাকালীন বারবার সে কথা অস্বীকার করতে দেখা গিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। এবার এখানেই প্রশ্ন উঠেছে নিয়োগ দুর্নীতিতে নতুন কোনও আরও তথ্য এবার হাতে আসছে কি না তা নিয়েই। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির […]
তাপপ্রবাহের জেরে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ। এবার তাপপ্রবাহের জেরে আরও এগলো গরমের ছুটি। ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করল শিক্ষাদপ্তর। সাধারণত মে মাস থেকে শুরু হয় গরমের ছুটি। তবে তীব্র গরমের জেরে স্কুলে আসতে অসুবিধায় পড়তে হচ্ছে পড়ুয়া থেকে শুরু করে স্কুল শিক্ষক ও কর্মী সকলেরই। সেই কারণে তাঁদের কথা বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে […]
শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব। শুক্রবার দেশজুড়ে প্রথম দফার নির্বাচন। দেশের ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে। সাত দফার মধ্যে প্রথম দফাতেই সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে। এই তালিকায় আছে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্র। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, প্রথম দফায় সুষ্ঠুভাবে ভোট করাতে সবরকম ব্যবস্থা করা হয়েছে। […]
তিনি ডায়াবেটিসের রোগী। কিন্তু জেলে বসে খেয়ে চলেছেন চিনি দিয়ে চা, কলা, মিষ্টি, আম! অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে এমনই দাবি ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধির দাবি, ‘এভাবে ব্লাড সুগার বাড়িয়ে ‘মেডিক্যাল ব্যাকগ্রাউন্ড’ দেখিয়ে জামিন পেতে চাইবেন কেজরি। এটাই তাঁর নতুন পরিকল্পনা।’ তাঁর রক্তে শর্করার পরিমাণ নিয়মিত পরীক্ষা করে দেখা হোক— এমন আর্জি নিয়ে দিল্লির একটি নিম্ন […]
রাজ্যে প্রথম দফার লোকসভা ভোটের দিন কোচবিহারে থাকার পরিকল্পনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু বাধ সাধল নির্বাচন কমিশন। ঠিক হয়েছিল বৃহস্পতিবার সকালেই বায়ুসেনার হেলিকপ্টারে তিনি কোচবিহারের উদ্দ্যেশ্যে রওনা দেবেন। ভোটগ্রহণের দিন সকাল থেকেই তিনি কোচবিহারে সরেজমিনে ভোট প্রক্রিয়া খতিয়ে দেখবেন । ১৯ তারিখ সন্ধ্যায় তাঁর কলকাতায় ফেরার কথা ছিল। […]
রাজ্যে লোকসভা নির্বাচন শুরু হওয়ার মুখে তৃণমূল কংগ্রেস আজ তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল। কলকাতার তৃণমূল ভবনে এই ইস্তাহারে থাকা নানা প্রতিশ্রুতি ও মূখ্য বিষয়গুলি সাংবাদিক বৈঠকে তুলে ধরেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই ইস্তাহারে দশটি প্রতিশ্রুতিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ১০ শপথ হিসাবে […]
রামলালার কপালে সূর্যের তিলক। অযোধ্যার মন্দিরে প্রথমবার সূর্যাভিষেক হল বালক রামের। মাঝ আকাশে সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের আইপ্যাডে দেখলেন রামলালার সূর্যাভিষেক। #WATCH | PM Narendra Modi watched the Surya Tilak on Ram Lalla after his rally in Nalbari, Assam "Like crores of Indians, this is a very emotional moment for me. […]
লোকসভা ভোটের মুখেই বুধবার পালিত হবে রামনবমী। রামনবমী উদযাপনকে সামনে রেখে যাতে কোনওরকম অশান্তির ঘটনা না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছে প্রশাসন। নির্বাচন কমিশনও অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ নিতে চলেছে। রামনবমীতে বিজেপি রাজ্যে অশান্তি পাকাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রামনবমীতে যাতে কোনও অশান্তি না হয়, তা নিয়ে বাড়তি সতর্ক পুলিশ-প্রশাসন। র্যালি […]










