পুঞ্চে নির্মীয়মাণ সুড়ঙ্গে সন্দেহজনক গতিবিধি, তল্লাশি অভিযান নিরাপত্তা বাহিনীর

পুঞ্চ : মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে একটি নির্মীয়মাণ সুড়ঙ্গের কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী। তারপরেই যৌথ তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।

জানা গেছে, নির্মীয়মাণ সুড়ঙ্গের কাছে মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনীর এক জওয়ানের নজরে আসে এই সন্দেহজনক গতিবিধি। তা দেখার পরেই তিনি বেশ কয়েক রাউন্ড গুলি চালান।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এ দিন জানিয়েছেন, মঙ্গলবার সকালে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর পুলিশ, স্পেশাল অপারেশনস গ্রুপ এবং সিআরপিএফ-এর যৌথ দল তল্লাশি অভিযান চালায়। জওয়ানরা ভাতধুরিয়াঁ, সঙ্গিওট এবং আশপাশের বনভূমি সংলগ্ন এলাকায় যৌথ তল্লাশি অভিযান শুরু করে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 15 =