কোয়েলকে আগাম জয়ের অভিনন্দন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা : আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মনোনীত প্রার্থী হিসেবে বিধানসভায় আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (রুক্মিণী মল্লিক)। মনোনয়ন জমা দেওয়ার পরই তাঁর বিপুল জয় নিয়ে সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বিজেপি প্রার্থীর উদ্দেশে আগাম শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন তিনি।

সোমবার কোয়েল মল্লিকের মনোনয়ন পেশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “আসন্ন রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির মনোনীত প্রার্থী কোয়েল মল্লিক বিধানসভায় নিজের মনোনয়ন পত্র দাখিল করলেন। আমি তাঁর জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত। কোয়েল মল্লিককে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

উল্লেখ্য, রাজ্যসভার এই আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কোয়েল মল্লিককে প্রার্থী করার পর থেকেই বিজেপি শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে, আর বিধানসভায় মনোনয়ন জমার দিনে মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 2 =