কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ গৌতম আদানি

কলকাতা : “পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগের ইতিবাচক আবহাওয়া তৈরি হয়েছে! ভারত এখন নতুন আশা নিয়ে পূর্ব ভারতের দিকে তাকাচ্ছে।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন শিল্পপতি গৌতম আদানি।

বৃহস্পতিবার নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’-এর প্রস্তাবিত প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে শুভেন্দুবাবুর উদ্দেশে তিনি বলেন, “শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলায় শিল্পের জন্য একটি সম্পূর্ণ ভয়মুক্ত পরিবেশ গড়ে উঠেছে। উন্নতির এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে বাংলা। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামোর সার্বিক উন্নয়নে আপনিই প্রমাণ করেছেন যে আপনিই প্রকৃত ভূমিপুত্র। আপনার নেতৃত্বেই রাজ্য নতুন করে গড়ে উঠবে।”

একই মঞ্চে রাজ্যের শিল্প ও সংস্কার পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনিক ও সাংস্কৃতিক দিক থেকে রাজ্য সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর দুটি আলাদা মউ স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে প্রথম চুক্তিটি ঐতিহ্যবাহী মহাকরণ বা রাইটার্স বিল্ডিংয়ের সামগ্রিক সংস্কার সংক্রান্ত এবং দ্বিতীয়টি বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে।

মুখ্যমন্ত্রীর কথায়, বাঙালির আবেগ ও দুর্গাপুজোর সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম, এ বার আদানি গোষ্ঠীও সরাসরি সেই মহোৎসবের অংশ হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =