নাগরিক পরিষেবা স্বচ্ছ করতে নয়া ব্যবস্থা, জানালেন শুভেন্দু

কলকাতা : “নাগরিক পরিষেবা যাতে স্বচ্ছ, ঝামেলামুক্ত এবং সহজলভ্য হয়, তা নিশ্চিত করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” শুক্রবার এক্সবার্তায় এ খবর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি যুক্ত করে তিনি লিখেছেন, “আজ অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, খতিয়ান (Record-of-Rights) এবং জমির দাগের তথ্য (Plot Information) পাওয়ার জন্য পূর্ববর্তী সরকার যে অ্যাপ্লিকেশন ফি (enquiry charges) আদায় করতো তা আমরা আনুষ্ঠানিকভাবে মকুব করেছি।

এখন থেকে, আপনারা সম্পূর্ণ ‘বিনামূল্যে’ অনলাইনে আপনাদের খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করতে পারবেন। এই ডিজিটাল জমির রেকর্ডগুলি পাওয়ার জন্য কোনওরকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি (authentication fees) লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্যজুড়ে সমস্ত জমির মালিক বিশেষত কৃষকরা সরাসরি উপকৃত হবেন। আপনার জমি, আপনার অধিকার,আপনার তথ্য এখন থেকে মাত্র এক ক্লিকের আওতায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =