দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন কলকাতার একাধিক এলাকা

কলকাতা : বুধবার রাতভর মুষলধারে বর্ষণ| আবার বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি। টানা ভারী বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়লো উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকা। নিকাশি ব্যবস্থা স্বাভাবিক রাখতে সব ক’টি পাম্পিং স্টেশনকে সক্রিয় রাখা হলেও গঙ্গার জোয়ারের কারণে জল সরতে সমস্যা হচ্ছে বলে জানা গেছে পুরসভা সূত্রে।

বৃহস্পতিবার জানা গেছে, বুধবার সারা রাতভর শহরজুড়ে গড়ে ৮০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতে শুরু হওয়া বারিধারা বৃহস্পতিবার সকালেও অব্যাহত ছিল। এ দিন দুপুরের পর ফের নতুন করে দফায় দফায় বৃষ্টি শুরু হলে রাস্তায় আরও জল জমে যায়।

জলমগ্ন রাস্তার কারণে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির মুখে পড়তে হয় অফিসযাত্রী ও পথচারীদের। বেশ কিছু জায়গায় ধীরগতিতে গাড়ি চলায় যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 17 =