Tag Archives: Horoscope

বিদেশ সফর নিয়ে রাহুলকে তীব্র আক্রমণ সম্বিত পাত্রর

নয়াদিল্লি : বিজেপি বৃহস্পতিবার কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে তীব্র সমালোচনা করেছে। নতুন দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, রাহুল গান্ধী গত ২২ বছর ধরে জনজীবনে সক্রিয় রয়েছেন এবং এই সময়ের মধ্যে তিনি ৫৪ বার বিদেশ সফর করেছেন। তিনি অভিযোগ করেন, রাহুল গান্ধী তাঁর ব্যক্তিগত বিদেশ […]

মমতাকে কটূক্তি, হাইকোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ

কলকাতা : এখন তিনি আর মুখ্যমন্ত্রী নন, এবার আইনজীবীর ভূমিকায় দেখা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে আসেন মমতা। ভোট-পরবর্তী অশান্তির একটি মামলায় সওয়াল করতে হাইকোর্টে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। সওয়াল শেষে এজলাস থেকে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। মমতাকে লক্ষ্য করে কটূক্তি করেন আইনজীবীদের একাংশ। বেলা ১১টার কিছু আগে হাইকোর্ট […]

উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

কলকাতা : পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ হল উচ্চমাধ্যমিক পরীক্ষার। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর, এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ। এর পর রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং। মোট ৬৪ জন প্রথম দশের তালিকায়। মোট পাশ করেছেন ৫,৭১,৩৫৫ জন ছাত্র-ছাত্রী। পাশের হার ৯১.২৩ শতাংশ। ৪৯৬ পেয়ে প্রথম হয়েছেন […]

সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপের, দুধের গুণমান নিয়েও দিলেন বার্তা

কলকাতা : দেশের সীমান্ত সুরক্ষার গুরুত্বের কথা তুলে ধরলেন মন্ত্রী দিলীপ ঘোষ। একইসঙ্গে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনায় সরব হয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্বতন সরকারের কাছে বারবার আবেদন করেছেন। রাজনাথ সিং এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৫০০-৬০০ কিলোমিটার […]

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে অস্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত ঝড়-বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। ঝড়-বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্তভাবে। তবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে […]

বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আজ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের সুফল পাবেন। নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য দিনটি শুভ। পরিবারের ছোটদের সাথে আনন্দদায়ক সময় কাটবে। তবে আজ ব্যয় কিছুটা বাড়তে পারে। বৃষ রাশি: আজ আপনার ব্যক্তিত্ব ও সাহসের প্রশংসা হবে। আটকে থাকা সরকারি কাজগুলো আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেম ও দাম্পত্যে মধুরতা বজায় […]

কর্ণাটকে নতুন ইউনিফর্ম গাইডলাইন, হিজাবের অনুমতি, গেরুয়া শাল নিষিদ্ধ

বেঙ্গালুরু : কর্ণাটক সরকার রাজ্যের সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি স্কুল ও প্রি-ইউনিভার্সিটি কলেজগুলির জন্য নতুন ইউনিফর্ম নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় হিজাব পরার অনুমতি দেওয়া হয়েছে, তবে গেরুয়া শাল পরা নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে ২০২২ সালে তৎকালীন বিজেপি সরকারের জারি করা হিজাব নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হলো। ​বুধবার শিক্ষামন্ত্রী মধু বাঙ্গারাপ্পা জানান, শিক্ষার্থীদের মানসিক […]

৭ দিনের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা  : “৭ দিনের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করতে হবে। কোনও ঢিলেঢালা চলবে না।” বুধবার এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪১ টি দফতরের সচিবদের নিয়ে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। মোদী সরকারের বিভিন্ন প্রকল্প এত দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হয় রাজ্যে চালুই করেনি অথবা ঠিক ভাবে রূপায়ণ করেনি বলে কেন্দ্রের অভিযোগ ছিল। প্রকল্প […]

বুধবার (১৩ মে, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: জ্যৈষ্ঠের প্রথম দিনটি আপনার জন্য নতুন উদ্দীপনা নিয়ে আসবে। কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক মজবুত হবে। তবে হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বৃষ রাশি: আজ আপনার পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের কথা ভাবতে পারেন। কোনো পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ আপনার মন ভালো করে দেবে। স্বাস্থ্যের […]

চন্দ্রনাথের খুনের তদন্তভার সিবিআই-কে, শীঘ্রই দায়িত্ব নিচ্ছে কেন্দ্রীয় সংস্থা

কলকাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তভার হাতে নিল সিবিআই। রাজ্য পুলিশ এই তদন্তের জন্য সিবিআইয়ের নাম সুপারিশ করেছিল। মঙ্গলবার তাদের হাত থেকে তদন্তের দায়িত্বভার গ্রহণ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, এই তদন্তের জন্য সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করা হবে। কলকাতা অঞ্চল (জোন)-এর যুগ্ম নির্দেশক (হেড অফ জোন)-এর […]