নয়াদিল্লি : এবার জঙ্গলরাজের অবসান হবে পশ্চিমবঙ্গে, আশাবাদী বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ আশা করেছিলেন, ‘জঙ্গলরাজ’-এর অবসান ঘটবে এবং বাংলা দুর্নীতিমুক্ত হবে। এখন সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার পথে। মানুষ মনস্থির করে ফেলেছেন। ‘পরিবর্তন যাত্রা’-য় এটি স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দুর্নীতিগ্রস্ত শাসনের […]
Category Archives: রাজ্য
দক্ষিণ ২৪ পরগনা : অনেক দিন আগেই দল থেকে নিলম্বিত (সাসপেন্ড) হয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এ বার পুরোপুরি দল ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি। সোমবার সকালে হুগলির ফুরফুরা শরিফের উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি বলেন, সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছি। যে দলের জন্য এত কিছু করেছি, সেই দল আমাকে […]
কলকাতা : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রশাসনিক কাঠামোয় বড়সড় পরিবর্তনের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। রবিবার জারি হওয়া এক নির্দেশিকায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব পদে নতুন করে নিয়োগ করা হচ্ছে আইএএস অফিসার দুশমন্ত নাড়িয়ালাকে। একই সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রধান সচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন আইএএস আধিকারিক সংঘমিত্রা ঘোষ । কমিশনের […]
কলকাতা : রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর শোনাল নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। চলতি বছরের মার্চ মাস থেকেই এই বর্ধিত সুবিধা কার্যকর হবে বলে রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন, “আমি […]
কলকাতা : “বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় কোষাগার লুট করে তাদের অন্ধভাবে প্রতারণা করার পর, এটি কি আপনার শেষ মুহূর্তের মরিয়া নির্বাচনী কৌশল?” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএ ঘোষণায় রবিবার এই প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্সবার্তায় লিখেছেন, “কী মজা! নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করার মাত্র কয়েক মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ লক্ষ […]
নয়াদিল্লি : রবিবার বিকেল ৪টায় সাংবাদিক বৈঠকে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। ঘোষণার সঙ্গে সঙ্গেই লাগু হবে মডেল কোড অব কনডাক্ট (এমসিসি) অর্থাৎ আদর্শ নির্বাচনী আচরণবিধি। ফলে আর নতুন প্রকল্প ঘোষণা, উদ্বোধন বা সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক প্রচার সম্ভব হবে না। এরই মধ্যে কংগ্রেস নেতা জয়রাম রমেশ সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করে কটাক্ষ […]
পশ্চিম মেদিনীপুর : ব্রিগেডের সভায় যাওয়ার জন্য বিজেপির বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এলাকার ঘটনা। বিজেপির অভিযোগ, শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার জন্য সকালে তাদের বাস যখন এলাকায় ঢুকছিল কর্মীদের নিয়ে যাওয়ার জন্য, সেই সময় পথেই তৃণমূলের কয়েকজন ভাঙচুর চালায় বাসে। বাসের কাঁচ ভেঙে দেওয়া হয়। আহত হন বাসের […]
হাওড়া : শনিবার সকালে থেকেই হাওড়া ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় দেখা গেল এক বিশেষ রাজনৈতিক আবহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–র ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ভোর থেকে কর্মী-সমর্থকদের যাত্রা শুরু হয় কলকাতার উদ্দেশে। ট্রেন, বাস, নৌকা— যে যেভাবে পারছেন, সেভাবেই পৌঁছতে চাইছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সভায়। হাওড়া স্টেশন চত্বরে সকাল থেকেই বাড়তে থাকে মানুষের ভিড়। বিভিন্ন […]
কলকাতা : কলকাতা এবং শহরতলির বিস্তীর্ণ অংশে বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ […]










