প্রয়াত ‘মোহনবাগান রত্ন’ টুটু বোস

মোহনবাগান তথা গোটা ময়দানে শোকের ছায়া। ময়দানের ক্রীড়াপ্রশাসনে নক্ষত্রপতন। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপনসাধন (টুটু) বোস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান এই ক্রীড়া প্রশাসক। অবস্থা গুরুতর হওয়ায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরিস্থিতি সঙ্কটজনক থাকায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। সেই রাত থেকে জ্ঞান ফিরছিল না।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খোঁজ নিয়েছিলেন টুটুবাবুর। তিনি বোস পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। মঙ্গলবারই মোহনবাগান রত্ন টুটু বোসকে দেখতে হাসপাতালে যান এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে ও সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন টুটু বোস। বিশেষ দিনগুলিতে মোহনবাগান ক্লাব তাঁবুতে হুইলচেয়ারে করে আসতেন। বয়সজনিত কারণে ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত নেই তিনি। তবে রয়ে গিয়েছেন মোহনবাগান সমর্থকদের হৃদয়ে।
​১৯৯১ সাল থেকে প্রায় তিন দশক মোহনবাগানের সময়ে-অসময়ে পাশে ছিলেন তিনি। ময়দানের একটা যুগের অবসান হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =