কলকাতা : “হুগলীর তারকেশ্বরের বাসিন্দা চার বছর বয়সী ছোট্ট একটি শিশুকন্যাকে ঘর থেকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। অপহরণের দীর্ঘ সময় পর ক্ষতবিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।” শনিবার রাতে এক্সবার্তায় এই অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবু লিখেছেন, “কিন্তু কি অদ্ভুত! স্থানীয় তারকেশ্বর থানায় […]
Category Archives: রাজ্য
কলকাতা : “একদিকে পুলিশি প্রশাসন যখন তৃণমূলের ‘মহুয়া দিদি’র রিসেপশনে পাহারা দিতে ব্যস্ত, তখন তারকেশ্বরে চার বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে যাচ্ছে ধর্ষক।” রবিবার এক্সবার্তায় এই অভিযোগ করেছেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদিকা এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি লিখেছেন, “নিরাপত্তার বহর বটে! রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তারপরেও রাজ্যের মহিলাদের নিরাপত্তার বিষয়ে প্রশাসন দিকভ্রষ্ট ও বেহুঁশ! চার বছরের শিশুকন্যা […]
কলকাতা : অবশেষে শীতের আমেজ মালুম হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শীতের দাপট বাড়ছে উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিনের শীতের আমেজ আরও বাড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রাজ্যে আরও কিছুটা নামতে পারে পারদ। আগামী দু’-তিন দিনে আরও তিন-চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। আগামী তিন থেকে চার দিনে অন্তত চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে […]
কলকাতা : বিএলও-দের এসআইআর-এর আবেদনপত্র বন্টনের সময় বিজেপি দলীয় কর্মীদের (বিএলএ) হদিশ মিলছে না বলে অভিযোগ করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিন এই বক্তব্য যুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আরএসএস-এর কেন্দ্রীয় নেতৃত্বের এক্সবার্তার সঙ্গে। তথাগতবাবু লিখেছেন, “বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি জানেন যে তৃণমূলের এজেন্টরা প্রায়শই আবেদনপত্র বিতরণের সময় বিএলওদের সাথে থাকে […]
কলকাতা : এসআইআর মামলায় জাতীয় নির্বাচন কমিশনের হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট। কোন প্রক্রিয়ায় বাংলায় এসআইআর? হলফনামা আকারে তা জানাতে নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৮ নভেম্বরের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে। অন্যদিকে বৃহস্পতিবার শুনানিতে মামলাকারী আইনজীবী বিএলওদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আবেদন জানান। এক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রধান […]
কলকাতা : রাজ্যে এসআইআর-এর মূল পর্ব চলাকালীন ভোটার তালিকা থেকে সন্দেহভাজন নাম মুছে যাওয়ার আশঙ্কায় বেআইনিভাবে জন্মের শংসাপত্র বিলি করছে কলকাতা পুরসভা। এমনই গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দু’দিন আগেই রাজ্যের সিইও দফতরে এই বিষয় সংক্রান্ত অভিযোগই জানিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট বক্তব্য ছিল, আইপ্যাক ভুয়ো জন্মের শংসাপত্র বানিয়ে দিচ্ছে যাতে মৃত ভোটারকে […]
মাথাভাঙ্গা : এস আই আর প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনার শিকার হলেন এক বিজেপি বিএলএ। অভিযোগ, তাঁকে মারধর করে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাটখাটেরবাড়ি এলাকায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা পরিকল্পিতভাবে তাঁদের বিএলএ-২ নিবাস দাসের উপর হামলা চালায়। এর প্রতিবাদে এলাকায় […]
শিলিগুড়ি : বাগডোগরার বাংডুবি সেনা ছাউনি থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম নন্দ মণ্ডল। তার ভারতীয় পরিচয়পত্রে লেখা আছে, সে জলপাইগুড়ির বাসিন্দা, তবে সে আসলে বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা। সূত্রর খবর, বাংডুবি সেনা ছাউনি এলাকায় কাজ চলছে। অভিযুক্ত ব্যক্তি সুপারভাইজার হিসেবে কাজ করছিল। অভিযোগ, ওই ব্যক্তি তিন-চার দিন ধরে তার কাজ পরিদর্শনের জন্য […]
দক্ষিণ ২৪ পরগনা : বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেগমপুর গ্রাম পঞ্চায়েতের দশো কলোনি এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির একজন বুথ লেভেল এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার সাথে জড়িত বিএলও (বুথ লেভেল অফিসার) এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম উঠে এসেছে। বিজেপির অভিযোগ, বুধবার রাতে তাদের বুথ লেভেল […]
ভগবানগোলা : বুধবার ভগবানগোলা ৬২ নম্বর বিধানসভা এলাকার মহিশাস্থলি গ্রাম পঞ্চায়েতের ৭০ নম্বর বুথে এক বিএলও-র বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই বুথের বিএলও সাহিল ইসলাম নাকি ভোট সংশোধনের ফর্ম বিতরণের কাজটি নির্দিষ্ট সরকারি কেন্দ্রে না করে স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়িতেই সম্পন্ন করেছেন। সরকারি নিয়ম অনুযায়ী বিএলও-দের নির্দিষ্ট বুথ এলাকা বা সরকারি […]









