পশ্চিমবঙ্গে অবশ্যই ইউসিসি লাগু হবে, মন্তব্য দিলীপ ঘোষের

কলকাতা : অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার বিষয়ে আবারও দলের অনড় অবস্থানের কথা স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

সোমবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা বিজেপির অন্যতম প্রধান নীতিগত সিদ্ধান্ত এবং তা যথাযথ নিয়ম মেনেই বাস্তবায়িত করা হবে।

এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “এটি পার্টির সুনির্দিষ্ট সিদ্ধান্ত; আমরা অবশ্যই ইউসিসি লাগু করব। পাশাপাশি সার্বিক উন্নয়নমূলক কাজও সমান তালে এগিয়ে চলছে। সাধারণ মানুষকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সিংহভাগই পূরণ করা সম্ভব হয়েছে। আর বাকি যে সমস্ত বিষয় রয়েছে, সেগুলির সঙ্গে কিছু নির্দিষ্ট সাংবিধানিক ও প্রশাসনিক প্রক্রিয়া জড়িত। সেই প্রক্রিয়াগুলি সম্পন্ন করে যথাসময়েই সেগুলিও বাস্তবায়িত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =