Tag Archives: Horoscope

সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেতেই প্রকাশ্যে সুমিত রায়, ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্তসহায়ক

কলকাতা : সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ পাওয়ার পর অবশেষে প্রকাশ্যে এলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। আদালতের দেওয়া শর্ত মেনেই শনিবার সকাল ১০টার কিছু আগে তিনি ভবানী ভবনে সিআইডি -র মুখোমুখি হতে হাজিরা দেন। শালবনিতে জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা গ্রেফতার হওয়ার পর থেকেই সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছিল সিআইডি। […]

একাধিক অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে গ্রেফতার

কলকাতা : নৈহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সনদ দে-কে শনিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকা থেকে তাঁকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদের জন্য নৈহাটি থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, মারধর এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সংঘটিত হিংসার একাধিক অভিযোগ রয়েছে। শনিবারই তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করবে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২০২১ […]

শনিবার (০৮ আগস্ট, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): শনিদেবের ইতিবাচক প্রভাবে কর্মক্ষেত্রে দায়িত্বশীল মনোভাব প্রশংসিত হবে। পুরনো আটকে থাকা কোনো কাজ বাস্তবায়িত হতে পারে। বৃষ (Taurus): খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। পারিবারিক বিষয়গুলোতে ধৈর্য ও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে শুভ ফল মিলবে। মিথুন (Gemini): মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পাবে। নতুন পরিচিতির মাধ্যমে ভবিষ্যতে ক্যারিয়ার বা ব্যবসায় লাভজনক সুযোগ আসতে পারে। […]

মিড-ডে মিলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়িয়ে দেখানোর অভিযোগে কড়া পদক্ষেপ, সরকারি স্কুলে হবে আচমকা পরিদর্শন

কলকাতা : পশ্চিমবঙ্গে মিড-ডে মিল প্রকল্পে উপভোক্তা তথা ছাত্রছাত্রীর সংখ্যা বাড়িয়ে দেখানোর অভিযোগকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে রাজ্যের সরকারি স্কুলগুলিতে আচমকা পরিদর্শন (সারপ্রাইজ ভিজিট) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন থেকে নির্দেশিকা মেলার পর বিভিন্ন জেলা প্রশাসন স্কুলগুলিতে প্রকৃত ছাত্র উপস্থিতি এবং মিড-ডে মিল পোর্টালে নথিভুক্ত সংখ্যার মেলবন্ধন বা মিলিয়ে দেখার কাজ শুরু করবে। সরকারি […]

সংসদের মকর দ্বারে বিক্ষোভ বিরোধী সাংসদদের

নয়াদিল্লি : সিজেপি-র আন্দোলনে পুলিশি পদক্ষেপের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যাখ্যা জানতে চেয়ে শুক্রবারও সংসদের মকর দ্বারে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদেরা। এদিন বৃষ্টির মধ্যেও তাঁরা ‘অমিত শাহ জবাব দো’ লেখা ব্যানার হাতে বিক্ষোভ দেখান। কংগ্রেস সাংসদ চামলা কিরণ কুমার বলেন, আমরা চাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি সংসদের অধিবেশনে যোগ দিয়ে ২০ জুলাইয়ের ঘটনাটির বিষয়ে […]

জম্মু থেকে বালতালের উদ্দেশে রওনা অমরনাথ তীর্থযাত্রীদের ২৯-তম দলের

জম্মু : শান্তিপূর্ণভাবেই চলছে জম্মু ও কাশ্মীরে অমরনাথ যাত্রা। জম্মু থেকে শুক্রবার তীর্থযাত্রীদের আরও একটি দল বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছে। আবার পুণ্যার্থীদের একটি দল কড়া নিরাপত্তার মধ্যে রামবান জেলা হয়ে জম্মুতে ফিরছে। এদিন স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ৯২৬ জনের তীর্থযাত্রীদের ২৯-তম দল শুক্রবার ভোররাত ২:৫৯ মিনিটে ৪২টি যানবাহনের কনভয়ে ভগবতী নগর যাত্রী […]

বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন অভিষেকের

কলকাতা : কলকাতা হাই কোর্টে ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের দরজায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই বৃহস্পতিবার রাতে শীর্ষ আদালতে আবেদন করেছেন অভিষেক। ঘটনার সূত্রপাত অভিষেকের বিদেশযাত্রার আবেদনকে কেন্দ্র করে। […]

শুক্রবার (০৭ আগস্ট, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): শুক্রবারের ইতিবাচক প্রভাবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। বন্ধুদের সহায়তা কঠিন সমস্যা সমাধানে কার্যকর হবে। বৃষ (Taurus): আর্থিক ক্ষেত্রে লাভের সম্ভাবনা বলবান। নতুন কোনো কাজ বা ব্যবসার পরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত সময়। মিথুন (Gemini): ব্যবসায়িক ও পেশাগত ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং বিচক্ষণতার ভালো ফল পাবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় সাফল্য আসবে। কর্কট (Cancer): পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। […]

হাইকোর্টে প্রত্যাহার গুন্ডা দমন আইনের দুটি মামলা

কলকাতা : এখনও রাষ্ট্রপতির সম্মতি না পাওয়ায় বিল আইনসিদ্ধ সয়নি। এই যুক্তিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্রত্যাহার করে নেওয়া হল গুন্ডা দমন আইনের দুটি মামলা। এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুর এদিন সামাজিক মাধ্যমে এ কথা জানিয়ে লিখেছেন, “আজ কলকাতা হাইকোর্টে তথাকথিত গুন্ডা দমন আইনের বিরুদ্ধে দুটি জনস্বার্থ মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। একটি মামলা […]

হাওড়ায় ডাকাতির ছক বানচাল, বিহারের ছয় অভিযুক্ত গ্রেফতার

হাওড়া : হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগ ডাকাতির পরিকল্পনা বানচাল করে বিহারের ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ৫ আগস্ট ধূলাগড় সংলগ্ন সাঁকরাইল থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে ধরা হয়। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম প্রিন্স কুমার, বিশাল কুমার, কিষাণ কুমার সিং, চন্দন কুমার, অঙ্কিত কুমার এবং লভকুশ […]